শরণার্থী শিবির থেকে – মোজাম্মেল হক নিয়োগী

Sharanarthi Shibir Theke - Mozammel Haque Neogi

Author: মোজাম্মেল হক নিয়োগী
Cover By: রাজীব দত্ত
ISBN: ৯৭৮-৯৮৪-২৯৮৬০-৭-৯
Publish Date: চতুর্থ প্রকাশ- অক্টোবর ২০২৬

৳  262

25% Off
In Stock
Highlights:

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় প্রায় এক কোটি নিরীহ মানুষ ভারতের বিভিন্ন অঞ্চলে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন। শরণার্থী শিবিরের অনেক দলিলপত্র থাকলেও এটিই প্রথম উপন্যাস। মেঘালয়ের বাঘমারা হাইস্কুলের শরণার্থী শিবিরের ঘটনাপুঞ্জ এই উপন্যাসের মূল প্রতিপাদ্য— এই ফিকশন রচিত। চরিত্রগুলো কাল্পনিক। শরণার্থী শিবিরের কিছু ঘটনা সত্য হলেও কাহিনি সম্পূর্ণ কাল্পনিক। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র নাজমুল ইসলাম বাবু এক কিশোর। বোনের সঙ্গে পালিয়ে ভারতে যাওয়ার সময় বোনকে পকিস্তানি সেনারা ক্যাম্পে নিয়ে যায়। বাবুকে লাথি মেরে নদীতে ফেলে দিলে সে অজ্ঞান হয়ে কিনারে পড়ে থাকে। তারপর একটি হিন্দু পরিবারের সঙ্গে মেঘালয়ের বাঘমারা স্কুলের ক্যাম্পে ওই পরিবারের সদস্য হিসেবে থাকতে শুরু করে। দুঃখ-দুর্দশার অবর্ণনীয় ঘটনার পর ঘটনা ঘটতে থাকে, বাবু মুক্তিফৌজে যোগ দিয়ে দেশে এসে গেরিলা যুদ্ধ করে এবং স্বাধীন বাংলার রক্তিম সূর্যোদয়ের আলোয় দিগন্ত উদ্ভাসিত হওয়ার মধ্য দিয়ে উপন্যাসের সমাপ্তি ঘটে।

Description

Description

মোজাম্মেল হক নিয়োগী
ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সুরাশ্রম গ্রামে জন্ম ও বেড়ে ওঠা। জন্ম ১৯৬২ সালের ২৭ অক্টোবর। বাবা ফজলুল হক নিয়োগী বিমান বাহিনীতে চাকরি করতেন এবং সার্জেন্ট হিসেবে অবসর গ্রহণ করেন। মা সুফিয়া বেগম ছিলেন গৃহিণী। ছয় ভাই-বোনের মধ্যে তৃতীয়। সমাজকল্যাণ, রাষ্ট্রবিজ্ঞান ও শিক্ষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। এনজিও সেক্টরে চাকরি : সিসিডিবি, আইসিডিডিআর,বি, কেয়ার বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন, ইউনেস্কো ও ব্রিটিশ কাউন্সিলসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানে। বর্তমানে প্রধান কাজ সাহিত্যচর্চা এবং মাঝে মাঝে ফ্রিল্যান্স ট্রেনিং এবং রিচার্স কনসালট্যান্ট হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব পালন।
শতাধিক বইয়ের রচয়িতা মোজাম্মেল হক নিয়োগীর লেখার বিষয়আশয় বহুমাত্রিক। প্রকাশিত উপন্যাস : ১৮টি; গল্পগ্রন্থ : ৫টি। কিশোর-কিশোরী উপন্যাস : ১৬টি; শিশুতোষ বই : ৮০টি; ছড়াগ্রন্থ : ৪টি; কাব্যগ্রন্থ : ৪টি; প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক (একাডেমিক) : ৮টি। একটি টিভি নাটক ও ১৫টি গান। দুটি শর্ট ফিল্মের নির্মাতা। দুটি একাডেমিক বই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রেফারেন্স হিসেবে ব্যবহৃত হচ্ছে। অনুবাদ : বাংলা থেকে ইংরেজি : উপন্যাস ১টি। কিশোর উপন্যাস ১টি। শিশুতোষ গল্প ৩৫টি। বাংলা থেকে ইংরেজি : ১০টি শিশুতোষ গল্প।

Additional information

Additional information

Weight0.272 kg
Published Year

Reviews (0)
0 ★
0 Ratings
5 ★
0
4 ★
0
3 ★
0
2 ★
0
1 ★
0

There are no reviews yet.

Be the first to review “শরণার্থী শিবির থেকে – মোজাম্মেল হক নিয়োগী”

Your email address will not be published. Required fields are marked *

Scroll To Top
Close
Close
Close

My Cart

Shopping cart is empty!

Continue Shopping