Description
সময়ের ঘূর্ণিস্রোতে নবীন হাবুডুবু খাওয়া একজন মানুষ। চারপাশের মানুষগুলোর ভন্ডামী, শঠতাপূর্ণ আচরণের সাথে তার সরল বিশ্বাস প্রতিনিয়ত ঠোক্কর খায়। বিপর্যস্ত, বিধ্বস্ত হয়ে সে বারে বারে আশ্রয় নেয় হরিশদার কাছে যার অভিজ্ঞতার ঝোলা ভরপুর নানা কঠোরতায়, তিক্ততায়। রসিকতার বয়ানে হরিশদা মূলতঃ কঠোর এবং নগ্ন সত্যকে বিবৃত করে চলে যা আমাদের চমৎকৃত করে, আমরা ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখী হই।
















বর্তমান বাংলাদেশে কবিতার ছদ্মবেশে যারা নির্মাণ করে যাচ্ছেন চিন্তা আর বিমূর্ত বোধের সুনিপুণ ভাস্কর্য, এমরান হাসান তাদের একজন। শিল্পিত বোধ-যাপনের ভেতর দিয়ে এমরান হাসান সৃষ্টি করেন এক অনার্য ঘরানার সাহসী ওঙ্কার। তার চিন্তানির্মাণকৌশল আপোষহীন, প্রথাবিরোধী। নিজস্ব ভাবনাগুলোকে অতিক্রম করে নতুন সত্যের জন্ম দেয় তার নির্মিত চিন্তা। জাগতিক মোহ, তৃষ্ণা আর প্রেমময় তন্দ্রাচ্ছন্নতাকে প্রশ্নবিদ্ধ করে তাঁর কবিতা। অনশ্বর বোধের সুনিবিড় তৈলচিত্রের গভীর আহ্বান ও রূপকচৈতন্যের বিমূর্ত আলোর মননশীলতা সময়ের পাঠচিন্তাকে পৌঁছে দেয় সুপ্রাচীন এক স্বচ্ছ সরোবরে।




There are no reviews yet.