শখের বাগানে সাপ – মঞ্জু সরকার

Shokher Bagane Shap - Manju Sarkar

Author: মঞ্জু সরকার
Cover By: মামুন হোসাইন
ISBN: ৯৭৮-৯৮৪-২৯৩৬৩-৫-৭
Publish Date: ফেব্রুয়ারি ২০২৬

$ 3.01

27% Off
In Stock
Highlights:

 

দুঃশাসনে পিষ্ঠ জনজীবন ও সাম্প্রতিক অস্থির সময়ের চেহারা জীবন্ত হয়ে উঠেছে এ গ্রন্থের ছোটো ও বড়ো আটটি গল্পে। ক্ষুদে কৃষকের ‘গৃহপালিত গরুটার গতিপথ’ ও শিক্ষার্থী সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ, ‘কুড়ানি বুড়ি ভাদুর মা’য়ের প্রকৃতি-নির্ভর জীবন-সংগ্রাম, প্রেমিক-প্রেমিকার মিলনতৃষ্ণার মাঝেও ‘দাঁত ভাঙা হাসি’র মতো দুর্ঘটনার শঙ্কা কিংবা ‘কবর’ শাসিত উন্নয়নের পটভূমিতে রচিত গল্পে যে স্বাদ-বৈচিত্র্য, তা যেন সাম্প্রতিক দেশকালের আয়নার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় পাঠককে। ‘জনৈক পেশাদার প্রতিবাদী’র মধ্যেও রাষ্ট্র-ক্ষমতা নিয়ন্ত্রিত রাজনৈতিক সংস্কৃতি এবং স্বৈরাচারী রাষ্ট্রক্ষমতা উৎখাতে গণ-আন্দোলনের প্রকৃত স্বরূপ উন্মোচনে ‘লুণ্ঠিত সিংহাসন’, ‘শখের বাগানে সাপ’ ও একাত্তরের মুক্তিযোদ্ধাকে নিয়ে ‘মৃত্যুঞ্জয়ী নিনাদ’-এর মতো গল্প রচনা করে সত্যসন্ধ দায়বদ্ধ শিল্পীর ভূমিকা পালন করেছেন লেখক। প্রথম সাড়াজাগানো গল্পগ্রন্থ ‘অবিনাশী আয়োজন’-এর ধারাবাহিকতায় শক্তিমান এ কথাশিল্পীর চতুর্দশতম গল্পগ্রন্থটিও সাধারণ মানুষের মুক্তিসংগ্রাম ও ২০২৪-এর গণঅভ্যুত্থানের শৈল্পিক দলিল হয়ে টিকে থাকবে।

Description

Description

মঞ্জু সরকার বাংলাদেশের অন্যতম বিশিষ্ট কথাশিল্পী। এ যাবৎ প্রকাশিত অর্ধ শতাধিক গ্রন্থে ছোটোগল্প, উপন্যাস ও শিশু-কিশোর সাহিত্য রচনায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য পেয়েছেন বেশ কিছু সাহিত্য-পুরস্কার ও সম্মাননা। লেখকের সাহিত্যকর্ম কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি কোর্সের জন্য অন্তর্ভুক্ত হয়েছে।
পেশাগত জীবনে জাতীয় গ্রন্থকেন্দ্রে এবং দুটি জাতীয় দৈনিক সংবাদপত্রে কাজ করেছেন। বর্তমানে সার্বক্ষণিক লেখক।

উল্লেখযোগ্য গ্রন্থসমূহ
উপন্যাস : নিয়ন্ত্রক, উজানযাত্রা, অচল ঘাটের আখ্যান, অন্তর্দাহ, বরপুত্র, আবাসভূমি, অবগুণ্ঠন, দাঁড়াবার জায়গা, লেখক, প্রতিমা উপাখ্যান, দাম্পত্য বিলাস, তমস ও নগ্ন আগন্তুক, ত্রয়ী নভেলা।
ছোটোগল্প : অবিনাশী আয়োজন, মৃত্যুবাণ, উচ্ছেদ উচ্ছেদ খেলা, মঙ্গাকালের মানুষ, রূপান্তরের গল্পগাথা, অগ্যস্তযাত্রা ও অন্যান্য গল্প, রাজনৈতিক গল্প, ডিজিটাল দেশের  কৃষ্ণবিবর, শ্রেষ্ঠ গল্প।
শিশু-কিশোর গ্রন্থ : ছোট্ট এক বীরপুরুষ, নান্টুর মেলা দেখা, আয়না পরির উড়াল, যুদ্ধে যাওয়ার সময়, ডিজিটাল দীপু ও মুক্তিযোদ্ধা দাদু।
ব্যক্তিগত নিবন্ধ : পথে নেমে পথ খোঁজা।
মঞ্জু সরকারের জন্ম ১ সেপ্টেম্বর ১৯৫৩, রংপুরে।

Additional information

Additional information

Weight0.286 kg
Published Year

Reviews (0)
0 ★
0 Ratings
5 ★
0
4 ★
0
3 ★
0
2 ★
0
1 ★
0

There are no reviews yet.

Be the first to review “শখের বাগানে সাপ – মঞ্জু সরকার”

Your email address will not be published. Required fields are marked *

Scroll To Top
Close
Close
Close

My Cart

Shopping cart is empty!

Continue Shopping