যেতে চাও যাও – রওশন রুবী

Jete Chaw Jaw - Rowshon Rube

Author: রওশন রুবী
Cover By: আইয়ুব আল আমিন
ISBN: ৯৭৮-৯৮৪-২৯২৮০-০-০
Publish Date: ডিসেম্বর ২০২৫

$ 3.18

25% Off
In Stock
Highlights:

‘যেতে চাও যাও’- ভালোবাসা, জীবনসংগ্রাম এবং মানুষের অন্তরযাত্রা নিয়ে রচিত এক শক্তিশালী উপন্যাস। এহসানুল হক একজন নীতিবান, সংবেদনশীল ও দায়িত্বশীল মানুষ। ছোটবেলা থেকেই তার ভেতরে আছে সততা, সহমর্মিতা ও অন্যের পাশে দাঁড়ানোর সহজাত মন।
জীবনের পথে তিনি দেখেছেন ক্ষমতার অপব্যবহার, সম্পর্কের টানাপোড়েন এবং মানুষের বহুমুখী রূপ। তবু তিনি নিজের নৈতিক অবস্থান থেকে কখনো সরে যাননি।
এক সময় গভীর ব্যক্তিগত ক্ষত তাকে ভেঙে দেয়, কিন্তু সে ভাঙন থেকেই এহসানুল নতুনভাবে নিজেকে গড়ে তোলেন। হারানোর বেদনাকে শক্তিতে পরিণত করেন; জীবনজয়ের আকাঙ্ক্ষা তাকে উদ্দীপ্ত করে, আর ব্যর্থতা তাকে পথ দেখায়। তার কাছে ভালোবাসা শুধু অনুভূতি নয়- এটি শেখার জায়গা, আত্মদর্শনের আয়না এবং জীবনকে পুনর্গঠনের আলোকশিখা।
উপন্যাসটি এগোয় সম্পর্ক, নৈতিকতা ও মানবজীবনের অন্তর্গত দ্বন্দ্বের মধ্য দিয়ে। সময়ের পরিবর্তন, পারিবারিক দায়- সবকিছুর মাঝেও এহসানুল অবিচল থাকেন নিজের পথ ও নীতিতে। মানুষের জন্য কাজ করা, প্রতিশ্রুতি রক্ষা এবং চরিত্রের দৃঢ়তা- এসবই হয়ে ওঠে তার জীবনের আসল ভিত্তি। যেমন মানুষ ভাঙে না- নিজেকে পুনর্গঠনের জন্য আবার জন্ম নেয় নিজের কাজে। এহসানুল হকও তেমনি একজন।
‘যেতে চাও যাও’ শুধুই প্রেমের গল্প নয়; এটি এক মানুষের গড়ে ওঠার গল্প। অতীতের অভিজ্ঞতা কীভাবে বর্তমানকে বদলে দেয় এবং একজন মানুষ কীভাবে নিজের ভেতর আলো খুঁজে পায়- উপন্যাসটি সেই রূপান্তরযাত্রার মর্মস্পর্শী বর্ণনা।

Description

Description

জন্ম : ৩১ মার্চ ১৯৭৯, বাবা : এ.কে আহম্মদ উল্ল্যা, মা : মোবাশ্বেরা আহম্মদ, শিক্ষা : বিএসএস, পেশা : শিক্ষক।

প্রকাশিত গ্রন্থসমূহ :
মহাকাব্য : ‘মাতৃভূমি’ (২০২৩), ইন্টারন্যাশনাল পাবলিকেশন, ঢাকা।
কাব্যগ্রন্থ : ‘একদিন মেঘ ছুঁবো একদিন নদী’ (২০০২), অধিকার প্রকাশনী, রংপুর; ‘মগ্ন প্রকৃতির চেনা উঠোন’ (২০১৬), শ্রাবণ প্রকাশনী, ঢাকা; ‘কংক্রিটে শামুকের অবয়ব’ (২০১৭), শ্রাবণ প্রকাশনী, ঢাকা; ‘ছেঁড়া পৃষ্ঠা’ (২০১৯), অমরাবতী প্রকাশনী, ঢাকা; ‘কেউ থাকে না একলা হাওয়া’ (২০২০), নন্দিতা প্রকাশনী, ঢাকা; ‘ভালোবাসা পেলে আমি জল হয়ে যাই’ (২০২১), বেহুলা প্রকাশন, ঢাকা; ‘দূর থেকে দূরে যায় হুইসেল’ (২০২২), ইন্টারন্যাশনাল পাবলিকেশন, ঢাকা; ‘যে কথা হয়নি বলা যে কথা শোনার’ (২০২৪), অনুপ্রাণন প্রকাশনী, ঢাকা।
গল্পগ্রন্থ : ‘বিষণ্ন ভিটে’ (২০১৮), শ্রাবণ প্রকাশনী, ঢাকা; ‘যদি’ (২০১৮), পপি লাইব্রেরি, ঢাকা; ‘সরলা’ (২০১৯), পায়রা প্রকাশনী, সিলেট।
কিশোর গল্পগ্রন্থ : ‘হাত’ (২০২০), জংশন প্রকাশনী, ঢাকা।
শিশুতোষ গল্পগ্রন্থ : ‘পিতার বুকে বুলেট’ (২০২১), সাম্প্রতিক প্রকাশনী, ঢাকা; ‘বর্ণমালা’ (২০২১), সাম্প্রতিক প্রকাশনী, ঢাকা।
উপন্যাস : ‘শূন্যতার নন্দিত আসমান’ (২০১৯), পায়রা প্রকাশনী, সিলেট; ‘অকথিত কথার ডায়েরি’ (২০১৯), পায়রা প্রকাশনী, সিলেট; ‘কোথাও মেঘ নেই’ (২০১৯), অমরাবতী প্রকাশনী, ঢাকা। ‘যেতে চাও যাও’ (২০২৫) অনুপ্রাণন প্রকাশনী, ঢাকা।
স্বীকৃতি : আন্তর্জগত পুরস্কার ১৯৯৯, রবীন্দ্রভবন, আরামবাগ, হুগলী, কলকাতা। ২০০০ সালে অভিযাত্রিক, দেশব্যাপী সাহিত্য প্রতিযোগিতায় পুরস্কার। ২০০১ সালে অভিযাত্রিক রংপুর থেকে শ্রেষ্ঠ লেখক হিসেবে ‘স্বর্ণপদক’ পুরস্কার। ২০১৭ সালে লক্ষ্মীপুর সাহিত্য সংসদ, লক্ষ্মীপুর ‘কবি’ পুরস্কার। ২০১৮ সালে চলন্তিকা সাহিত্য সংসদ, ঢাকা ‘কথাসাহিত্য’ পুরস্কার। ২০১৮ বাংলাদেশ কাব্যচন্দ্রিকা, রংপুর ‘সাহিত্যপদক’ পুরস্কার। The International creative Arts Award-2024 for ‘Matribumi’ (Epic), ICALDRC Linguics Unit of Dakha University.

Additional information

Additional information

Weight0.307 kg
Published Year

Reviews (0)
0 ★
0 Ratings
5 ★
0
4 ★
0
3 ★
0
2 ★
0
1 ★
0

There are no reviews yet.

Be the first to review “যেতে চাও যাও – রওশন রুবী”

Your email address will not be published. Required fields are marked *

Scroll To Top
Close
Close
Close

My Cart

Shopping cart is empty!

Continue Shopping