Description
আরিফুর রহমান। জন্ম ১৯৮৩ খ্রিষ্টাব্দের ৩১ মে, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। তার পৈতৃক নিবাস ছিল ইসলামপুর উপজেলার রায়েরপাড়া গ্রামে। যমুনার করালগ্রাস নিশ্চিহ্ন করে দিয়েছে সেই জনপদ।
বাবা নূরুজ্জামান সরকার এবং মা আফরোজা জামানের তিন ছেলের মধ্যে তিনিই বড়ো। কৈশোরেই অনুভব করেছিলেন ভাষা ও সাহিত্যের প্রতি তার টান, যৌবনে এসে যা পরিণত হয়েছে গভীর প্রেমে। সেই প্রেম থেকেই জীবনযাপনের আনন্দে ও দুঃখবোধে লিখছেন গল্প, উপন্যাস, কবিতা, কিশোর কবিতা।
অমর একুশে গ্রন্থমেলা ২০১৯-এ প্রকাশিত হয়েছে তার প্রথম বই, গল্পগ্রন্থ ‘অনুভবে জল কোলাহল’। ২০২০-এ এসেছে কবিতার বই ‘উর্বশী রোদের ছায়াবাজি’।
পেশাগত জীবনে তিনি সহকারী শিক্ষক হিসেবে তিন বছর পাঠদান করেছেন ঢাকার কাওলায় অবস্থিত ‘বিভা একাডেমী’তে। আর ২০২৪-এর নভেম্বর থেকে আছেন ‘ইসলামপুর সরকারি কলেজ, জামালপুর’-এর হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে। তার অবসর সময়ের সঙ্গী দুই মেয়ে আরিশা রহমান ও আনাহিতা রহমান এবং বই বই আর বই।
































পিয়াইনে রাত্রি নেমে এলে মারিয়া আসে, কিন্তু মেনজপ কেন মারিয়াকে ছুঁতে পারে না? শুধু যাত্রাশিল্পী হওয়ায় ফিরোজা সুন্দরীর সাথে সুখুর মিলন হয় না। তবু ফিরোজা রঙেই কেন সুখু আটকে থাকে? কেন হঠাৎ মেলা বন্ধ হয়ে যায়? অনেক চেষ্টার পর যখন পারুলী বহুদিন আগে লুকিয়ে রাখা আতপ চাল খুঁজে পায়। আলুর দম মাংসের মতো খেতে যেন হয় ভেবে দারুচিনি চেয়ে আনে। পুতুল চেটেপুটে খেতে খেতে আরও ঝোল চায়, তখন পারুলীর সব উল্টে কেন আসতে চায়! একটা টোনা মাছের ভাজি কেন ঝিল্লিকে বস্তি থেকে বঙ্গোপসাগরের বালুকায় টেনে নিয়ে যায়! হরহরের বউয়ের বাচ্চা কেন ধূপের গন্ধে কাঁদে! এক টুকরা মাছ কেন বিধবার লুকিয়ে খেতে হবে! উঠান জুড়ে পুতুলের মতো ছোট্ট মেয়েটির পরনে হিরামনের মতোই বেনারশী। অথচ সেই শাড়িটি পরিমলের বোনা নয়! আষাঢ়ের পয়লা বৃষ্টিতে আনন্দীর অমন কান্না পায় কেন? পয়ত্রিশ বছর পর মহব্বত ফাতিমাকে কি বলতে চায়? শিউলিফোটা রাতে শ্রী দাস লেনে ভুবন চিনু কী নিয়ে এত কথা বলে? জীবনানন্দ চলে যাওয়ার আগেই কেন দুখী ছাই নিয়ে গলিতে আসে না! গাজায় রক্তমাখা শিশুরা ঈদে কী করল, কী করল না- তা নিয়ে রাইসু কেন কাঁদে? চারদিকে এত খিদে, এত কান্না- তার মধ্যেও ঈশ্বরের ভাতঘুম কেন ভাঙে না! এমন সব অমীমাংসিত জিজ্ঞাসা নিয়ে গল্পকার জয়শ্রী সরকার লিখেছেন ‘ঈশ^রকে বল দুখী ডাকছে’।
Bappy Monir (verified owner) –
আপনি যদি উপন্যাস প্রেমি হয়ে থাকেন তাহলে অবস্যই আপনার এই উপন্যাসটি পড়া উচিৎ।