Description
সুমন শামস প্রতিশ্রুতিশীল কবি ও গবেষক। সনদী নাম মুহাম্মাদ নূরুন্নবী। ৫ আগস্ট ১৯৮৭ সালে রাজশাহীতে জন্ম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। বর্তমানে পিএইচডি ফেলো। একাডেমিক কৃতিত্বের জন্য পেয়েছেন মেয়র শিক্ষা পদক (২০০৫) ও রাবি কলা অনুষদ শিক্ষাবৃত্তি (২০১৩)। সম্পাদনা করেছেন লিটল ম্যাগাজিন ধ্রুব। লেখালেখির স্বীকৃতিস্বরূপ পেয়েছেন শালুক সাহিত্য পুরস্কার (২০১৯), ওমর আলী সাহিত্য সম্মাননা (২০১৯), কাব্যশ্রী পুরস্কার (২০২২) এবং অনুপ্রাণন লেখক সম্মাননা (২০২৩)। কবিতা, গল্প, প্রবন্ধ, ছড়া ও গান মিলিয়ে বর্তমানে গ্রন্থসংখ্যা ২০টি।
বর্তমানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনায় নিয়োজিত আছেন। পাশাপাশি কাজ করছেন বাংলাদেশ বেতারের একজন নিয়মিত ঘোষক ও গীতিকার হিসেবে। এছাড়াও গীতিকার হিসেবে কাজ করেছেন ভারতীয় মিউজিক কোম্পানি হিন্দুস্তান রেকর্ডের সাথে। টিভি নাটক ও টেলিফিল্মের জন্যও নিয়মিত গান লিখছেন।
































বাংলা ছোটোগল্পের ইতিহাস খুব পুরানো নয়, তবু এগিয়েছে পাশ্চাত্যের সাথে তাল মিলিয়ে। আলাদা করে বলতে গেলে, বাংলাদেশের ছোটোগল্পের যে স্বকীয়তা তা বোধ করি সচেতন পাঠকগণ সহজেই অনুমান করতে পারেন। একুশ শতকের দুটি দশক পার হবার পরে বাংলা ছোটোগল্প এখন তার আধুনিকায়নের নতুন স্তরে পৌঁছে গেছে। তারই ধারাবাহিকতায় এদেশর তরুণ গল্পকারেরা বিষয় নির্বাচনে গ্রাম্যজীবন ছেড়ে এখন হয়েছে নগরমুখী। আধুনিক নাগরিক জীবনের একাকিত্ব, অন্তর্দ্বন্দ্ব, প্রেম, হতাশা, চিন্তা চেতনা, যৌনতা থেকে শুরু করে সবকিছুতেই এসেছে ভিন্নতা। সেই নগর জীবনের একাকী মানুষ থেকে শুরু করে দেশের ইতিহাসের কিছু উল্লেখযোগ্য বিষয় গল্প হয়ে উঠে এসেছে ‘পিওর মশগ্রীন’ গল্পগ্রন্থে। এই এক মলাটে স্থান পেয়েছ মোট দশটি গল্প। দশটি গল্পের প্রতিটি গল্পকে আলাদা করা যায় তার বিষয় বৈচিত্রতায়। গল্পগুলোতে উঠে এসেছে জাদুবাস্তবতা, মুক্তিযুদ্ধ, দেশভাগ, করোনাকালীন সময়ে ব্রোথেলের অভ্যন্তরিন সংকট, রাজশাহী অঞ্চলের লোকসংগীত আলকাপ শিল্পীর অর্থনৈতিক দৈউলিয়াত্ব ও পর্ণগ্রাফির মতো বিষয়। গল্পের বিষয় ভিন্নতা ও তার আধুনিক উপস্থাপনের কারণে গল্পগুলো পাঠকের মনে এক দীর্ঘ চিন্তার খোরাক যোগাবে বলে মনে করি।




There are no reviews yet.