Description
কথাসাহিত্যিক আমির হোসেন ১৯৭৩ সালের ৫ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার গৌরনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মো. সুরুজ মিঞা ও মাতার নাম গুলবরের নেছা। ১৯৯৬ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে গণিতে অনার্সসহ এমএসসি ডিগ্রী অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি ২০০৩ সালে বিএড এবং ২০১৫ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন।
তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা ৩৭টি। তিনি সাহিত্যের ছোটোকাগজ ‘স্বদেশ’সম্পাদনা করেন এবং সাহিত্যের বেশ কয়েকটি পত্রিকা ও সংকলনের প্রধান উপদেষ্টা, প্রধান সম্পাদক ও উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশ-বিদেশের বিভিন্ন জাতীয় পত্রিকা, সাহিত্যের ছোটো কাগজ ও সংকলনে নিয়মিত তাঁর লেখা ছাপা হচ্ছে। লেখালেখির জন্য তিনি দেশ ও বিদেশ হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার, সম্মাননা ও পদক লাভ করেছেন। অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এ কথাসাহিত্যিক শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করেছেন। তিনি এশিয়াটিক সোসাইটি ঢাকা’র গবেষক এবং নজরুল একাডেমি অব ইউএসএ-এর নিয়মিত লেখক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৩ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত পিএইচডি গবেষণা কোর্সে ভর্তি হয়ে কালজয়ী ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণের সৃষ্টিকর্মের ওপর গবেষণা কাজে নিয়োজিত রয়েছেন।





































There are no reviews yet.