Description
রেহানা বীথি ১৯৭৫ সালের ১ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলার মহাডাঙা গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। রাজশাহী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং নিউ গভ. ডিগ্রি কলেজ, রাজশাহী থেকে এইচএসসি পাশ করার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি (অনার্স) এবং এমএলএম ডিগ্রী লাভ করেন। একজন আইনজীবী হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন ২০০১ সালে এবং তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির তিনি একজন সম্মানিত সদস্য। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ জন্মালেও ২০১৬ সাল থেকে তিনি নিয়মিত লেখালেখি শুরু করেন এবং খুব অল্প সময়ের মধ্যেই পরিচিতি লাভ করেন। তিনি গল্প এবং কবিতা লিখিয়ে হিসেবে পাঠকমহলে বেশি সমাদৃত। তাঁর লেখা গল্প ও কবিতা দৈনিক সমকাল, দৈনিক ভোরের কাগজ, দৈনিক যায়যায়দিন, দৈনিক আজাদী ইত্যাদি ছাড়াও বিভিন্ন জাতীয় সাহিত্য ম্যাগাজিন এবং অনলাইনের পত্রিকায় প্রকাশিত হয়েছে। সাহিত্য চর্চার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন- ও কর্মকান্ডের সাথেও তিনি জড়িত। ২০২০ সালের একুশে গ্রন্থমেলায় অনুপ্রাণন প্রকাশনী থেকে তাঁর প্রথম গল্পের বই ‘আলো আসে ওখানেও’ প্রকাশিত হয়। তিনি দুই কন্যার জননী।


























বাংলা ছোটোগল্পের ইতিহাস খুব পুরানো নয়, তবু এগিয়েছে পাশ্চাত্যের সাথে তাল মিলিয়ে। আলাদা করে বলতে গেলে, বাংলাদেশের ছোটোগল্পের যে স্বকীয়তা তা বোধ করি সচেতন পাঠকগণ সহজেই অনুমান করতে পারেন। একুশ শতকের দুটি দশক পার হবার পরে বাংলা ছোটোগল্প এখন তার আধুনিকায়নের নতুন স্তরে পৌঁছে গেছে। তারই ধারাবাহিকতায় এদেশর তরুণ গল্পকারেরা বিষয় নির্বাচনে গ্রাম্যজীবন ছেড়ে এখন হয়েছে নগরমুখী। আধুনিক নাগরিক জীবনের একাকিত্ব, অন্তর্দ্বন্দ্ব, প্রেম, হতাশা, চিন্তা চেতনা, যৌনতা থেকে শুরু করে সবকিছুতেই এসেছে ভিন্নতা। সেই নগর জীবনের একাকী মানুষ থেকে শুরু করে দেশের ইতিহাসের কিছু উল্লেখযোগ্য বিষয় গল্প হয়ে উঠে এসেছে ‘পিওর মশগ্রীন’ গল্পগ্রন্থে। এই এক মলাটে স্থান পেয়েছ মোট দশটি গল্প। দশটি গল্পের প্রতিটি গল্পকে আলাদা করা যায় তার বিষয় বৈচিত্রতায়। গল্পগুলোতে উঠে এসেছে জাদুবাস্তবতা, মুক্তিযুদ্ধ, দেশভাগ, করোনাকালীন সময়ে ব্রোথেলের অভ্যন্তরিন সংকট, রাজশাহী অঞ্চলের লোকসংগীত আলকাপ শিল্পীর অর্থনৈতিক দৈউলিয়াত্ব ও পর্ণগ্রাফির মতো বিষয়। গল্পের বিষয় ভিন্নতা ও তার আধুনিক উপস্থাপনের কারণে গল্পগুলো পাঠকের মনে এক দীর্ঘ চিন্তার খোরাক যোগাবে বলে মনে করি।



মৃত্যু কি বিচ্ছিন্নতা তৈরি করতে পারে পিতা আর সন্তানের মাঝে?









There are no reviews yet.