Description
রাহমান ওয়াহিদ। জন্ম বগুড়ার কাহালু থানার পাইকড় গ্রামে। ১৯৫৬ সালের ১৭ জানুয়ারী। বাবার চাকরির সুবাদে পাবনার রেল জংশনের শহর ঈশ্বরদীতে বেড়ে ওঠা। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সসহ স্নাতকোত্তর। সরকারী কর্মকর্তা হিসেবে অবসর নিয়ে বর্তমানে বগুড়ায় বসবাসরত। মূলত কবি। কবিতার পাশাপাশি গল্প,উপন্যাস,মুক্তগদ্য ও শিশুতোষ গল্পও লিখছেন। দেশ-বিদেশের সাহিত্য পত্রিকা ও দৈনিকে নিয়মিত লিখে চলেছেন।
প্রকাশিত গ্রন্থ:
কবিতা-
নীলজল সমুদ্দুরে যাবো – ২০০৯ সাল
অর্ধেক তুমি বাকিটা অন্য কেউ -২০১০ সাল
শেকড়ে বকুলের গন্ধ -২০১১ সাল
ভেঙে ভেঙে জেগে থাকে -২০১২ সাল
নদীর হৃদয়,
ধুলো অক্ষরের চিঠি -২০১৩ সাল
কেউ কখনও বাড়ি ফেরে না- ২০১৪ সাল
মৃত নক্ষত্রের শহরে- ২০১৫ সাল
ভালোবাসাও ভ্রমণে যায় -২০২২ সাল
শিশুতোষ গল্পগ্রন্থ-
পাগলা রাজার টেনশন – ২০১২ সাল
পিকু ও পাখি -২০১২ সাল
ভূতকন্যা -২০১৩ সাল
নীল ঝরনার দেশে -২০১৩ সাল
পিংকি ও একটি লাল গোলাপ -২০১৪ সাল
হঠাৎ দুরন্ত মুক্তিসেনা – ২০১৪ সাল
গল্পগুলো ছোটদের -২০১৪ সাল
গল্পগ্রন্থ-
বন্দুকে ফুটো – ২০২০ সাল
উপন্যাস-
মুক্তিযুদ্ধের ভিন্ন এক রণাঙ্গনে -২০১৬ সাল
(মুক্তিযুদ্ধ ভিত্তিক)
মুখোমুখি মোহনায় -২০১৭ সাল
আতোর-আদুরি উপাখ্যান
(বগুড়ার সম্পূর্ণ আঞ্চলিক
ভাষায় লেখা প্রথম উপন্যাস)- ২০১৯ সাল
সম্মাননা
বগুড়ার আঞ্চলিক ভাষায় লেখা ‘আতোর-আদুরি উপাখ্যান’ এর জন্য ২০১৯ সালে
স্বনামধন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘বগুড়া ইয়ুথ কয়্যার’ থেকে গুণীজন সম্মাননা পদকপ্রাপ্ত।

















প্রতিদিন নিজের নামে একটা করে গাছ লাগাই। সেচ করি, নিড়ানি দেই, হাওয়া লাগাই। ঋতুর বিরুদ্ধে গিয়ে নিজের মতো করে ফুল ফোটাই। ফলের কাছে নত হয়ে থাকি। আর এভাবেই হেমন্ত পেরুতে গিয়ে শীতের কবলে পড়ে যাই। শীত পেরুতে গিয়ে গাছটি হারিয়ে ফেলে তার আয়ুর পালক।





There are no reviews yet.