Additional information
| Weight | 0.170 kg |
|---|---|
| Published Year |
$ 0.85 $ 1.41
ভূমিকা-
কেবলি ভেঙে টুকরো হয়ে যায় মৃত্যু, অপরূপা মেয়ে!
বাতাসের ঘরে জন্মায় অদ্ভুত; যৌন তাড়িত অব্যয়ে…
| Weight | 0.170 kg |
|---|---|
| Published Year |
লেখক পরিচিতি :
প্রজ্ঞা মৌসুমী। জন্ম: এক শরতে দাদুবাড়ি কুমিল্লায়, বেড়ে ওঠা সুনামগঞ্জে। ঊনিশ বছর থেকে পড়াশুনার জন্যে প্রবাস জীবন। এক এসাইনমেন্টের জন্যে প্রথম ইংরেজি কবিতা লিখার শুরু। প্রথম জীবনের কবিতাগুলো ইংরেজিতেই লেখা, কিন্তু মন আঁকুপাঁকু করে বাংলায় লিখতে; তারই ফলশ্রুতিতে আজকের প্রথম কবিতা ফসল ‘পৌরাণিক রোদ এবং অতিক্রান্ত কাঠগোলাপ’। লেখক কবিতা ও গল্প লিখে পেয়েছেন অনেক পুরস্কার তাই বাংলা সাহিত্যের অত্যুজ্জল আলোয় নিজেকে উদ্ভাসিত করার স্বপ্ন দেখেন অহর্নিশ।
পৌরাণিক রোদ এবং অতিক্রান্ত কাঠগোলাপ
লেখক পরিচিতি :
তানভীর আহমেদ হৃদয়। জন্ম: ৩ডিসেম্বর, ১৯৮৫ইং। মুন্সিগঞ্জ, বিক্রমপুর। প্রকাশিত গ্রন্থের তালিকায় আছে কবিতা, গল্প, উপন্যাস, ছড়া। এছাড়া সম্পাদিত গ্রন্থের তালিকায় আছে কবিতা ও গল্প। লেখকের লেখা প্রতিনিয়ত দেশে ও বিদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হচ্ছে।
অচেনা রৌদ্রের রঙ
মুর্শিদা জামান। জন্ম: ১৯৮৩ সনে বর্তমান বরিশাল বিভাগের ঝালকাঠি জেলায়। শৈশব ও বেড়ে ওঠা দক্ষিণের খুলনা শহরে। বাংলায় অনার্স সহ এমএ করেন ইডেন বিশ্ববিদ্যালয় থেকে। ছাত্রজীবন থেকেই লেখালেখির সূত্রপাত। কবিতা লেখার পাশাপাশি বিভিন্ন ছোট কাগজ ও সাহিত্য বিষয়ক মাসিক পত্রিকাতে ছোটগল্প প্রকাশিত হয়েছে। প্রকৃতি ও পশু-পাখির প্রতি অগাধ ভালোবাসা ও সখ্যতা রয়েছে। বর্তমানে তিনি লেখালেখি নিয়েই ব্যস্ত।
অদৃশ্য ছায়ার প্রজাপতি
রাজন্য রুহানি। পরিবারের দেওয়া সনদসাক্ষ্য নাম মোহাম্মদ হাবিবুর রহমান। জন্ম: ২রা নভেম্ভর ১৯৮০, জামালপুর জেলা শহরের হাটচন্দ্রায়। কলেজে পা দেবার সাথে সাথেই সাংবাদিকতার সাথে যুক্ত হয়ে পড়েন। স্থানীয় কয়েকটি দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। মফস্বল সাংবাদিকতার পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পেরে বারবার কবিতার কছেই ফেরা। বর্তমানে ফ্রিল্যান্সিং। ১৯৯৮ থেকে কবিতার ভাঁজপত্র শব্দদূত সম্পাদনার সাথে যুক্ত। ঐ বছরই অন্যান্য লেখক সহযোগে আলোচনাগ্রন্থ- ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ; আতিয়ার রহমানের ৭টি গ্রন্থ প্রকাশিত হয়। এটি লেখকের প্রকাশিত এককবই।
