Description
গন্ধম ফল দিয়েই গল্পের শুরু। মানুষ কোটি বছরের জীবনের যাত্রায় সেই গন্ধম- আদম আর হাওয়ার গল্প লিখে যাচ্ছে। অবিন্যস্ত ক্ষেত্রফল, কাঁটা কম্পাস, তিক্ত- তিক্ত সাধ, মধুর বিষ, অপ্রাপ্তির অভ্যুত্থান, রাজনীতির ভণ্ডামী, প্রেমের সূচাগ্র রক্তপাত, হত্যা এবং গুম, বিচিত্র ধরনের দখল ও আগ্রাসন- গল্পেরই জায়গা জমিন। ‘একটি খুনের প্রস্তুতি বৈঠক’ গল্প বইয়ের গল্পগুলোতে এইসব অভিযোজনের ক্রিয়া ও প্রতিক্রিয়ার হলালল ধারণ করবার চেষ্টা করা হয়েছে।
সেই সময় ও এই সময়ের মানচিত্র, যেখানে মনুষ্যবেলার ক্রান্তিকাল আর নিনাদ নৃত্য চিৎকার হাত ধরে যায় বধ্যভূমিতে, ‘একটি খুনের প্রস্তুতি বেঠক’ গল্পগ্রন্থের গল্পধারায় খুঁজে পাওযা যাবে তারই বিষাক্ত ইতিহাস। বইয়ের প্রতিটি গল্প মানুষের জন্ম অপরাধের বিরুদ্ধে লিখিত প্রতিবাদের দলিল।
এবং এই গল্পগুলো আপনারই জন্য লেখা, যিনি খুঁজে বেড়ান হারিয়ে যাওয়া গল্প, গল্পের পথে হাঁটতে হাঁটতে…
















দিনের বৃষ্টির চেয়ে রাতের বৃষ্টি অনেক বেশি আবেদন নিয়ে মানুষের কাছে ধরা দেয়। ঝড়ের রাতে মেঘের ডাক মানুষের মনে অজানা এক রহস্যের আভাস দেয়। শিক্ষা সফরে রাঙামাটি গিয়ে এমনই এক ঝড়ের রাতে অতিপ্রাকৃত সব গল্পের আসর জমে ওঠে। গল্পের মধ্যমণি বিশ্ববিদ্যালয়ের ষাটোর্ধ্ব বয়সের একজন অধ্যাপক। মেঝেতে থাকা অর্ধগলিত মোমের আলোর সাথে বৃদ্ধ এই শিক্ষকের তীক্ষ্ণ চোখ আর ভারী গলা পরিবেশকে আরো গম্ভীর করে তোলে। গ্রাম বাংলার প্রচলিত নানান ভৌতিক গল্পের বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা তিনি ছাত্রদের মাঝে উপস্থাপন করেন। এক সময় যখন মনে হতে থাকে অতিপ্রাকৃত বলে কিছু হয় না, সকল কিছুই বিজ্ঞান। ঠিক তখন এই অধ্যাপকের কণ্ঠ হতে ভেসে আসে ভিন্ন সুর। এবার তিনি বলতে আরম্ভ করেন তাঁর জীবনে ঘটে যাওয়া বিচিত্র আর অদ্ভূত সব গল্প । অবারিত এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল ঘটনা ব্যাখার মাঝে সীমাবদ্ধ নয়। শেষ বেলায় এসেও কোথায় যেন একটা ‘কিন্তু’ থেকেই যায়…









There are no reviews yet.