Description
পার্থসারথি, মাতা : হিরণ্ময়ী চৌধুরাণী, পিতা : ডা: রবীন্দ্রনাথ দাশ। ২৮ ডিসেম্বর, ১৯৬৯ সনে তাড়াইল বাজার, তাড়াইল, কিশোরগঞ্জ জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস ঘাটিবাড়ী, ভোলাচং, নবীনগর, ব্রাহ্মণবাড়ীয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এস.এস (সম্মান) সহ এম.এস.এস ( মাস্টার্স ) ডিগ্রী অর্জন করেন সমাজবিজ্ঞানে। বিবাহিত জীবনে এক সন্তানের জনক। সহধর্মিনী শিল্পী সরকার।
গল্প ও উপন্যাস লেখার পাশাপাশি মাঝে-মধ্যে কবিতায় বিচরণ। প্রথম উপন্যাস ‘সন্ত্রাসের পেয়ালায় জীবনযাপন’ বাংলা একাডেমির তরুণ লেখক প্রকল্প থেকে ১৯৯৭ প্রকাশিত এবং বাংলা একাডেমি তরুণ লেখক পুস্কারপ্রাপ্ত। দ্বিতীয় গ্রন্থ কিশোর উপন্যাস ‰সোহান ও তার বন্ধুরা’ কিডজ কারাভান শিশুসাহিত্য পাণ্ডুলিপি পুরস্কার ২০২৪ প্রাপ্ত ও বইমেলা ২০২৫ এ প্রকাশিত। অসংখ্য গল্প, কবিতা, উপন্যাস, রম্যগল্প বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক পত্রিকা, পাক্ষিক পত্রিকা, মাসিক পত্রিকাসহ বিভিন্ন সাহিত্য ম্যাগাজিনে প্রকাশিত।





































কবিতা মানুষের চেতনকে জাগায়, প্রতিবাদকে উসকে দেয় এবং সত্যকে তুলে ধরার সাহস জোগায়। একজন কবি তার কলম দিয়ে যেমন শিল্প সৃষ্টি করেন, তেমনি একটি সমাজের মানসিকতাকেও বদলাতে পারেন।





There are no reviews yet.