Description

মোখলেস মুকুলের জন্ম ১৯৬৪ সালে পাবনা শহরে। চিকিৎসা বিজ্ঞানে স্নাতক, মেডিসিন ও এ্যাজমায় স্নাতকোত্তর। লেখায় সবসময় নতুন কিছু তুলে আনতে চেষ্টা করেন।
প্রকাশিত গ্রন্থ : গল্পগ্রন্থ- চাকা, কাঁকড়াকাল;
কাব্যগ্রন্থ- শূন্য;
উপন্যাস- মৃন্ময়বৃক্ষ, বঙ্গালী ভইলী, অতঃপর করোনা।












































মুহাম্মদ ফরিদ হাসানের চিত্রকলার জগৎ পড়তে গিয়ে প্রথমেই এ কথা মনে হলো যে, লেখক কঠিন বিষয়কে পাঠকের হৃদয়গ্রাহী করার দুরূহ কাজটি সাবলীলভাবে করেছেন। তত্ত্ব, তথ্য, তারিখের জটিল সমীকরণগুলি জীবনের গল্পের সঙ্গে মিলিয়ে মনোগ্রাহী করে তুলেছেন। লেখক তার গ্রন্থে আমাদের প্রবেশ করাচ্ছেন শিল্প মতবাদ দিয়ে। এই প্রবন্ধের মাধ্যমে চিত্রকলা বিষয়ে শিক্ষিত তথা আনাড়ি, সবার মনে চিত্রকলার বিবর্তনের সম্যক ধারণা তৈরি হবে। এছাড়া শিল্পীদের জীবন ও মনের সংকুল যাত্রাপথ লেখক চমৎকার তুলে ধরেছেন তার বিভিন্ন প্রবন্ধে। লেখাগুলো গল্পের মতন তরতরিয়ে পড়া যায়।




There are no reviews yet.