Description
‘তানকা’ এবং এই গ্রন্থ বিষয়ে কিছু কথা-
হাইকু’র চেয়ে আকারে সামান্য বড় জাপানি ছোট কবিতা ‘তানকা’। এই তানকা কবিতার গঠনরীতি অনুসরণে বাংলার প্রকৃতি এবং পারিপার্শ্বিক জীবনের ঐতিহ্যগত অনুভবের উপস্থাপন নিয়েই নির্বাচিত এই কবিতা সংকলন।
‘তানকা’ বিশ্বসাহিত্যে সমৃদ্ধতম এক অনুকাব্যের গঠনরীতি হিসেবে স্বীকৃত। প্রায় সকল সমৃদ্ধ-ভাষায় স্বকীয় ঐতিহ্য ও সংস্কৃতিবোধ নিয়ে প্রকাশিত হচ্ছে এই ছোট কবিতা, যা মূলত অক্ষর-চিত্র। এই অক্ষর-চিত্র হলো আমাদের ক্ষুদ্রতম সময়/ অনুভূতি/ স্মৃতি/ স্বপ্নের চিত্র যা বোধের যাপন হয়ে মিশে থাকে এবং আলোড়িত করে আমাদের হৃদয়।
মূল বাংলা কবিতার পাশাপাশি রাখা হয়েছে ইংরেজি অনুবাদ, যা ভিন্ন ভাষার পাঠককে বাংলার বোধ ও প্রকৃতির আবেশ অনুধাবনে সহায়তা করবে।















মানবজনম যেনো গল্পের মোড়কে আবদ্ধ। প্রতিটি জীবনে কিছু গল্প থাকে। কিছু গল্প প্রকাশ করা যায়, আবার কিছু গল্প হৃদয়ের গহীনে অপ্রকাশিত হয়ে জমা থাকে। যা বলা যায় না। জীবনপাঠে এই অধ্যায়ের বলা বা না বলা গল্প নিয়ে সাজানো হয়েছে ‘সে শুধু আড়ালে থাকে’। প্রতিটি গল্প জীবনের সাথে মিলে যাবে। মনে হবে এতো আমার জীবনের গল্প, আমার হৃদয়ের আড়ালে থাকা অনুভূতির বহিঃপ্রকাশ। গল্পগুলো অতীত, বর্তমান ও ভবিষ্যৎের উপর ভিত্তি করে লেখা হয়েছে। প্রিয়জনকে পাবার অপেক্ষা, না পাবার বেদনা, বিচ্ছেদের সারসংক্ষেপ, বেঁচে থাকার আকুতি, জীবনপাঠে বাস্তবতার মুখোমুখি, আবেগ আর অনুভূতির সংমিশ্রন, নিঃসঙ্গতার সাথে বনিবনা, সুখের বেড়াজাল, বেদনায় কাতরতা অসংখ্য বিষয়বস্তুকে নিয়ে সাজানো হয়েছে গল্পগুলো। বারোটি গল্প, ভিন্ন ভিন্ন আঙ্গিকে উপস্থাপিত হয়েছে।






There are no reviews yet.