Additional information
| Weight | 0.196 kg |
|---|---|
| Published Year |


$ 1.41 $ 2.35
মৃত্যু সংবাদ এমনই একটা বিষয় মুহূর্তে পৃথিবীর গতি স্তব্ধ করে দেয়। পরিচিত বা কাছের জনের মৃত্যু হলে তা আরও ভারী বোধহয়। মনে হয় যেন নিজেরই একটা অংশ মরে গেছে। এত সুন্দর মায়াময় প্রভাতটা নিমেষের মধ্যে অর্থহীন, শ্রীহীন হয়ে যায়।
| Weight | 0.196 kg |
|---|---|
| Published Year |
রুমা মোদক, মাতা: দীপ্তি রানী মোদক, পিতা: প্রিয়তোষ মোদক, জন্ম: হবিগঞ্জ। জেলা শহর থেকে প্রকাশিত সংকলনগুলোতে লেখালেখির মাধ্যমেই হাতেখড়ি। শুরুটা আরো অনেকের মতোই কবিতা দিয়ে। ২০০০ সালে প্রকাশিত হয় কাব্যগ্রন্থ ‘নির্বিশঙ্ক অভিলাষ’। এরপর ধীরে ধীরে জড়িয়ে পড়েন মঞ্চনাটকে। রচনা করেন কমলাবতীর পালা, বিভাজন, জ্যোতি সংহিতা ইত্যাদি মঞ্চসফল নাটক। অভিনয়ও করেন। মঞ্চে নাটক রচনার পাশাপাশি নিরব অন্তঃসলিলা স্রোতের মতো বহমান থেকেছে গল্প লেখার ধারাটি। জীবন ও জগতকে দেখা ও দেখানোর বহুস্তরা এবং বহুমাত্রিক অভিজ্ঞতার উৎসারণ ঘটেছে ২০১৫ সালের বইমেলায় প্রকাশিত ছোটগল্প সংকলন ‘ব্যবচ্ছেদের গল্পগুলি’তে। ‘প্রসঙ্গটি বিব্রতকর’ গ্রন্থভুক্ত গল্পগুলোতে সে দেখার দৃষ্টিভঙ্গি হয়ে উঠেছে আরও নির্মোহ, একবগগা, খরখরে কিন্তু অতলস্পর্শী ও মমতাস্নিগ্ধ।
গল্প লেখার স্বীকৃতিস্বরূপ ইতোমধ্যে পেয়েছেন বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে সেরা গল্পকারের পুরস্কার, ফেয়ার এন্ড লাভলী সেরা ভালোবাসার গল্প পুরস্কার। ২০১৪ সালে মঞ্চনাটকে অবদানের জন্য পেয়েছেন ‘তনুশ্রী পদক’।
বর্তমানে সক্রিয় রয়েছেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের পত্র-পত্রিকা, লিটলম্যাগ এবং বিশ্বের নানা প্রান্ত থেকে প্রকাশিত অন্তর্জাল সাহিত্য পোর্টালে লেখালেখিতে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম.এ সম্পন্ন করে শিক্ষকতা পেশায় জড়িত রয়েছেন। ব্যক্তিগত জীবনে স্বামী অনিরুদ্ধ কুমার ধর ও যমজ সন্তান অদ্বিতীয়া অভীপ্সা পদ্য ও অদ্বৈত অভিপ্রায় কাব্যকে নিয়ে হবিগঞ্জে বসবাস করছেন।
সিদ্দিকী হারুন
সাহিত্য ও সংবাদকর্মী
প্রসঙ্গটি বিব্রতকর
মঞ্জু সরকার, বাংলাদেশের অন্যতম কথা সাহিত্যিক। জন্ম ১ সেপ্টেম্বর ১৯৫৩, রংপুর। ছোটগল্প উপন্যাস ও শিশু-কিশোর গ্রন্থ মিলিয়ে প্রকাশিত গ্রন্থ অর্ধশতাধিক। উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছেÑ মৃত্যুবাণ, উচ্ছেদ উচ্ছেদ খেলা, যৌথ একাকিত্ব, তমস, নগ্ন আগন্তুক, ছোট্ট এক বীরপুরুষ ইত্যাদি। বাংলা একাডেমি, ফিলিপস, ব্যাংক সাহিত্যসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন।
