Description

আলী রেজা
জন্ম ১৯৫৭ সনের ১৫ ফেব্রুয়ারী। চট্টগ্রামে। একাত্তরে মুক্তিযুদ্ধে আলোড়িত এক তরুণ কবি, লেখক। সত্তর দশকে মূলত ছোট কাগজে লেখালেখি শুরু করেন কিন্তু ধারাবাহিকতার সাথে তার বৈরিতা চিরায়াত। এর-ই ধারাবাহিকতায় কবি সরদার ফারুকের সাথে যৌথভাবে সম্পাদনায় কবিতা বিষয়ক ত্রৈমাসিক “অনৃত” প্রকাশ করেন। এর পাশাপাশি ফেসবুকে নিয়মিতভাবে অনিয়মিত লেখালেখি; কবিতা, ছোট গল্প, ও অণুগল্প। পাশাপাশি বিভিন্ন ছোট কাগজ লেখালেখি।
আমাদের এতবড় রক্তাক্ত মুক্তিযুদ্ধের ইতিহাস থাকা সত্বেও মুক্তিযুদ্ধের সাহিত্য পরিসরে খুবই কৃশ মনে হলে তিনি ২০২১ সনে মুক্তিযুদ্ধের পটভূমিতে “চন্দনা উড়ে গেছে” উপন্যাসটি লেখা শুরু করেন। কিন্তু করোনায় আক্রান্ত হলে উপন্যাসটি আর শেষ করা হয় নাই। একসময় প্রিয়জনদের তাগিদে পুনারায় লেখা শুরু করে ২০২২ এর ডিসেম্বরে শেষ করেন।
ব্যবসায় প্রশাসনের স্নাতকোত্তর ডিগ্রীধারী, তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা।
তার প্রকাশিত কাব্য গ্রন্থ ”পাথরের গুহা” (২০১৬), এবং প্রথম উপন্যাস ”চন্দনা উড়ে গেছে”।













































There are no reviews yet.