Description

ইভান অনিরুদ্ধ
জন্ম : ২৬ জানুয়ারি। নেত্রকোনা জেলার আটপাড়া থানার শুনই গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে। বাবা অধ্যাপক (অব.) শামসুর রহমান, মাতা হোসনে আরা আরমিন। ছোটোকাল থেকেই লেখালেখির হাতেখড়ি। বাংলাদেশ শিশু একাডেমি থেকে প্রকাশিত ‘শিশু’ পত্রিকায় প্রথম ছড়া প্রকাশিত হয়। তারপর বিভিন্ন সাহিত্যপত্রিকা, দৈনিক পত্রিকার সাহিত্যপাতা, বিভিন্ন লিটল ম্যাগাজিন এবং সংকলনে গল্প, কবিতা ও ছড়া প্রকাশিত হয়। এখনো নিয়মিত সাহিত্যচর্চায় নিজেকে সম্পৃক্ত রেখেছেন। স্ত্রী ফাতেমা সারওয়াত নিশাত এবং একমাত্র সন্তান জামিয়া হাসান নাজিলাকে নিয়ে নিজের যাপিত জীবন।
প্রকাশিত বইসমুহ-
ছোটোগল্প
রিনির হাতদেখার পর (প্রতিভা প্রকাশ, ২০১৮), মুক্তিযুদ্ধ, পেনশনের চেক ও ঘুষের গল্প (পুথিনিলয়, ২০১৯), করোনা আর কিছু মিথ্যেবাদী রাখালের গল্প (পাললিক সৌরভ, ২০২১), গল্পশ্রী (গল্প সংকলন, অক্ষরবৃত্ত প্রকাশন, ২০২৩)
উপন্যাস
বিরহজোছনা (প্রতিভা প্রকাশ, ২০১৮), নিষিদ্ধ লোবানের ঘ্রাণ (অনিন্দ্য প্রকাশ, ২০২০), থাকে শুধু অন্ধকার (পাললিক সৌরভ, ২০২১), সোনালী ধানের জেওর (উপন্যাস, প্রকাশিতব্য)
কবিতা
যে যায় সব ছিন্ন করে যায় (বেহুলাবাংলা, ২০১৮), ফুলের গন্ধের মতো থেকে যাবো তোমার রুমালে (অয়ন প্রকাশনী, ২০১৯), তুমি নেই, তোমার বন্ধন পড়ে আছে (অনুপ্রাণন প্রকাশন, ২০২২)























আহসান সাহেব অফিস থেকে বাসায় ফেরার পথে এক দুপুরে আক্ষরিক অর্থে ভাঙতে শুরু করেন। তার শরীর থেকে খসে খসে পড়তে থাকে অসংখ্য ইটের টুকরো। তিনি কেন ভাঙছেন? অথবা বজরা খালের বাঁশের সাঁকোর ওপর কেন সন্ধ্যাবেলায় উঠে বসে থাকে ফজল আলীর কনিষ্ঠ সন্তান? জলে কোঁচ ফেলার শব্দ শুনে কেন অজ্ঞাত দুঃখে তার কান্না পায়?
There are no reviews yet.