Description
আবু মকসুদ, কবি ও সম্পাদক, ১৯৭০ সালে মৌলভীবাজার জেলার কলিমাবাদে জন্মগ্রহণ করেন। ব্যবসার সূত্রে ১৯৮৭ সাল থেকে তিনি যুক্তরাজ্য প্রবাসী। সাহিত্যচর্চায় তাঁর হাতেখড়ি আশির দশকের শেষদিকে, ছড়ার মাধ্যমে। এরপর কবিতা, গল্প ও প্রবন্ধের ভুবনে বিচরণ করেছেন। বাংলাদেশের প্রথম সারির পত্রপত্রিকা ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম এবং কাছাড়ের বিভিন্ন ছোটো কাগজ, সাহিত্য সাময়িকীতে তাঁর অসংখ্য লেখা প্রকাশিত হয়েছে। ১৯৯৪ সাল থেকে বিলেত ও বাংলাদেশ থেকে প্রকাশিত সাহিত্য বিষয়ক ছোট কাগজ ‘শব্দপাঠ’-এর সম্পাদনার দায়িত্ব তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করছেন।
প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:
দূরতর গ্রহ জীবন (২০১০); ক্রমাগত ঘুমের উনুন (২০১৩); খনিজ ভুলের কাছে জমা রাখি জলের মোহর (২০১৩); মৃত্তিকার মেঘলা ভ্রমণ (২০১৪); পাশে রেখে শুদ্ধ শিশির (২০১৫); আহত ঐতিহ্যের নদী (২০২০); দুঃখগুলো মধ্যবিত্ত (২০২১); আনসার মাঠে বিকেলের রোদ (২০২২); প্রতিদিন কিছু না কিছু হারিয়ে যায় (২০২২); বিবিধ মৃত্যুর রঙ (২০২২); মহান প্রেমিক কিংবা আত্মহত্যার বিড়ম্বনা (২০২৪); ছোটো আপার বিরান ভাত (২০২৪); টুকরো আয়না কিংবা শ্যাওলা ঘাট (২০২৪)





























তন্ময় ও সুস্ময় নামের দুই জমজ ভাইয়ের কার্যকলাপ নিয়েই “আলোকিত মানুষ ” গল্পটি সুন্দরভাবে সাজানো হয়েছে। এই দুভাই পড়ালেখায় বেশ মনোযোগী কিন্তু তাদের শিক্ষক পড়ালেখার পাশাপাশি তাদেরকে সামাজিক কার্যক্রম চালিয়ে যাওয়ার তাগিদ দেন। এক ঈদে তিনি তার শিক্ষার্থী দের প্রত্যেককে এমন এক একটা ভালো কাজ করতে বলেন, যে কাজের উজ্জ্বলতার রেশে তাদের চারপাশ আলোকিত হবে এবং তারা আলোকিত মানুষ হিসাবে পরিগণিত হবে।
There are no reviews yet.