রূপান্তরের গল্পগাথা
ভাস্কর চৌধুরী মূলত গল্প ও উপন্যাস লেখক। কবি হিসেবেও তার সমান খ্যাতি। লেখার মূল বিষয়বস্তু বরেন্দ্র অঞ্চলের মাটি ও মানুষ। জন্ম- চাঁপাইনবাবগঞ্জ। শিক্ষাজীবন কেটেছে রাজশাহী শহরে। কর্মজীবনে চলে আসেন ঢাকায়। আশির দশক থেকে তার লেখা প্রকাশিত হতে থাকে। মাঝে দশ বছর দীর্ঘবিরতির পর আবার লেখালেখিতে ফিসে আসেন। রক্তপাতের ব্যাকরণ তার প্রথম গল্পগ্রন্থ। এ পর্যন্ত বিশটিরও অধিক বই লিখেছেন। এর মধ্যে উপন্যাস ধনসা মাতি ও তার জীবনবৃক্ষ, গল্পÑ কৃষ্ণপুরাণ, গন্তব্যহীন যাত্রা ইত্যাদি উল্লেখযোগ্য।
গল্পের বনসাই
ফজিলা ইসলাম ফৌজি নীলফামারী জেলার সৈয়দপুরে ১৯৭২ সালের ৮ই মার্চ জন্মগ্রহণ করেন। তার পিতৃনিবাস মেহেরপুর জেলার কোলা গ্রামের বাবু পাড়ায়। পিতার নাম মোঃ হাফিজ উদ্দিন মাতার নাম মোছাঃ রাকিবা বেগম।
রাজশাহী বিশ্ববিদ্যালয় হিসাববিজ্ঞান বিভাগ (অনার্স মাষ্টার্স) শেষ করে ১৯৯৯ সালে রাজশাহীর ইসলামিয়া কলেজে শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে কলেজ পরিবর্তন করে বর্তমানে তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার গাংনী মহিলা ডিগ্রী কলেজে হিসাববিজ্ঞানের প্রভাষক হিসাবে নিয়োজিত আছেন।
মানচিত্রে রক্তক্ষরণ
১৯৬২ সালের ৫ ডিসেম্বর, ময়মনসিংহে কবি আশুতোষ পাল ও শিউলি পালের সংসারে জন্ম।
লেখাপড়া- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিজ্ঞানে স্নাতক এবং সুইডেন থেকে পরিবেশ বিজ্ঞানে ডিপ্লোমা।
পেশা- এনজিও কর্মী দিয়ে শুরু এবং বর্তমানে সাংবাদিকতার সঙ্গে জড়িত।
প্রকাশিত অন্যান্য বই- রাতপঞ্জি (২০০৩),পুননির্বাচিত আমি- ২০১১।
Asochorachor
বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে লেখকের নাম হাসান মাহবুব। তিনি নাড়–গোপাল দত্ত অথবা ইসমাইল আহমেদ নন। তিনি রবীন্দ্রনাথ বা আগাথা ক্রিস্টি নন। তিনি দূর আকাশের নীল নক্ষত্র, ধোঁয়া ওঠা কফির মগ, বাজারে মেয়েটির অপরিচ্ছন্ন অন্তর্বাস, ট্রাফিক পুলিশের সিগন্যাল বাঁশি অথবা লোম কাটার মওসুমের ভেড়ার দীর্ঘশ্বাসও নন। তিনি লেখেন। তবে ‘তিনি’ই লেখেন কি-না এই নিয়ে সন্দেহ আছে। কারণ লেখার মতো পরিশ্রমের কাজে বছরের পর বছর এত শ্রম দিয়েছেন, দুটো বইও বের করেছেন (প্রবেশাধিকার সংরক্ষিত এবং আনন্দভ্রম) তার সাথে এসব ঠিক যায় না। এত সব প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি হাসান মাহবুব হবার চেষ্টা করছেন এবং তারই ফলশ্রুতিতে আরো একটি বই প্রকাশ করে ফেললেন। তিনি সকলের দোয়া প্রার্থী!
