চরকেদেরখোলা – আমির হোসেন

Charkederkhola - Amir Hossain

Author: আমির হোসেন
Cover By: আইয়ুব আল আমিন
ISBN: ৯৭৮-৯৮৪-২৯৩৬৩-৩-৩
Publish Date: ফেব্রুয়ারি ২০২৬

$ 3.97

25% Off
In Stock
Highlights:

নদীর কূলেই গড়ে উঠেছে মানবসভ্যতার ঐশ্বর্য। আবার নদীকেন্দ্রিক সভ্যতা ও ঐশ্বর্য ধ্বংসও হয়েছে নদীর বুকেই। নদীর রয়েছে এক অদ্ভুত রহস্যময়ী রূপ। নদী মানুষের বেঁচে থাকার প্রেরণা যেমন, তেমনি ধ্বংসের রাহুগ্রাসীর মতো ভয়ংকরও। নদীভিত্তিক উপন্যাস ‘চরকেদেরখোলা’য় মেঘনা নদী-তীরবর্তী ভাঙনকবলিত জনগোষ্ঠীর অবর্ণনীয় দুঃখ-কষ্টের ইতিহাস বিধৃত হয়েছে। সেই দেশভাগের পূর্ব থেকে মেঘনার তীরবর্তী গ্রামের মানুষ এবং তার পরিবেশ-প্রতিবেশ, কৃষি ও মৎস নির্ভর জীবন-জীবিকার কথা বর্ণনা করা হয়েছে। রাক্ষসী মেঘনার ভাঙনে ভিটে-মাটি হারিয়ে যাওয়া আবার নতুন চর জেগে ওঠা এবং সেই চর দখলের লড়াইসহ অসহায় নিঃস্ব মানুষদের দেশান্তর, ভয়াবহ বন্যা-খরা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালো থাবায় বিপর্যস্ততা, কলকাতাতে ইংরেজ শোষক এবং ব্রাহ্মণ বাবুদের শাসন-শোষণ ও যৌন নির্যাতনের কুৎসিত-বিভৎসতা, আসমে দেশান্তরী হওয়া মানুষের খাদ্যাভাব ও ম্যালেরিয়াসহ বন্য হিংস্র জীব-জন্তুর আক্রমণে বেঘোরে জীবন দেওয়ার সকরুণ ইতিহাস তুলে ধরা হয়েছে উপন্যাসটিতে। তুলে ধরা হয়েছে একাত্তরে পাকিস্তানিদের চাপিয়ে দেওয়া মুক্তিসংগ্রামের ভয়াবহতা, দেশীয় রাজাকারদের লুটতরাজ, নির্যাতনের কথা।
উপন্যাসটির পরতে পরতে বর্ণিত হয়েছে অসংখ্য লোকজ কাহিনী-আচার, কুসংস্কার, অন্ধ বিশ্বাস, পশ্চাদপদতার ভেতর দিয়ে এগিয়ে যাওয়া মেঘনা চরের প্রান্তিক মানুষের জীবন সংগ্রাম, তাদের অস্তিত্বের লড়াই, সেই সাথে শোসক ও শোষিতের নিরন্তর কাহিনী চিত্র। বর্ণিত হয়েছে প্রেম-ভালোবাসাসহ মানুষের চিরন্তন স্বপ্ন ও সম্পর্ক, স্বপ্ন ও সম্পর্ক ভঙ্গ বা নষ্ট হয়ে যাওয়ার নিদারুন হাহাকার এবং যাপিত জীবনে ঘটে যাওয়া শত দুঃখ-কষ্টের এলিজিও।

Description

Description

কথাসাহিত্যিক আমির হোসেন ১৯৭৩ সালের ৫ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার গৌরনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মো. সুরুজ মিঞা ও মাতার নাম গুলবরের নেছা। ১৯৯৬ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে গণিতে অনার্সসহ এমএসসি ডিগ্রী অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি ২০০৩ সালে বিএড  এবং ২০১৫ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন।
তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা ৩৭টি। তিনি সাহিত্যের ছোটোকাগজ ‘স্বদেশ’সম্পাদনা করেন এবং সাহিত্যের বেশ কয়েকটি পত্রিকা ও সংকলনের প্রধান উপদেষ্টা, প্রধান সম্পাদক ও উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশ-বিদেশের বিভিন্ন জাতীয় পত্রিকা, সাহিত্যের ছোটো কাগজ ও সংকলনে নিয়মিত তাঁর লেখা ছাপা হচ্ছে। লেখালেখির জন্য তিনি দেশ ও বিদেশ হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার, সম্মাননা ও পদক লাভ করেছেন। অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এ কথাসাহিত্যিক শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করেছেন। তিনি এশিয়াটিক সোসাইটি ঢাকা’র গবেষক এবং নজরুল একাডেমি অব ইউএসএ-এর নিয়মিত লেখক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৩ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত পিএইচডি গবেষণা কোর্সে ভর্তি হয়ে কালজয়ী ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণের সৃষ্টিকর্মের ওপর গবেষণা কাজে নিয়োজিত রয়েছেন।

Additional information

Additional information

Weight0.339 kg
Published Year

Reviews (0)
0 ★
0 Ratings
5 ★
0
4 ★
0
3 ★
0
2 ★
0
1 ★
0

There are no reviews yet.

Be the first to review “চরকেদেরখোলা – আমির হোসেন”

Your email address will not be published. Required fields are marked *

Recently Viewed

Scroll To Top
Close
Close
Close

My Cart