Description
এই বইটি সাজানো হয়েছে কবির তিনখানা কাব্যগ্রন্থ দিয়ে। পশ্চিমে কোনো কবির একাধিক গ্রন্থ সমন্বয়ে নতুন বই করার রেওয়াজ থাকলেও আমাদের দেশে তা খুব একটা চোখে পড়ে না। কিন্তু প্রকাশিত গ্রন্থ, যেগুলো আর বাজারে পাওয়া যায় না, সেগুলোকে একত্রে তুলে দিতে পারার আনন্দই আলাদা। সেখানে কিছু পরিমার্জনার সুযোগও থাকে। ‘বৃত্তের কেন্দ্রেও কবিতার মুখ’ কবির একটি কবিতার প্রথম পঙক্তি, যা দিয়ে ইতিপূর্বে বইয়ের শিরোনাম করার ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত কবি তা করে উঠতে পারেননি। সেই আশা অন্তত একটু ভিন্ন প্রক্রিয়ায় পূর্ণ হলো। এক মলাটে যে তিনটি বই রাখা হলো সেগুলো যথাক্রমে ‘সনেটগুচ্ছ ও অন্যান্য কবিতা’ (১৯৯৬), ‘আঁধারের সমান বয়স’ (২০০২) ও ‘এক পশলা সময়’ (২০০৯)। বিভিন্ন সময়ে প্রকাশিত এই তিনটি বই একত্রে পেয়ে আশা করছি কবির কাব্যজগতের বন্ধুরা আনন্দিত হবেন।















‘দুঃখিত এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।’ কথাটা শুনে ভীষণ ভড়কে যায় আকলিমা। আরও কয়েকবার ফোন দিয়ে একই কথা শুনতে পায় সে। হাত-পা কাঁপতে থাকে। চোখের চারপাশ অন্ধকার হয়ে আসে। বুকের খোড়লে শব্দ হয় দুমদুম। ভাবে, এ কোন পরীক্ষায় পড়লো সে। নানারকম চিন্তা মাথায় জট পাকায়। ছেলেটির কোনো বিপদ হলো না তো! না কি ইচ্ছে করেই তার সাথে এমনটি করছে সে। কিন্তু কেন করবে এমন? বিশ্বাস করতে পারে না আকলিমা। কিন্তু তার বিশ্বাস অবিশ্বাসে কিছু যায় আসে না। পৃথিবীতে বহু ঘটনা ঘটে যেটার মীমাংসা মানুষ করতে পারে না। তাই খেয়ালে-বেখেয়ালে মানুষ মানুষকে নিয়ে খেলে আশ্চর্য সব ভয়ংকর খেলা। তবু আশা ছাড়ে না আকলিমা। অপেক্ষায় থাকে অদেখা ছেলেটির ফোনের জন্য। কিন্তু কিছু অপেক্ষার হয়তো শেষ থাকতে নেই। জীবনকে অদৃষ্টের হাতে ছেড়ে দিয়ে মাঝে মাঝে মানুষ নিজেকে ভারমুক্ত করতে চায়। নিজেকে ভাগ্যের ঘরে ঠেলে দেওয়া ছাড়া অন্য কোনো পথ খুঁজে পায় না সে। বায়বীয় এক সম্পর্কের টানে এতো দূর চলে আসা নিজের নির্বুদ্ধিতার প্রকাশ মাত্র। দূরে পশ্চিমে লাল সূর্যটা ঝুলে আছে মায়া লাগিয়ে। একপা দু’পা করে সামনে এগোয় সে। হাঁটতে হাঁটতে একটি পুলিশ বক্সের নিচে গিয়ে দাঁড়ায়। দীর্ঘ নিশ্বাস বাতাসে মিশে হু হু করে ছুটে পালাচ্ছে পূব-পশ্চিম-উত্তর-দক্ষিণে। কড়া বিকালটা চুপ হয়ে নরম বিকেল হয়ে উঠেছে কেবল। দুজন কনস্টেবল তাকে ফলো করে কাছে এসে দাঁড়ায়। সাদারঙের পুলিশটা মাথা ঝুঁকিয়ে জিজ্ঞেস করে, ‘কোথায় যাবে?’


There are no reviews yet.