নরকের রাজপুত্র
সোলায়মান সুমন। জন্ম ১মে ১৯৭৯, চাঁপাই নবাবগঞ্জ। তরুণ বয়সে লেখালেখি শুরু। বর্তমানে ঢাকায় বসবাস। পেশায় শিক্ষক। ত্রৈমাসিক অনুপ্রাণন এর সম্পাদনা পরিষদের সদস্য।
ভগ্ন সময়ের কোলাজ
কামরুজ্জামান কাজল বয়সে অনেক নবীন হওয়া সত্ত্বেও [জন্ম ২৫ মার্চ ১৯৯১] এবং অণুগল্প চর্চায় খুব বেশিদিন অতিবাহিত না করলেও ‘দলছুট শালিকগণ’ নামে যে বইটি প্রকাশিত হল;-এর বৈচিত্র্যপুর্ণ বিষয়বস্তু এবং অণুগল্প সম্পর্কিত ধারণার সাথে লেখকের যে নিবিড় ঐক্য স্থাপিত হয়েছে- বইটির পাঠশেষে এই কথাটাই মনে করবেন বিজ্ঞপাঠকগণ।
পাবনার ঈশ্বরদী থেকে আসা এই যুবকের ইতিপুর্বে ‘ শ্যাম পাহাড়ের আড়ালে’ নামে একটি কাব্যগ্রন্থও প্রকাশিত হয়েছিল ২০১৬’র একুশে বইমেলায়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচারে স্নাতক শেষ করে লেখক বর্তমানে শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা বিজ্ঞানে মাস্টার্স করছেন।
‘দলছুট শালিকগণ’ কামরুজ্জামান কাজলের প্রথম অণুগল্পগ্রন্থ। অণুগল্পের ভিত্তি, বিকাশ এবং প্রচারে এই বইটি একটি মাইলফলক হিসেবে ভবিষ্যতে উচ্চারিত হবে বলেই আমাদের বিশ্বাস।
দলছুট শালিকগন
অপু শহীদ। ১ লা ফাল্গুন ১৯৭১ সাল। গর্ভের অন্ধকার থেকে পৃথিবীর অন্ধকারে বসবাসের শুরু। পুরোনো ঢাকার নারিন্দার- বেগমগঞ্জ লেনের গাড়ি না ঢোকা সরু গলির শেষ মাথার একতলা ঘরে জন্ম। চুন-সুরকির খসে পড়া দেয়াল ধরে ধরে বেড়ে ওঠা। স্কুলজীবন নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়। পরবর্তিতে অনিচ্ছাসত্ত্বেও বন্ধুর অনুরোধে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন।
জীবন ধারণের জন্য দাসত্ব না মানায় কেবলই এক থেকে আরেক অনিশ্চিত জীবনে প্রবেশ। বিদ্যমান সমাজব্যবস্থার সাথে আজন্ম বিরোধ। এখনও স্বপ্ন দেখেন কপর্দকশূন্য ভবঘুরে হওয়ার।
আশির দশকের মাঝামাঝি সময়ে বাহাদুরশাহ পার্কের ছাউনিতে বসে লেখালেখির শুরু। এই সময় থেকেই থিয়েটারের সঙ্গে সম্পর্ক। অভিনয়-নির্দেশনা-নাট্য রচনায় সক্রিয় অস্তিত্ব। আক্ষরিক অর্থেই খাদ্যাভ্যাসে সর্বভূক। পঠন-পাঠনেও সর্বভূক। পাঠের মধ্য দিয়েই একা একা নির্জন গভীর পথের সন্ধান করেন। জীবনের গভীরে ডুব দিয়ে তুলে আনেন স্মৃতির কোলাজ। লেখার সময় ঘোরের মধ্যে থাকেন। অথবা ঘোরের মধ্যেই লেখেন। প্রায়শই লেখা হারিয়ে ফেলেন।
