রোড টু পামির : ইতিহাস ও আদিম প্রকৃতি যেখানে মিশেছে – এলিজা বিনতে এলাহী

Rode To Pamir : Itihas O Adim Prokriti Jekhane Misheche - Eliza Binte Elahi

Author: এলিজা বিনতে এলাহী
Cover By: আইয়ুব আল আমিন
ISBN: ৯৭৮-৯৮৪-২৯১৩৩-৯-৬
Publish Date: অক্টোবর ২০২৫

$ 4.73

25% Off
In Stock
Highlights:

ভ্রমণ তাঁর নেশা। বেরিয়ে পড়েন যখন-তখন। কখনও সপরিবারে, কখনও সবান্ধব, কখনও শুধু নিজের সঙ্গে। তাঁর আকর্ষণের বিষয় ইতিহাস। সম্প্রতি ভ্রমণ করে ফিরেছেন পৃথিবীর ছাদখ্যাত পামির মালভূমির এমাথা-ওমাথা।
মধ্যএশিয়ার দেশ তাজিকিস্থানের পামির মালভূমির পুরো অঞ্চলটির নাম গর্নো-বাদাখশান প্রদেশ। স্থানীয়রা বলেন পামির হাইওয়ে। যুগে যুগে বণিক, তীর্থযাত্রী, রাজবন্দি, প্রত্নসন্ধানী অভিযাত্রীদলের রেশমপথ। তাজিকিস্থানের ৪৫ ভাগ স্থান জুড়ে রয়েছে এই পাহাড়ি অঞ্চল। ১০ দিনের রোড ট্রিপে তিনি ভ্রমণ করেছেন তাজিকিস্থানের ৪টি ঐতিহাসিক শহর আর পামির মালভূমির ৪টি জেলা। তাছাড়াও এই রোড ট্রিপে কত ছোটো-ছোটো শহর, গ্রাম, পার্বত্য অঞ্চল ছুঁয়ে গেছেন, খানিক থেমেছেন তার ইয়ত্তা নেই।
তাজিকিস্থানের প্রাচীন ইতিহাস, পামির মালভূমির আদিম প্রকৃতি, প্রাচীন বণিকদের রেশমপথ, মানুষ, সংস্কৃতি, খ্যাদাভাস, জীবন- সব মিলেমিশে বাংলাদেশি ভ্রমণকারী এলিজা বিনতে এলাহী রচনা করেছেন মধ্যএশিয়ার প্রাচীন রাজপথ ভ্রমণের এক আকরগ্রন্থ ‘রোড টু পামির’।

Description

Description

এলিজা বিনতে এলাহী একজন বিশ্ব পরিব্রাজক। ভ্রমণ করেছেন এ যাবৎ বিশ্বের ৬১টি দেশসহ বাংলাদেশের ৬৪ জেলা। ভ্রমণে তিনি প্রাধান্য দেন একটি ভূখণ্ডের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি।
এলিজা নিজেকে একজন ইতিহাস অনুরাগী মনে করেন। সেই অনুরাগের জায়গা থেকেই কাজ করছেন বাংলাদেশে হেরিটেজ ট্যুরিজম বিকাশে তার নিজস্ব প্রজেক্ট ‘কোয়েস্ট এ হেরিটেজ জার্নি অব বাংলাদেশ’ নিয়ে। দ্বিতীয় দফায় বাংলাদেশ ভ্রমণের কাজ শুরু করেছেন।
‘রোড টু পামির’ ছাড়াও এলিজার ভ্রমণগ্রন্থ তিনটি। এছাড়াও দুটি সাক্ষাৎকার গ্রন্থ রয়েছে-‘হাসনাত আব্দুল হাই-এর সাথে কিছুক্ষণ’ও ‘শামীম আমিনুর রহমান-এর ঐতিহ্যজগৎ’। বাংলা ও ইংরেজি দুভাষাতেই নিয়মিত ট্রাভেলগ লিখছেন দেশ-বিদেশের বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে।
ভ্রমণ ও লেখালেখির পাশাপাশি এলিজা ইতিহাস-নির্ভর ও ভ্রমণ তথ্যচিত্র নির্মাণ করেন। পড়াশোনা করেছেন ঢাকা ও নেদারল্যান্ডসে। বাংলাদেশের পর্যটন শিল্প তথা হেরিটেজ ট্যুরিজম বিকাশে কাজ করবার জন্য পেয়েছেন দেশ-বিদেশের বিভিন্ন সম্মাননা ও পুরস্কার।

Additional information

Additional information

Weight0.383 kg
Published Year

Reviews (0)
0 ★
0 Ratings
5 ★
0
4 ★
0
3 ★
0
2 ★
0
1 ★
0

There are no reviews yet.

Be the first to review “রোড টু পামির : ইতিহাস ও আদিম প্রকৃতি যেখানে মিশেছে – এলিজা বিনতে এলাহী”

Your email address will not be published. Required fields are marked *

Scroll To Top
Close
Close
Close

My Cart

Shopping cart is empty!

Continue Shopping