Description
রকিবুল ইসলাম। পিতা আব্দুল আজিজ প্রামাণিক এবং মা মোছা. রোকসানা বেগম। ১৮ জুন, ১৯৮৫ নাটোর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে জন্ম।
ছোটোবেলা থেকেই লেখালেখি শুরু। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় তার প্রথম ছড়া প্রকাশিত হয়। বাংলাদেশের সকল দৈনিকে এবং বাংলাদেশ ও ভারতের বিভিন্ন লিটল ম্যাগাজিনে তার লেখা নিয়মিত ছাপা হচ্ছে।
সরকারি তিতুমীর কলেজ, ঢাকা থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। বর্তমানে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে হিসাব বিভাগে কর্মরত।
সম্পাদনা করছেন ছোটোদের ছোটোকাগজÑ ফুলকি। ছড়া লিখে বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছেন। তার লেখা বিখ্যাত বই ‘সাহসী রিমা’ ১৩টি ভাষায় অনূদিত হয়েছে। বইটি বিভিন্ন দেশের প্রাথমিক বিদ্যালয়ে সহপাঠ হিসেবে পড়ানো হয়।
প্রকাশিত বইসমূহ :
– সাহসী রিমা (২০১৬, রুম টু রিড বাংলাদেশ)
– বিড়ালছানা কিটকি (২০১৮, সাহিত্যদেশ)
– ব্যাঙের ছাতা (২০১৮, কালান্তর)
– খোকার ছড়া খুকুর ছড়া (২০১৮, কালান্তর, সম্পাদনা)
– আমি কাকতাড়ুয়া (২০২০, শিশু গ্রন্থকুটির)
– ফুটবল গুড বল (২০২০, শিশু গ্রন্থকুটির)
– কোথায় গেল নিপা (২০২০, রুম টু রিড বাংলাদেশ)
– আমি এখন কাজ করছি (২০২১, ছোটোদের বই)
– বাংলার সাত বীরশ্রেষ্ঠ (২০২৩, শিশু গ্রন্থকুটির)
– কুটকুটি ও হলুদ ধানের গল্প (২০২৪, বাবুই)








































দিনের বৃষ্টির চেয়ে রাতের বৃষ্টি অনেক বেশি আবেদন নিয়ে মানুষের কাছে ধরা দেয়। ঝড়ের রাতে মেঘের ডাক মানুষের মনে অজানা এক রহস্যের আভাস দেয়। শিক্ষা সফরে রাঙামাটি গিয়ে এমনই এক ঝড়ের রাতে অতিপ্রাকৃত সব গল্পের আসর জমে ওঠে। গল্পের মধ্যমণি বিশ্ববিদ্যালয়ের ষাটোর্ধ্ব বয়সের একজন অধ্যাপক। মেঝেতে থাকা অর্ধগলিত মোমের আলোর সাথে বৃদ্ধ এই শিক্ষকের তীক্ষ্ণ চোখ আর ভারী গলা পরিবেশকে আরো গম্ভীর করে তোলে। গ্রাম বাংলার প্রচলিত নানান ভৌতিক গল্পের বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা তিনি ছাত্রদের মাঝে উপস্থাপন করেন। এক সময় যখন মনে হতে থাকে অতিপ্রাকৃত বলে কিছু হয় না, সকল কিছুই বিজ্ঞান। ঠিক তখন এই অধ্যাপকের কণ্ঠ হতে ভেসে আসে ভিন্ন সুর। এবার তিনি বলতে আরম্ভ করেন তাঁর জীবনে ঘটে যাওয়া বিচিত্র আর অদ্ভূত সব গল্প । অবারিত এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল ঘটনা ব্যাখার মাঝে সীমাবদ্ধ নয়। শেষ বেলায় এসেও কোথায় যেন একটা ‘কিন্তু’ থেকেই যায়…

There are no reviews yet.