Description
নাঈম হাসান। জন্ম ১৭ ডিসেম্বর, ঢাকায়। পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্য নিয়ে। লিখছেন গল্প, উপন্যাস আর কবিতা। বর্তমানে দেশের বিভিন্ন মাসিক,ত্রৈমাসিক, ছোট কাগজ , লিটল ম্যাগ এবং অনলাইন মিডিয়ায় নিয়মিত লেখালেখি করছেন। এছাড়াও তাঁর চারটি একক গ্রন্থ এবং কিছু গল্প-কবিতার সঙ্কলনও প্রকাশিত হয়েছে। নাঈম হাসান অপারেশন নোয়াখালী গ্রন্থের জন্যে চলন্তিকা সাহিত্য পুরষ্কার ২০২১ অর্জন করেছেন এবং ২০২২ সালে অনুপ্রাণন লেখক সম্মাননা স্মারক লাভ করেন।
লেখকের প্রকাশিত অন্যান্য বইঃ অ্যারেঞ্জ ম্যারেজ, হ্যালোইনের রাত, অপারেশন নোয়াখালী, ভয় অমনিবাস, অপরাজিত নিরানব্বই, সাহিত্যপ্রেমী পাত্রী।

























মুহাম্মদ ফরিদ হাসানের চিত্রকলার জগৎ পড়তে গিয়ে প্রথমেই এ কথা মনে হলো যে, লেখক কঠিন বিষয়কে পাঠকের হৃদয়গ্রাহী করার দুরূহ কাজটি সাবলীলভাবে করেছেন। তত্ত্ব, তথ্য, তারিখের জটিল সমীকরণগুলি জীবনের গল্পের সঙ্গে মিলিয়ে মনোগ্রাহী করে তুলেছেন। লেখক তার গ্রন্থে আমাদের প্রবেশ করাচ্ছেন শিল্প মতবাদ দিয়ে। এই প্রবন্ধের মাধ্যমে চিত্রকলা বিষয়ে শিক্ষিত তথা আনাড়ি, সবার মনে চিত্রকলার বিবর্তনের সম্যক ধারণা তৈরি হবে। এছাড়া শিল্পীদের জীবন ও মনের সংকুল যাত্রাপথ লেখক চমৎকার তুলে ধরেছেন তার বিভিন্ন প্রবন্ধে। লেখাগুলো গল্পের মতন তরতরিয়ে পড়া যায়।

















There are no reviews yet.