Description
ধর্মের ভিক্তিতে গড়ে ওঠা রাষ্ট্র পাকিস্তানে বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাঙালির জাতি সত্তা যে সংকটগুলো অতিক্রম করেছিলো, সেই একই সংকটের ঘূর্ণাবর্তে যেনো আমরা ঘুরছি। এতো বড় মুক্তিযুদ্ধ, এতো প্রাণক্ষয়, এতো সম্ভ্রম-সম্পদ বিনষ্টির সেই ভূত আমাদের ওপর ভর করেই আছে। সাতচল্লিশের দেশভাগের পরে ‘বাংলাদেশের কথাসাহিত্য’ নামে যে ধারাটি চালু হয়েছিলো তা আবার বাঁক নেয়। এই বাঁক তৈরিতে সৈয়দ শামসুল হক, আল-মাহমুদ, আবদুল মান্নান সৈয়দ, সেলিনা হোসেন, হুমায়ূন আহমেদ, কামরুজ্জামান জাহাঙ্গীর, মনিরা কায়েস, হাসান আজিজুল হক, হুমায়ূন আজাদ, জাকির তালুকদার সহ আরও অনেকেই ভূমিকা রেখেছেন। তাদের নিয়েই ‘এই সময়ের কথাসাহিত্য’ গ্রন্থটির পরিকল্পনা।






















নিলীয়মান পৃথিবীর শরীর থেকে রাতের আঁচল খসে গেলে তার জন্ম মুহূর্তের শুরু। সেই সাথে শুরু অনন্তদিনের গোলকধাঁধাময় যাত্রা। যাত্রাপথের অলিগলি ঘুরে শেষ অবধি ঘরের চৌকাঠে পৌঁছাতে পারা তাই সহজ কিছু নয়। ফেরার পথে কতো অগুনতি গল্পের হাওয়া মনের শরীর ছুঁয়ে যায়! সেই হাওয়াগুলো কখনো হয় কেবল পকেট বন্দি, আবার কখনো তারা বেমালুম ফসকে যায়। তাদের ফিরিয়ে আনার মতো দু:সাধ্য কিছু নেই। যদিও বা ফেরে, তখন হয়ত বদলে যায় তাদের অবয়ব। কখনো স্বেচ্ছায় মুঠোবন্দি হলে তাদের নাম দেয়া যায় ‘প্রজা কাহিনি’।


There are no reviews yet.