ধর্ম-অধর্ম প্রথা-বিদ্রোহ কিংবা ভবঘুরেশাস্ত্র কোনও কিছুর জন্যই আর অস্থিরতা নেই। নিগূঢ় ধ্যানমগ্ন হয়ে সময়কে প্রিজমে ফেলে বহুবর্ণ কাচের ভেতর দিয়ে দেখেন। সেখান থেকেই খুঁজে নেন গল্প-কবিতা-নাটক। কোনও তত্ত্বে-তথ্যে বাস্তবিকই কোনও আস্থা নেই আর। নেই ঈশ্বর থেকে ঈশ্বরী কোনও কিছুতেই বিশ্বাস। নেই অবিশ্বাসও। একে ঠিক সংশয়বাদ বলে কিনা তা নিয়েও আছে সংশয়।
নগর জীবনের সাজানো মূল্যবোধ দাঁতাল যন্ত্রণা ক্লান্তি-বিকার ধরা পড়ে তাঁর লেখায়।
সার্বজনীন নিরবতা চুক্তি
আমি কী আর জন্মেছিলাম মানুষ হিশেবে?
জন্মেছিল আবু তাহের, এই লোকটা কে?
মুখ চিনি না তবু মুখের আদল ধরে হাঁটি
শরীর খুলে বাইরে এসে ছায়ায় পরিপাটি।
আমি হয়তো ছায়ার মানুষ, শরীর আরেকজন
তার শরীরেই আড়াল হয়ে বাঁচার আয়োজন।
কার সে জীবন আমার কাঁধে, আমি-ই যে হায় কার
একই সাথে খাচ্ছি-দাচ্ছি ঘুমোচ্ছি আবার।
আমার যে, সে কোথায় থাকে? কোথায় বাড়িঘর?
তার সাথে কী বদলেছে এই আমার টিনের ঘর?
গোধূলির জাদুকর
জুলিয়ান সিদ্দিকী। জন্মÑ ১৯৬৮, পাকশী, পাবনা। বর্তমান আবাসস্থলÑ সৌদি আরব, পেশাÑ চাকুরী। গল্প, উপন্যাস, প্রবন্ধ লেখেন। প্রকাশিত অন্যান্য গ্রন্থÑ উত্তাপ কিংবা উষ্ণতা, কম্পেন্ডার, ছায়াম্লান দিন, ভালবাসার যাতনা যত প্রভৃতি। বাংলা লাইভ ডট কম সেরা গল্প পুরস্কার পেয়েছেন।
বিশ্বাসের দহন ও অন্যান্য গল্প
শামীম সাঈদ, কবি ও গল্পকার। জন্মÑ ১০ জানুয়ারি ১৯৭৯। কলসনগর, লালপুর নাটোর। প্রকাশিত কাব্যগ্রন্থÑ এই কথা বৃষ্টিবাচক, এভাবে খুলবে না আঁচলের খুঁট, সদা ভাগতেছে ভববান।
কুঁড়িকাল ও যুগযাপনের গল্প
লেখক নুরুন্নাহার মুন্নিকে মূলত আমি কবি হিসেবেই জানতাম। কিন্তু তার ভাণ্ডারে যে শক্তিশালী গল্পের প্লট রয়েছে তা জানলাম তার ‘গণতন্ত্রে পুরুষতন্ত্র’ শীর্ষক ছোটগল্পের পাণ্ডুলিপি পড়ে। এই গল্পগ্রন্থে ছয়টি গল্প স্থান পেয়েছে। প্রতিটি গল্পে লেখক অকৃপণ হাতে শব্দের যাদুতে বাংলার প্রাকৃতিক চিত্র এঁকেছেন। সামাজিক প্রেক্ষাপট ও দ্বন্দ্ব তাঁর গল্পের উপজীব্য বিষয়। আছে মানবপ্রেম ও দার্শনিক উপলব্ধি। তার প্রথম গল্পের বই হিসেবে পাঠককে বলবো অন্য কিছুর আলাপে না গিয়ে শুধু গল্পগুলোর রস গ্রহণ করুন। আমি নিশ্চিত অদূর ভবিষ্যতে এই গল্পকার তার সুবিন্যস্ত লেখার যাদু দেখাবেন।