গল্প সমাপ্তির গান
ফারহানা খানম। জন্ম: ১৯শে এপ্রিল ঢাকার সিদ্ধেশ্বরী এলাকায়। গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দীপে। ‘ভুগোল ও পরিবেশ’ বিষয়ে স্নাততোত্তর ডিগ্রী অর্জন করে ব্যাংকে চাকুরি শুরু করলেও বর্তমানে শিক্ষকতা পেশায় নিয়োজিত। নয় ভাই-বোনের মাঝে সবার ছোট বলেই আদরও পেয়েছেন বেশি। প্রথম প্রকাশিত বই, ‘ইছামতি’ (কলকাতা থেকে প্রকাশিত)।
তৃষ্ণার্ত বালুতট
অরণ্যক তপু। জন্ম: ১৯৯৪ সালের ৮ই সেপ্টেম্বর, ঢাকার ঝিগাতলা। পৈত্রিক নিবাস বরিশালের পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলায়। বর্তমানে বেসরকারী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত। এটি লেখকের প্রথম প্রকাশিত বই।
ব্যথিত ভায়োলিন
সৈয়দ সাইফুর রহমান সাকিব। জন্ম: ১৯৭৮ সালে বরিশাল জেলা সদরে করিমকুটির নামক স্থানে। তার লেখার বিষয় মূলতঃ কবিতা। সময় নাট্যদলের সাথে একযুগ পার করেছেন। গানও লিখতেন কিন্তু বন্ধুবরের প্রয়ানে, অভিমানে আর সেপথ মারাননি। বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে কর্মরত থাকলেও নিজেকে একজন কবিতার শতরঞ্জি মোড়ানো শ্রমিক বলেই মনে করেন। এটি কবির প্রথম বই।
রূপোর দ্যুতি
মেঘ অদিতি। কবি ও গল্পকার হিসেবে ‘দু’বাংলাতে পরিচিত। জন্ম: ৪মে, জামালপুর। বর্তমানে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত। প্রকাশিত গ্রন্থ: ‘জলডুমুরের ঘুম (কাব্য)’ ‘অস্পষ্ট আলোর ঘোড়া (গল্প)’ ‘অদৃশ্যতা হে অনিশ্চিতি (কাব্য)’ এবং ‘সময় শূন্যতার বায়োস্কোপ (মুক্তগদ্য)।
প্রবেশিধকার সংরক্ষিত
সিদ্দিক প্রামানিক। জন্ম: ২১শে আগস্ট ১৯৭৯, কুস্টিয়ার কুমারখালী থানার চরভবানীপুরগ্রামে। বাংলা সাহিত্যে মাস্টার্স শেষ করে বর্তমানে একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন এবং বাম প্রগতিশীল সংগঠনের সক্রিয় সংগঠক ও সংস্কৃতকর্মী। প্রথম বই ‘হাঙরের সমুদ্রে মননশীল মাছ’।
উন্মাদের কনসার্ট
লেখক পরিচিতি :
নিখিল নওশাদ। জন্মসন: ১৯৮৯ইং। বড়িয়া, ধুনট, বগুড়া, বাংলাদেশ। ‘বিরোধ, ‘নিওর’ ও ‘নীড়’ পত্রিকার সম্পাদনা পরিষদের সাথে যুক্ত। এটি লেখকের প্রথম প্রকাশিত বই। এছাড়া ছোটগল্প বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত সথেষ্ট সুনাম অর্জন করেছেন।
এটি একটি চিৎকার
লেখক পরিচিতি :
