Description

জুয়েল আশরাফ। জন্ম ১৯৮৩ সালের ২১ জানুয়ারি। ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নের বাহ্রা চরকান্দা গ্রাম। পিতা- জনাব আলী। মাতা- মরহুম কোহিনুর বেগম (বাদল)। লেখকের অল্প বয়স থেকেই সাহিত্যের প্রতি অনুরাগ। তার প্রকাশিত গ্রন্থ ১০টি- অশ্রু ভেজা কবিতা (কাব্যগ্রন্থ, ২০০১), কেউ পাশে নেই (উপন্যাস, ২০০১), কেউ কাছে নেই (কাব্যগ্রন্থ, ২০০৮), সুলাইমান এবং চোর (কিশোর উপন্যাস, ২০০৮), কাঙ্ক্ষিত কারাবাস (উপন্যাস, ২০০৯), অচেনা বালক (কিশোর উপন্যাস, ২০১০), ঘুম নেই (উপন্যাস, ২০১১), ইমু তোমাকে ভালোবাসি (উপন্যাস, ২০১২), অশ্লীল কারাগার (উপন্যাস, ২০১৩), ভালোবাসা ভালো থেকো (উপন্যাস, ২০১৪)। বর্তমানে জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে তার নিয়মিত লেখা প্রকাশ পাচ্ছে- ইত্তেফাক, সমকাল, বাংলাদেশ প্রতিদিন, দৈনিক বাংলা, জনকণ্ঠ, যায়যায়দিন, যুগান্তর, নয়া দিগন্ত, ভোরের কাগজ, আমাদের সময়, সময়ের আলো, মানবকন্ঠ প্রভৃতি। ম্যাগাজিন ও বিভিন্ন পত্রিকায় তিনি গল্প, রম্য গল্প, শিশু-কিশোরদের জন্য অসংখ্য গল্প লিখে চলেছেন। বর্তমানে তার সময়টাকে বেশিরভাগ সাহিত্যচর্চার পেছনে দিয়ে রেখেছেন।






































প্রতিদিন নিজের নামে একটা করে গাছ লাগাই। সেচ করি, নিড়ানি দেই, হাওয়া লাগাই। ঋতুর বিরুদ্ধে গিয়ে নিজের মতো করে ফুল ফোটাই। ফলের কাছে নত হয়ে থাকি। আর এভাবেই হেমন্ত পেরুতে গিয়ে শীতের কবলে পড়ে যাই। শীত পেরুতে গিয়ে গাছটি হারিয়ে ফেলে তার আয়ুর পালক।










নাগরিক বিগ্রহে ক্ষত-বিক্ষত হৃদয়ের বহিঃপ্রকাশ ‘সোনালী রোদ ও কুয়াশা দিন’, যার ডালে বাসা বেঁধেছে ৫৬ টি রংবেরঙের পাখি। বিদগ্ধ সময়, সামাজিক অসঙ্গতি, দ্রোহ ও ভালোবাসা এর সমন্বয়ে হৃদয় ছুঁয়ে যাবার এক অনন্য অনুভূতি। আকাশ সংস্কৃতির প্রভাব ক্রমশ যখন প্রজন্মকে বিপথগামীর দিকে ঠেলে দিচ্ছে তখন প্রতিরোধের পোস্টার হোক ভালো বই। ব্যস্ততম জীবনের মূল্যবান অবসর প্রাণবন্ত করতে বইয়ের বিকল্প কোথায়?
There are no reviews yet.