Description
বেবী নাজ করিম। বাবা প্রবীণ রাজনীতিবিদ , সাবেক সংসদ সদস্য, সাবেক প্রতি মন্ত্রী ( স্বাস্থ্য ও গণপূর্ত মন্ত্রণালয় ), সমাজ সেবক, ভাষা সৈনিক, মরহুম ডাঃ ফজলুল করিম ও মা মরহুমা জাহানারা করিম। পৈতৃক নিবাস কিশোরগঞ্জ জেলার চৌদ্দশত ইউনিয়ন।
পড়াশুনা : বাংলা সাহিত্যে স্নাতক ( সম্মান ) ও স্নাতকোত্তর।
পেশা। : অধ্যাপনা ।
দীর্ঘ দিন অধ্যাপনা শেষে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ থেকে অবসর গ্রহণ করে বর্তমানে লেখালেখি নিয়ে সময় কাটাচ্ছেন।
ইতোমধ্যেই লেখকের তিনটি গল্পগ্রন্থ ও দুটি উপন্যাস প্রকাশিত হয়েছে। তাঁর সব লেখাতেই আমাদের এই সামাজের মানুষের মনোস্তাত্বিক বিশ্লেষণ, পারিবারিক মূল্যবোধ, প্রকৃতি , প্রেম , নারীর অবস্থান , শ্রেণী বৈষম্যসহ নানান বিষয় উঠে এসেছে। যার ফলশ্রুতিতে তাঁর প্রতিটি বই ই পাঠকের কাছে সমাদৃত হয়েছে ও জনপ্রিয়তা পেয়েছে।
এবারের বইমেলায় “বেলা অবেলার গল্প” নামে যে গল্পগ্রন্থটি প্রকাশিত হয়েছে । এই বইটি নিয়েও আমরা চরম আশাবাদী। বইটি পাঠকের কাছে সুখপাঠ্য হবে।
স্বামী অধ্যাপক মোঃ শওকত হুসেন ও দুই মেয়ে স্থপতি ফারজানা শওকত ও ফার্মাসিস্ট সানজানা শওকত। বর্তমানে তিনি উত্তরা মডেল টাউন , উত্তরায় স্থায়ীভাবে বসবাস করছেন। লেখালেখির পাশাপাশি বইপড়া ও বাগান করা তাঁর শখ।




































বর্তমান বাংলাদেশে কবিতার ছদ্মবেশে যারা নির্মাণ করে যাচ্ছেন চিন্তা আর বিমূর্ত বোধের সুনিপুণ ভাস্কর্য, এমরান হাসান তাদের একজন। শিল্পিত বোধ-যাপনের ভেতর দিয়ে এমরান হাসান সৃষ্টি করেন এক অনার্য ঘরানার সাহসী ওঙ্কার। তার চিন্তানির্মাণকৌশল আপোষহীন, প্রথাবিরোধী। নিজস্ব ভাবনাগুলোকে অতিক্রম করে নতুন সত্যের জন্ম দেয় তার নির্মিত চিন্তা। জাগতিক মোহ, তৃষ্ণা আর প্রেমময় তন্দ্রাচ্ছন্নতাকে প্রশ্নবিদ্ধ করে তাঁর কবিতা। অনশ্বর বোধের সুনিবিড় তৈলচিত্রের গভীর আহ্বান ও রূপকচৈতন্যের বিমূর্ত আলোর মননশীলতা সময়ের পাঠচিন্তাকে পৌঁছে দেয় সুপ্রাচীন এক স্বচ্ছ সরোবরে।








There are no reviews yet.