শঙ্করী দাস। জন্ম: ৮ই মে, ১৯৫৮ সনে নিজ জেলা জামালপুরে। কবি প্রকাশিত অন্যান্য গ্রন্থগুলোÑ গল্প: ‘প্রতিবিম্ব ও অন্যান্য গল্প’ ‘জলমাটির গল্প’ ও ‘রাহুর চন্দ্রগ্রাস’। কবিতাÑ ‘ঘাসবোনা গ্রাম তাঁতবোনা গ্রাম’। স্মৃতিচারণমূলকÑ ‘গণমানুষের স্মৃতিতে আমাদের মুক্তিযুদ্ধ’। গল্পের জন্যে পেয়েছেন পাক্ষিক ঐকতান (বর্ধমান) পত্রিকা পদক। শিশু কবি রকি সাহিত্য পুরস্কার ও নক্ষত্র সাহিত্য পুরস্কার।
বিহান বেলার ঈশ্বর
সঞ্চয় সুমন। ঢাকাবাসী এক কবি। যে শুধু কল্পনার রঙে আঁকে শব্দ খেলার মাঠ। এই গ্রন্থটি কবির প্রথম কাব্যফসল।
গুপ্ত সমরে মুক্তির ঠিকানা
ভূমিকাঃ
‘সন্ধ্যার পিদিম’ হাতে কেউ কখনও উলুবনে গেছে কিনা আমার জানা নেই। ব্যাখ্যাহীন আঙুলে কীসের গোপন- এমন প্রশ্নের উত্তর জানারও অবকাশ থাকে না, যখন ‘তারার হাটে মুদ্রিত কিছু শাদাকে’ খুঁজে পেতে ‘ঐতিহ্যের বড়শিতে ঝুলে থাকা শতাব্দীর মাছ’ হয়ে জীবনযাপন করতে হয় আমাদের। বস্তুত নাগরিক ব্যস্ততার কিঞ্চিত অবসরে দ্বীপ সরকারের কবিতা নস্টালজিক এক ঘোরে তলিয়ে নেয়ার ক্ষমতা রাখে। ‘বোধশূন্য শব্দক্রীড়ার কাব্যচর্চার’ ডামাডোলে দ্বীপ সরকারের কিছুটা অনাড়ষ্ট প্রকাশভঙ্গিমা মুগ্ধতা জাগায়। কিন্তু ‘শিশিরের জিবের ভেতর গুঁজিয়ে দিলো টেরাকাঁটা (!) মাছ’ জাতীয় পঙ্ক্তিগুলো নির্দিষ্ট কোনও অর্থময়তা বা কোনও ধরনের চিত্রকল্প নির্দেশ করে কিনা- বোধগম্য নয়। হতে পারে, এটা আমার অনভিজ্ঞতা। তবে তার ভাষাবুদ্বুদে খুব একটা জটিলতা নেই; বিপরীতে, ছন্দহীনতাও পীড়াদায়ক। তিনি তার সময়ের অন্যদের মতন ‘অনর্থময়তার’ গান গেয়েছেন; তবে সে স্বর খানিকটা পেলব- মোহন সৌন্দর্যখচিতও বলা যায়।
রুচির পৃথকতার কারণে যে ধরনের কবিতার প্রতি আমার দুর্বলতা, দ্বীপ সরকারের কবিতা ঠিক তেমন নয়। শিল্পবিচার কিংবা আলোচনার ক্ষেত্রে ‘ব্যক্তির রুচি আর শিল্পের নৈর্ব্যক্তিকতা পরস্পরের কাছে দুরাত্মা নয়, দুরাত্মীয়’- এটা মনে রেখেই দ্বীপ সরকারের ‘ডারউইনের মুরিদ হবো’ পাণ্ডুলিপি আমি একজন সাধারণ পাঠক। ফলে তার কবিতার পাঠকে নিবিড়তম পাঠ হয়ত বলা যায় না, কিন্তু সর্বাংশে খণ্ডিত নয়- আমার বিশ্বাস। তা ছাড়া আমি পণ্ডিত নই। শাদাকে শাদা আর কালোকে উচ্চৈঃস্বরে কালো বলি। কবিতার শব্দজট, অর্থহীনতা, উপদেশ; আবার, কখনও-কখনও দায়বদ্ধতার চাকচিক্যে আটকে যায় পাঠরুচি। নিজের অক্ষমতার বিষয়টিও ভুলি না। এসব টোটকা বিবেচনায় দ্বীপ সরকারের কবিতা আমার পাঠরুচি টপকাতে না পারলেও; কাব্যবোধের ক্ষেত্রে তার এগিয়ে যাওয়ার প্রবণতা কখনও কখনও লক্ষ্যযোগ্য হয়ে ওঠে।
