Description
কবি পরিচিতি:
এলিজা খাতুন, ১৯৮১ সালের ২রা ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ জেলার অরুণবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। মহানন্দা নদীতীরে বেহুলা গ্রামে পৈত্রিক বাড়ি, বাবা- মো: মাসদুল হক, মা- মোসা: মাসকুরা বেগম। খুলনা ভিক্টোরিয়া স্কুলে প্রথম লেখাপড়া শুরু। সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এম.এসসি গণিত বিষয়ে পড়াশোনা। সাতক্ষীরা জেলা সদরে বসবাস এবং একটি মানব-সেবাধর্মী প্রতিষ্ঠান ‘ঋশিল্পী’র হস্তশিল্প বিভাগে এক্সিকিউটিভ-এইচ.আর পদে কর্মরত।
প্রকাশিত কাব্যগ্রন্থ : নৈঃশব্দ্য ছোঁয়া জল, মধ্যরাতের খামে, ভাঙনকাল, শ্রাবণ জানালা, রোদমাখা চিঠি, গহীনে দাহ, মুর্মূষু মোকামে, আরাধ্য পথের দিকে।
প্রকাশিত গল্পগ্রন্থ : বর্গামাটি, ভাটির টানে, আগুনগোঁজা মাটি, কৃষ্ণগহ্বর, রক্তসমুদ্র ও একুশ আখ্যান
সম্মাননা :
উতল হাওয়া সাহত্যি সম্মাননা ২০২০ (পশ্চমিবঙ্গ), সমতটের কাগজ গুনিজন সম্মাননা ২০২০, অক্ষরবৃত্ত পান্ডুলপি(কবিতা)পুরস্কার ২০২১, অপরাজতি প্রজন্ম সাহত্যি পুরস্কার ২০২২
Email : alizasat335@gmail.com




























নিলীয়মান পৃথিবীর শরীর থেকে রাতের আঁচল খসে গেলে তার জন্ম মুহূর্তের শুরু। সেই সাথে শুরু অনন্তদিনের গোলকধাঁধাময় যাত্রা। যাত্রাপথের অলিগলি ঘুরে শেষ অবধি ঘরের চৌকাঠে পৌঁছাতে পারা তাই সহজ কিছু নয়। ফেরার পথে কতো অগুনতি গল্পের হাওয়া মনের শরীর ছুঁয়ে যায়! সেই হাওয়াগুলো কখনো হয় কেবল পকেট বন্দি, আবার কখনো তারা বেমালুম ফসকে যায়। তাদের ফিরিয়ে আনার মতো দু:সাধ্য কিছু নেই। যদিও বা ফেরে, তখন হয়ত বদলে যায় তাদের অবয়ব। কখনো স্বেচ্ছায় মুঠোবন্দি হলে তাদের নাম দেয়া যায় ‘প্রজা কাহিনি’।






There are no reviews yet.