Description
চেরাগ আলীর ফুটবল কাল
চেরাগ আলীর জীবনের সাথে ফুটবলের সম্পর্ক নানা-নাতির মতোই। নাতি যেমন তার নানার দাড়ি ধরে টান মারে তেমনই ফুটবলও চেরাগ আলীকে তার নাড়ি ধরে টান মারত। মাঝে মাঝে নানার টুপি খুলে নাতি যেমন দাওয়ায় ফেলে দেয় তেমনি ফুটবলও চেরাগ আলীর গামছাকে কোমর থেকে খুলে নিয়ে হাওয়ায় উড়িয়ে দিত। চেরাগ আলীর জীবনে ফুটবল জড়িয়ে আছে জালের মতো। পায়ে অসহনীয় ব্যথা কিন্তু ফুটবল খেলার সময় হলে চেরাগ আলী আর বাড়িতে থাকতে পারত না। বিকেলে খেলার মাঠে চেরাগ আলীর ফুটবলের চেরাগ একশ ভোল্টের বাল্বের মতো আলো দেয়। সারামাঠ বল নিয়ে দাপিয়ে বেড়ায় চেরাগ আলী। কোনো ক্লান্তি তাকে স্পর্শ করে না। বিপক্ষ দলের খেলোয়াড়রা…















মৃত্যু কি বিচ্ছিন্নতা তৈরি করতে পারে পিতা আর সন্তানের মাঝে?

বাংলা ছোটোগল্পের ইতিহাস খুব পুরানো নয়, তবু এগিয়েছে পাশ্চাত্যের সাথে তাল মিলিয়ে। আলাদা করে বলতে গেলে, বাংলাদেশের ছোটোগল্পের যে স্বকীয়তা তা বোধ করি সচেতন পাঠকগণ সহজেই অনুমান করতে পারেন। একুশ শতকের দুটি দশক পার হবার পরে বাংলা ছোটোগল্প এখন তার আধুনিকায়নের নতুন স্তরে পৌঁছে গেছে। তারই ধারাবাহিকতায় এদেশর তরুণ গল্পকারেরা বিষয় নির্বাচনে গ্রাম্যজীবন ছেড়ে এখন হয়েছে নগরমুখী। আধুনিক নাগরিক জীবনের একাকিত্ব, অন্তর্দ্বন্দ্ব, প্রেম, হতাশা, চিন্তা চেতনা, যৌনতা থেকে শুরু করে সবকিছুতেই এসেছে ভিন্নতা। সেই নগর জীবনের একাকী মানুষ থেকে শুরু করে দেশের ইতিহাসের কিছু উল্লেখযোগ্য বিষয় গল্প হয়ে উঠে এসেছে ‘পিওর মশগ্রীন’ গল্পগ্রন্থে। এই এক মলাটে স্থান পেয়েছ মোট দশটি গল্প। দশটি গল্পের প্রতিটি গল্পকে আলাদা করা যায় তার বিষয় বৈচিত্রতায়। গল্পগুলোতে উঠে এসেছে জাদুবাস্তবতা, মুক্তিযুদ্ধ, দেশভাগ, করোনাকালীন সময়ে ব্রোথেলের অভ্যন্তরিন সংকট, রাজশাহী অঞ্চলের লোকসংগীত আলকাপ শিল্পীর অর্থনৈতিক দৈউলিয়াত্ব ও পর্ণগ্রাফির মতো বিষয়। গল্পের বিষয় ভিন্নতা ও তার আধুনিক উপস্থাপনের কারণে গল্পগুলো পাঠকের মনে এক দীর্ঘ চিন্তার খোরাক যোগাবে বলে মনে করি।




There are no reviews yet.