‘কবিতার মৌলদায় কী’- এমন জিজ্ঞাসা আমার চিরকালীন। দ্বীপ সরকারের কবিতার পাঠ শেষে এ প্রশ্ন আবারও বেগবান হয়েছে। মোটাদাগে, দ্বীপ সরকারকে ‘কবিতা কারিগর’ হিসেবে দেখতে চাই; তবে মনে রাখা দরকার, এ-পথ সাধনায় সিদ্ধি অর্জনের, পরম অধ্যবসায়ের। পাশাপাশি সৃজনীদক্ষতার মাধ্যমে পঙ্ক্তিগুলো ইঙ্গিতময় করে তোলার ব্রত নিয়ে পরিশিষ্টের পথে এগিয়ে যাওয়ার। শোচনীয়ভাবে স্বীকার করছি, এ-পথে এগিয়ে যেতে বেশিরভাগই ব্যর্থ হন। কবিতার ভেতর কার্যসিদ্ধির কোনও ধরনের প্রচেষ্টা না রাখলে দ্বীপ সরকারও এগিয়ে যেতে পারেন, এ আভাস কিছুটা হলেও তার কবিতার অন্তঃপুরে দুল্যমান। ‘ডারউইনের মুরিদ হবো’ পাণ্ডুলিপির কবিতাগুলো পাঠকের ভালো লাগবে, এমন প্রত্যাশাও জিইয়ে রাখছি।
বীরেন মুখার্জী
কবি ও প্রাবন্ধিক
ঢাকা
১৪ অক্টোবর, ২০১৮।
ডারউইনের মুরিদ হবো
নৃশংসতার উপত্যকায় হত্যার মানচিত্রে ফুঁপিয়ে ওঠে শব্দহীন রাতের ক্রন্দন, ইথার ও যান্ত্রিক ভায়োলেন্স মোহগ্রস্ত করে ফেলে সমগ্র সবুজ, তখন অবাধ্যতার দাঁড় বেয়ে শুদ্ধতার লক্ষ্যে ছুটে আসে এক স্বপ্নবাজ অশ্বারোহী, তার দু’চোখে আবিষ্ট থাকে উজ্জ্বল ছুরির মতো শাণিত শৈশব। তার সুহৃদালয় জুড়ে থাকে বিস্তৃত আলপথ, ডাংগুলি, লাটিমবেলার মায়ের প্রশ্রয়, আহ্লাদি ধানক্ষেত, রাখালিয়া প্রহরের ভাঁটফুল, বৈঁচি-শালুকঝিলের জলকেলি, গোধূলিবেলার ধুলোময় শরীরে মহিষের পিঠে চেপে নিরুদ্দেশ পদচারণা…
মাঞ্জা দেয়া সুতোর লাটাই আর দুরন্ত ঘুড়ির নিবিড় বন্ধন কিংবা পাখিদের সখ্যতায় তার ঋদ্ধ ডানা জন্মালে আমরা তাকে কবি ডাকি।
জ্যোৎস্না-প্লাবিত আলপথ ধরে একহাতে মেহরাজ, অন্যহাতে মুহূর্তমাকে নিয়ে একদিন তাই রূপকথার শহরে কবি প্রবেশ করেন…
এবং তার থাকে পিতৃব্যের ঋণশোধের তাগাদাপত্র, তার থাকে শ্যামল কিশোরীর উচ্ছ্বল ঠোঁটের লোভ, আরো থাকে তার স্রষ্টার প্রতি নুয়ে পড়া ভেজা ন্যাকড়ার মতন বিহ্বলতা…
কী অদ্ভুত সত্যপাঠে পাঠকের চোখের সামনে ভেসে ওঠে বাবার লাঙল, রাজপ্রাসাদ, বাঈজি, নাগরদোলাÑ মন্ত্রমুগ্ধ আবেশে নস্টালজিক হয়ে পড়ে মাটিগন্ধী প্রাণ…
আহা, প্রাণ আরাম পায়…
শাহীন খন্দকার।। সুমন সৈকত
বাবা ও লাঙ্গল বৃত্তান্ত
লেখক পরিচিতি :
রেজওয়ান তানিম। কবিতা, গল্প ও প্রবন্ধ লিখেন। সম্পাদনা করছেন সাহিত্যের ছোটকাগজ: ‘লিপি’। প্রথম কাব্যগ্রন্থ: ‘মৌনমুখর বেলায়’।
শাদা পরচুল অন্ধকার
Katatarer Epar-Opar
কলকাতার স্মৃতিকথা
ছৌ মুখোশের মুখ
Get access to your Orders, Wishlist and Recommendations.









There are no reviews yet.