Description
নুরুন্নাহার মুন্নি
জন্ম: ৫ জানুয়ারী ১৯৮৩ খ্রিষ্টাব্দ।
জন্মস্থান: চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার রাজুরকান্দি গ্রামে।
গ্রামে জন্ম হলেও বেড়ে ওঠা চাঁদপুর শহরে।
পিতা: মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া
মাতা: শেফালি খানম
শিক্ষা: প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর।
শিক্ষা অর্জন: ঢাকার ঐতিহ্যবাহী বেগম বদরুন্নেছা সরকারি কলেজে ও চাঁদপুর সরকারি কলেজে।
কর্মজীবন: শিক্ষকতা দিয়েই তার প্রথম কর্মজীবন শুরু হলেও দুই সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যকে সময় দিতে চাকরি ছেড়ে দিয়ে এখন পরিপূর্ণ গৃহিণী।
লেখালেখি: কৈশোর জীবন থেকেই লেখালেখি শুরু। কবিতা, গল্প ,ফিচার,প্রবন্ধ, সাহিত্যেও প্রায় সব শাখায় বিচরণ করছেন।
১৯৯৮ খ্রিষ্টাব্দে তার লেখা একটি ফিচার প্রথমবার জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। সেই থেকে দেশের বিভিন্ন দৈনিক সাপ্তাহিক, মাসিক ও অনলাইন পোর্টালে লিখে যাচ্ছেন।
তিনি অসংখ্য সাহিত্য এবং সামাজিক সংগঠনের সাথে একনিষ্ঠভাবে জড়িত। বর্তমানে তিনি স্বনামধন্য সংগঠন ‘চর্যাপদ সাহিত্য একাডেমি’র সভাপতির দায়িত্ব পালন করছেন।
লেখালেখির স্বীকৃতিস্বরূপ পেয়েছেন সমতটের কাগজ সম্মাননা ২০২১, সাহিত্যকণ্ঠ পুরস্কার, চাঁদপুর দর্পণ সেরা লেখক পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার।
ইমেইল: naharmunni1410@gmail.com




















বাংলা ছোটোগল্পের ইতিহাস খুব পুরানো নয়, তবু এগিয়েছে পাশ্চাত্যের সাথে তাল মিলিয়ে। আলাদা করে বলতে গেলে, বাংলাদেশের ছোটোগল্পের যে স্বকীয়তা তা বোধ করি সচেতন পাঠকগণ সহজেই অনুমান করতে পারেন। একুশ শতকের দুটি দশক পার হবার পরে বাংলা ছোটোগল্প এখন তার আধুনিকায়নের নতুন স্তরে পৌঁছে গেছে। তারই ধারাবাহিকতায় এদেশর তরুণ গল্পকারেরা বিষয় নির্বাচনে গ্রাম্যজীবন ছেড়ে এখন হয়েছে নগরমুখী। আধুনিক নাগরিক জীবনের একাকিত্ব, অন্তর্দ্বন্দ্ব, প্রেম, হতাশা, চিন্তা চেতনা, যৌনতা থেকে শুরু করে সবকিছুতেই এসেছে ভিন্নতা। সেই নগর জীবনের একাকী মানুষ থেকে শুরু করে দেশের ইতিহাসের কিছু উল্লেখযোগ্য বিষয় গল্প হয়ে উঠে এসেছে ‘পিওর মশগ্রীন’ গল্পগ্রন্থে। এই এক মলাটে স্থান পেয়েছ মোট দশটি গল্প। দশটি গল্পের প্রতিটি গল্পকে আলাদা করা যায় তার বিষয় বৈচিত্রতায়। গল্পগুলোতে উঠে এসেছে জাদুবাস্তবতা, মুক্তিযুদ্ধ, দেশভাগ, করোনাকালীন সময়ে ব্রোথেলের অভ্যন্তরিন সংকট, রাজশাহী অঞ্চলের লোকসংগীত আলকাপ শিল্পীর অর্থনৈতিক দৈউলিয়াত্ব ও পর্ণগ্রাফির মতো বিষয়। গল্পের বিষয় ভিন্নতা ও তার আধুনিক উপস্থাপনের কারণে গল্পগুলো পাঠকের মনে এক দীর্ঘ চিন্তার খোরাক যোগাবে বলে মনে করি।
























There are no reviews yet.