Description

আবেদীন জনী। শিশুসাহিত্যিক ও কবি। পেশা অধ্যাপনা।
লিখছেন নব্বইয়ের দশক থেকে। শিশু-কিশোর উপযোগী ছড়া। গল্প। প্রবন্ধ-নিবন্ধ। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ নিয়ে লিখেছেন প্রচুর। লিখেছেন শেখ রাসেলকে নিয়েও। শিশুসাহিত্য জগতে তিনি নক্ষত্রের মতোই দীপ্তোজ্জ্বল। তার লেখাগুলো ছোটোদের আলোকিত জীবন গঠনে এবং কোমল মনের সুপ্ত জ্ঞান ও সৃজনশীলতার বিকাশে বিশেষ ভূমিকা রাখবে। এ লেখকের উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে, ছড়ার বাড়ি ছন্দপুর, মায়ের গল্প, শিয়ালপরি, ছন্দে ছড়ায় নীতিকথা, মিঠেকড়া একশ ছড়া, সুখের ফেরিওয়ালা, রাজকন্যা ও গাছকন্যা, পাতা মা, ফুল বুবু এবং টুই, বেলুন আবিষ্কার-বেলুনে বিশ্বভ্রমণ, মা ও কাশফুল, ছড়ার ছা পড়ার ছা এবং টোটো আর টইটই।
তার রচিত কবিতাগুলোও অনবদ্য। দেশ, প্রকৃতি, প্রেম ও সমাজভাবনার শিল্পমান সম্পন্ন নিখাদ বিনির্মাণ। ‘গহিনের শব্দাবলি’ কাব্যগ্রন্থটি পাঠ করলে একথার প্রমাণ পাওয়া যায়।
তার ১২টি ছড়া-কবিতা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা কর্তৃক দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক পুস্তকসমূহে প্রকাশিত হয়েছে। সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন- মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি সম্মাননা ২০১২। শ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কার ২০১৪। সাহিত্যদেশ পাণ্ডুলিপি পুরস্কার ২০২১। কিডজ কারাভান শিশুসাহিত্য পাণ্ডুলিপি পুরস্কার ২০২২।
জন্ম ৭ জানুয়ারি ১৯৭৯। টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার উত্তর পেকুয়া গ্রামে। বাবার নাম শুকুর মামুদ। মায়ের নাম মতিজান।






























There are no reviews yet.