Description

বেবি নাজ। বাবা প্রবীণ রাজনীতিবিদ, সমাজ সেবক, ভাষা সৈনিক , মরহুম ডাঃ ফজলুল করিম ও মা মরহুমা জাহানারা করিম। পৈতৃক নিবাস কিশোরগঞ্জ জেলার চৌদ্দশত ইউনিয়ন।
পড়াশুনা : বাংলা সাহিত্যে স্নাতক ( সম্মান ), ও স্নাতকোত্তর।
পেশা। : অধ্যাপনা ।
দীর্ঘ দিন অধ্যাপনা শেষে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ , ময়মনসিংহ থেকে অবসর গ্রহণ করে বর্তমানে লেখালেখি নিয়ে সময় কাটাচ্ছেন।
ইতোমধ্যে তাঁর ‘ ত্রিধারা ‘ ও ‘ সম্পর্ক ‘ নামে দুটি গল্পগ্রন্থ ২০২০ ও ২০২১ সালে একুশের বইমেলায় প্রকাশিত হয়। ২০২৩ এর বইমেলায় ‘ জরিনার আয়না ‘ নামে একটি উপন্যাসও প্রকাশিত হয়।
তাঁর বইগুলোতে ব্যাপক ভাবে পারিবারিক ও সামাজিক অসঙ্গতি , নারীর অবস্থান, শ্রেণী বৈষম্যসহ নানান বিষয় উঠে এসেছে।যার ফলশ্রুতিতে তাঁর তিনটি বই ই দারুণ পাঠক জনপ্রিয়তা পেয়েছে।
এবারের বইমেলায় প্রকাশিত হল ” বৃত্তের মাঝে ” নামের গল্পগ্রন্থটি। এই বইটি নিয়েও আমরা চরম আশাবাদী। পাঠক সমাদৃত হবে।স্বামী অধ্যাপক মোঃ শওকত হুসেন ও দুই মেয়ে স্থপতি ফারজানা শওকত ও ফার্মাসিস্ট সানজানা শওকত।
বর্তমানে তিনি উত্তরা মডেল টাউন , উত্তরায় স্থায়ীভাবে বসবাস করছেন। লেখালেখির পাশাপাশি বইপড়া ও বাগান করা তাঁর শখ।
প্রকাশক।

























মৃত্যু কি বিচ্ছিন্নতা তৈরি করতে পারে পিতা আর সন্তানের মাঝে?



মায়ের চোখের জল শুধু দুঃখের নয়, তা ভালোবাসার, ত্যাগের আর সীমাহীন আশ্রয়ের প্রতীক। ‘তোমার চোখের জলে আমার জন্ম, মা’ গ্রন্থটি মাতৃত্বকে কেন্দ্র করে লেখা গভীর আবেগময় রচনা। এখানে উঠে এসেছে সন্তানের প্রতি মায়ের মমতা, অশ্রুর ভেতরে লুকিয়ে থাকা শক্তি আর জীবনের প্রতিটি মুহূর্তে সন্তানের জন্য মায়ের অগাধ আত্মত্যাগ।



















There are no reviews yet.