Description
সাইয়িদ রফিকুল হক
একজন সাহিত্যসেবী, গ্রন্থপ্রেমিক ও রাজনীতি-সচেতন মানুষ।
বাংলাদেশ, বাংলাভাষা ও বাংলাসাহিত্য তাঁর কাছে সবসময় সর্বাপেক্ষা প্রিয় বিষয়।
সাহিত্যচর্চা: তিনি নামে-বেনামে ও ছদ্মনামে লেখালেখি করছেন দীর্ঘদিন যাবৎ।
মূলত তিনি কবি, ছোটগল্পকার, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক। তিনি আপনমনে সাহিত্যচর্চা করছেন সেই স্কুলজীবন থেকে।
তাঁর লেখার মূল বিষয়: মানুষ, দেশকাল, সমকালীন জীবনযাত্রা, মুক্তিযুদ্ধ আর মানবতা।
আত্মপ্রচারবিমুখ একজন মানুষ তিনি। স্কুলজীবন থেকে সাহিত্যচর্চায় মনোনিবেশ করে অদ্যাবধি কবিতা, ছোটগল্প, প্রবন্ধ-নিবন্ধ, উপন্যাস ইত্যাদি রচনায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি লিখেছেন অনেক। কিন্তু প্রকাশ করেছেন খুব কম। বর্তমানে তাঁর লেখা মুক্তচিন্তা, প্রতিলিপি ও সামহোয়্যারইন-ব্লগসহ বিভিন্ন ব্লগে নিয়মিত প্রকাশিত হচ্ছে। তিনি বাস্তববাদী লেখক। তাঁর লেখায় কোনো কৃত্রিমতা নেই।
শিক্ষা: প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি তাঁর কোনো আগ্রহ নেই। তাঁর কাছে সার্টিফিকেট-সর্বস্ব সাধারণ শিক্ষার চেয়ে কঠোর সাধনায় অর্জিত প্রকৃত জ্ঞানের মূল্য অনেক বেশি। এজন্য তিনি নিজেকে সবসময় স্বশিক্ষিত মনে করেন।
[তবে প্রচলিত প্রথার সঙ্গে সঙ্গতি রেখে তিনি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রীও অর্জন করেছেন। এম.এ. (বাংলা); এম.এস.এস. (রাষ্ট্রবিজ্ঞান); এম.এ. (শিক্ষা)। বর্তমানে তিনি বাংলাভাষা ও সাহিত্যবিষয়ক উচ্চতর গবেষণাকর্মে নিয়োজিত।]
জন্মস্থান: পূর্ব-রাজাবাজার, ঢাকা।
প্রকাশিত গ্রন্থ: গোয়েন্দা লালভাই (২০২১ খ্রি., অনুপ্রাণন প্রকাশন),
হিজলগাছের রহস্যময় লোকটা (২০২১ খ্রি., নোটবুক প্রকাশ)।



















কবিতা মানুষের চেতনকে জাগায়, প্রতিবাদকে উসকে দেয় এবং সত্যকে তুলে ধরার সাহস জোগায়। একজন কবি তার কলম দিয়ে যেমন শিল্প সৃষ্টি করেন, তেমনি একটি সমাজের মানসিকতাকেও বদলাতে পারেন।






There are no reviews yet.