Description
সাহিত্য সংসারের কনিষ্ঠতম সদস্য হল ছোটগল্প। ছোট বলেই তার আচরণ কবিতা, নাটক, উপন্যাসের চেয়ে বেশি খেয়ালি। এজন্য নির্দিষ্ট কোন ফ্রেমে তাকে আটকে রাখা যায় না। অনেকগুলো ফ্রেমের প্রয়োজন পড়ে। বিশ্বগল্পের বর্ণিল যে রূপ তার খানিকটা ফ্রেমবন্দি হয়েছে এখানে। বেশকিছু বিশ্বখ্যাত গল্পের সাবলীল অনুবাদ, সাহিত্যতত্ত্বের মতো জটিল একটি বিষয়ের প্রাঞ্জল উপস্থাপনে পরিপূর্ণ ‘বিশ্বগল্পের বহুমাত্রিক পাঠ’ বইটি।
















নিলীয়মান পৃথিবীর শরীর থেকে রাতের আঁচল খসে গেলে তার জন্ম মুহূর্তের শুরু। সেই সাথে শুরু অনন্তদিনের গোলকধাঁধাময় যাত্রা। যাত্রাপথের অলিগলি ঘুরে শেষ অবধি ঘরের চৌকাঠে পৌঁছাতে পারা তাই সহজ কিছু নয়। ফেরার পথে কতো অগুনতি গল্পের হাওয়া মনের শরীর ছুঁয়ে যায়! সেই হাওয়াগুলো কখনো হয় কেবল পকেট বন্দি, আবার কখনো তারা বেমালুম ফসকে যায়। তাদের ফিরিয়ে আনার মতো দু:সাধ্য কিছু নেই। যদিও বা ফেরে, তখন হয়ত বদলে যায় তাদের অবয়ব। কখনো স্বেচ্ছায় মুঠোবন্দি হলে তাদের নাম দেয়া যায় ‘প্রজা কাহিনি’।









There are no reviews yet.