সিঙ্গেল মাদার – সম্পাদনা : কাজী লাবণ্য

SIngle Mother - Edited by Kazi Labonno

Author: কাজী লাবণ্য
Cover By: মোস্তাফিজ কারিগর
ISBN: ৯৭৮-৯৮৪-২৯২৮০-২-৪
Publish Date: মে ২০২৬

$ 5.47

25% Off
In Stock
Highlights:

‘সিঙ্গেল মাদার’ গল্প সংকলনের একেকটি গল্প যেন একেকটি অসমাপ্ত জীবনের সম্পূর্ণ অধ্যায়। এখানে উল্লিখিত নারীদের নামের আগে সমাজ আরোপিত ‘সিঙ্গেল’ শব্দটি বসে গেলেও তাদের শক্তি, সংগ্রাম আর ভালোবাসা কোনোদিনই ‘সিঙ্গেল’ হয়ে থাকে না। এই মায়েরা ভঙ্গুর স্বপ্নের ওপর দাঁড়িয়ে নতুন ভোরের জন্ম দেন; সমাজের প্রশ্ন, তিরস্কার, অবহেলা পেরিয়ে সন্তানের জন্য হয়ে ওঠেন আশ্রয়, আকাশ, পৃথিবী। আর তাদের সন্তানেরা তাদের চোখে খুঁজে পায় সাহসের নির্মল সংজ্ঞা। সংকলনে সমকালীন গল্পকারদের কলমে উঠে এসেছে মায়েদের জীবনের নানা রং, অভাব, অপমান, লড়াই। আবার এসবের মধ্যেও চারদিকে ছড়িয়ে দিয়েছে অদ্ভুত এক আলো। গল্পপাঠ করতে করতে তাই কখনও কখনও চোখ ভিজে উঠবে। কখনও-বা মনে হবে, এই গল্প তো আমার চেনা, জানা। ‘সিঙ্গেল মাদার’ এখানে মায়েদের জন্য বিশেষ কোনো পরিচয় বা সংকোচের নাম নয় বরং এ এক গর্বিত উচ্চারণ যা ভালোবাসার, দায়িত্বের এবং অদম্য বেঁচে থাকার প্রেরণা দেয়। এক কথায় বলা যায়- এই বই শুধু গল্পের সাজি নয়, এটি নিঃশব্দ বিপ্লবের দলিল।

 

Description

Description

কাজী লাবণ্য
বাবা কাজী আব্দুল খালেক এবং মা কাজী জিনাত খানম-এর অতি আদরের কন্যা।
জন্ম রংপুর জেলায়।
বর্তমানে ঢাকায় বসবাস।

তার প্রকাশিত গ্রন্থাবলি :
উপন্যাস- অনশ্রু ঈশ্বর ও হাজারমুখী রোদসী।কাব্যগ্রন্থ- রাঙা গোধূলি ও বিষণ্ণ জলের কারিকা।গল্পগ্রন্থ- নাকছাবি, জোনাকবনে জ্যোৎস্না, যযাতি কন্যা, একজন মায়াবৃক্ষ, আয়োলিতার পুরুষ, আরুশি ও একটি মিছরিদানা আংটি।

Additional information

Additional information

Weight0.435 kg
Published Year

Reviews (0)
0 ★
0 Ratings
5 ★
0
4 ★
0
3 ★
0
2 ★
0
1 ★
0

There are no reviews yet.

Be the first to review “সিঙ্গেল মাদার – সম্পাদনা : কাজী লাবণ্য”

Your email address will not be published. Required fields are marked *

Scroll To Top
Close
Close
Close

My Cart

Shopping cart is empty!

Continue Shopping