Description
সৈয়দ নূরুল আলম গোপালগঞ্জ জেলায় কাশিয়ানি উপজেলার, চাপ্তা গ্রামে বেড়ে উঠেছেন। বাবা মরহুম সৈয়দ জহুর আলী, মা মরহুম জাহানারা বেগম। গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ সব শাখায় লিখলেও নিজেকে তিনি গল্পকার পরিচয় দিতে পছন্দ করেন। গল্প দিয়েই তিনি নব্বই দশকের শুরুতে লেখালেখির জগতে আসেন।
লেখকের প্রকাশিত গ্রন্থ-
যুদ্ধের ছবি, গল্পগ্রন্থ, ১৯৮৬; ভালবাসা ( প্রাঃ) লিমিটেড, গল্পগ্রন্থ, ১৯৮৮; বনের বাতাস,
উপন্যাস, ১৯৯১; পাথর মেয়ে, উপন্যাস,১৯৯৯; একাত্তরের শিশু, কিশোর গল্পগ্রন্থ, ২০০০; একুশের গল্প সম্পাদনা গ্রন্থ, ২০০৩; মেঘের মতো মেয়েরা, উপন্যাস,২০০৮; তিন গোয়েন্দা, কিশোর গল্পগ্রন্থ, ২০০৮; এক কিশোর মুক্তিযোদ্ধা, কিশোর উপন্যাস,২০১১; ইচ্ছে করে আকাশ ছুঁই, গল্পগ্রন্থ, ২০১৩; ঢেউ ওঠে ঢেউ ভাঙ্গে, কবিতা গ্রন্থ, ২০১৫; আগুনরঙা মেয়ে, উপন্যাস, ২০১৮; বঙ্গবন্ধুর বেড়ে ওঠা, জীবনীগ্রন্থ, ২০২০; ছোটদের বন্ধু বঙ্গবন্ধু, জীবনীগ্রন্থ, ২০২০; মোটিভেশন স্পিচ, অনুপ্রেরণা মূলক গ্রন্থ, ২০২১; জাহান ও পিতারমুখ, উপন্যাস, ২০২২; নৈঃশব্দ্যের বিকেল, উপন্যাস, ২০২৩।
জাতীয় পর্যায়ে তিনি কবি জসিমউদ্দীন পুরস্কার, বিকাশ সাহিত্য পুরস্কার, অধিকোষ পুরস্কার, রাজশাহী সাহিত্য পরিষদ প্রদত্ত সম্মাননা অর্জন করেছেন।
ব্যক্তিগত জীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের একজন সাবেক কর্মকর্তা।





















কবিতা যেন পর্যবেক্ষকের হারিয়ে যাওয়া সময়ের লুপ―স্থানকালের আপেক্ষিকতায় অনুভূতির যাদুবলে মোহিত একাকিত্বের তীব্র আনন্দ ভোগ অথবা সাদাকালো বেদনা বৃক্ষ। কবিতা আমার কাছে আমার জীবনবোধের মর্মরধ্বনি। জীবনকে বুঝতে চাওয়া, জীবনের উত্থান-পতন, সভ্যতা, ধার্মিক-অধার্মিক, নাস্তিক-আস্তিকের কাণ্ডখানা, পুঁজিবাদ, ধর্ম, সমাজতন্ত্র, দেশপ্রেম, নারী… সবকিছুই। কবিতায় কবির চিন্তার জগৎ উঠে আসে, ছক কষে কল্পনা ও গণিতে। জীবনের জ্ঞানকে সংক্ষিপ্তভাবে প্রকাশিত চিন্তায় স্থানান্তর করে যা পার্থিব-অপার্থিব জগৎ ভাবিয়ে তোলে। জলের শব্দে কবিতা রপ্ত হয় মিশে যায় রঙহীন, শব্দে শব্দে নীল হয়ে ওঠে আকাশ। কবিতা মানবধর্মের অথবা মানুষের রঙহীন রঙিন―ভায়োলিন শব্দ। মানব জাতির অধিকাংশ লিখতে পারে না এটা যেমন সত্য, অধিকাংশ আবার শিল্পকে ধারণ করতে পারে না। নিজের অনুভূতি বা মতের বিরুদ্ধে গেলেই উগ্র ও ভীত-সন্ত্রস্ত হয়ে ওঠে। মূর্খদেরকে জ্ঞানী করে তোলা অথবা জ্ঞান প্রচারে আমার কোনো ইচ্ছা নেই। আমার কবিতা শুধু সহনশীল মানুষ ও মানবতার জন্য―যা আপনার জ্ঞানকে ক্রিয়াশীল করতে পারে আবার নাও পারে। হ্যাপি রিডিং―চিয়ার্স।
There are no reviews yet.