বলো না কখনো চলে যাই – রুচি রোকসানা

Bolo Na Kakhono Chole Jai - Ruchy Rockshana

Author: রুচি রোকসানা
Cover By: আইয়ুব আল আমিন
ISBN: 978-984-29280-9-3
Publish Date: জানুয়ারি ২০২৬

$ 3.18

25% Off
In Stock
Highlights:

প্রাচীন মানুষ এক সময় ছিলো প্রকৃতিপুজারী। আকাশ-পাহাড়-সাগর-নদী-জঙ্গলের অপার রহস্য, মানুষের আচরণ ও মনোবৃত্তির অপার বৈচিত্রের থই পেতো না মানুষ। রহস্যের সমাধান বা হাইপোথেসিস দাঁড় করানোর মত সবল যখনো হয়ে ওঠেনি বিজ্ঞান কিংবা দর্শন, প্রকৃতির নানা ঘটনাপুঞ্জি মানুষকে অবাক করতো খুব সহজেই। আজ একটি শিশুও যা জানে, একসময় সেরকম অনেক বিষয়ই প্রাপ্তবয়স্ক মানুষের কাছেও ছিলো অজানা, বিস্ময়কর! বৈজ্ঞানিক পদ্ধতির সবল প্রয়োগে প্রকৃতির আমাদেরকে অবাক করবার ক্ষমতা আজ সত্যিই অনেক কম। তা বলে কি অবাক করা, ব্যাখ্যাতীত ঘটনা আর ঘটে না এ জগতে?
নীরব ইঙ্গিত, অদৃশ্য সূত্র আর অপ্রত্যাশিত মোড়-মোট ষোলোটি গল্প নিয়ে রুচি রোকসানার নতুন বই ‘বলো না কখনো চলে যাই’। এই রহস্যগল্পগুলি পাঠককে টেনে নিয়ে যায় অজানার দিকে, অতিপ্রাকৃত জগতের দরজা খুলে দেয়। পরিচিত বাস্তবতার আড়ালে লুকিয়ে থাকা অপরাধ, মানসিক দ্বন্দ্ব ও বুদ্ধির লড়াই ধীরে ধীরে উন্মোচিত হয় পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে। প্রতিটি গল্প শেষ হলেও রেশ থেকে যায়-পাঠককে ভাবতে বাধ্য করে, সত্যিই কি সব রহস্যের সমাধান একরকম?
প্রতিটি গল্পে বাস্তব ও অবাস্তবের মাঝখানে একটি সূক্ষ্ম রেখা টানা আছে, যা একসময় ঝাপসা হয়ে যায়। কখনো অচেনা ছায়া, কখনো অজানা শক্তি, আবার কখনো মানুষের অন্তর্লোকের অন্ধকার-সব মিলিয়ে গল্পগুলো তৈরি করে এক অমোঘ কৌতূহল ও শিহরণ।

Description

Description

রুচি রোকসানা
রুচি রোকসানার বেড়ে ওঠা ঢাকা শহরেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে জাপানের প্রখ্যাত তোহোকু বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম শেষ করে বর্তমানে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্বামী একই বিশ্ববিদ্যালয়ে একই বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত, আর একমাত্র পুত্র কম্পিউটার প্রকৌশলী।
সেই ১৯৯৯ সাল থেকে আবাসস্থল সুফী-সাধকদের স্মৃতি-বিজড়িত পুণ্যভূমি সিলেট শহরে। শিক্ষিকা-রসায়নবিদ-হোমমেকার-স্বপ্নচারী। সিদ্ধ পাঠক, নিভৃতে সাহিত্য চর্চা।
ঋতুচক্রের প্রাণবৈচিত্র্য, চারপাশের সাধারণ মানুষের জীবনালেখ্য, বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের স্বপ্নীল পদচারণা প্রত্যক্ষ করেন পরম মমতা নিয়ে। দেশবিদেশের ইতিহাস আর লোকগাঁথা, মহাবিশ্বের অপার রহস্যময়তা তার আগ্রহের কেন্দ্রবিন্দু। বিজ্ঞানের মানুষ হলেও কল্পনার লাগাম ছুটাতে আপত্তি নেই রুচির। এ পর্যন্ত প্রকাশিত রুচি রোকসানার বইগুলোর মধ্যে রয়েছে ‘কে বলে উড়তে ডানা লাগে’ আর ‘মেঘ ছুঁয়ে যাই’ (মৌলিক কবিতাগ্রন্থ), ‘যে তুমি কখনো আসো নি’ (অনুবাদ কবিতাগ্রন্থ), ‘কবিতার শহরে একরাত’ (কবিতা সংকলন), ‘তুমি না হয় রহিতে কাছে’ (উপন্যাস), আর ‘মঙ্গল টিলায় চাঁদ’ (গল্প সংকলন)।

Additional information

Additional information

Weight0.286 kg
Published Year

Reviews (0)
0 ★
0 Ratings
5 ★
0
4 ★
0
3 ★
0
2 ★
0
1 ★
0

There are no reviews yet.

Be the first to review “বলো না কখনো চলে যাই – রুচি রোকসানা”

Your email address will not be published. Required fields are marked *

Scroll To Top
Close
Close
Close

My Cart

Shopping cart is empty!

Continue Shopping