ইলিয়াস ফারুকী
কবি ও কথাসাহিত্যিক
Gonotontre Purushtontro by Nurunnahar Munni
কোনো কোনো মাঝরাতে কেন খালার পোষা কুকুর বব অস্থিরভাবে ঘেউ ঘেউ করতে থাকে। পোশা ময়নাটাও তখন অস্থির। কিন্তু কেন? শত বছরের পুরানা বাড়িটি ফেলে ভারতে চলে যাবার সময় হিন্দু ব্যবসায়ীর কাছ থেকে কিনে নিয়েছিলেন রাশেদের খালু। বাড়ির সামনে খোলা লন। তারপর বিশাল প্রশস্ত সিঁড়ি পার হয়ে উঠেই টানা বারান্দা। বারান্দায় চওড়া পিলারগুলো যে রাশেদ কোনোদিন দুহাত ধরে এগুলোর বেড় পেত না। বাড়ির উপরে সিংহ মূর্তিটি খালু ভেঙে ফেলে সেখানে নিজের নাম লিখিয়েছিলেন। বাড়ির সদরদরজা পার হয়ে সামনে আগানোর পথে প্রতি বিকালে অনেক অনেক পায়রা আসে। খালা ওদের খাবার দেন। খুঁটে খায়। রাত হতে হতে ওরা আবার নিজেদের বাসায় চলে যায়। কিন্তু পায়রাগুলো আসলে কারা? ওরা কি পাহারা দেয় এ বাড়িতে? দুটি পায়রা কেন সদর দরজার বাইরে থেকে গুলি করে মারা হলো? খালা পায়রাগুলোকে নিতে দিলেন না। তারপরই কী কী অঘটন ঘটতে শুরু করল বাড়িটিতে? সামনে খোলা পথে একটা বড়ো লম্বা তালগাছ। তার ওপর থেকে মাঝরাতে কেউ একজন নেমে আসেন। খালার সাথে কি গোপন কথা তার? কি গোপন শলাপরামর্শ করেন খালা ওর সাথে? কে বা কারা কাজের ছেলে রহিমের ওপর চড়াও হয় রাতের বেলা! মধ্যরাতে ঘরের ভিতর মেরে ওর হাড়-মাংস একাকার করে ফেলে। হঠাৎ কেন বাড়ির সব আলো অন্ধকার হয়ে যায়! বাড়ির বড়ো ছেলে ফাইয়াদকে কেন কাজের ছেলে রহিম পিছনের পুকুরে ফেলে বুকের উপর উঠে বসে পানিতে ডুবিয়ে মারতে চায়? রহিমের গায়ে এমন বোটকা গন্ধ কীসের? রহিমের গলায় এ কার অচেনা স্বর? তবে কি কোনো অতৃপ্ত আত্মা রহিমের উপর চড়াও হয়ে বসেছে? এই বাড়ির মানুষের উপর ওদের কেন এত রাগ? ওরা কারা? কুলকিনারা কি করা যাবে এ রহস্যের!
Gupto Hotya... Otohpar - Shapla Shawparjita
বাংলা সাহিত্যে অনেক কবিতা আছে যার ভেতরে গল্প আছে, কাহিনি আছে। আবার অনেক কবিতা এমন কিছু অনুভূতি বা ভাবে ডুবিয়ে দেয় যা থেকে গল্প বা কথাসাহিত্য নির্মাণ করা যেতে পারে। এমনকি কিছু কবিতা আছে যার ভেতরে এমন কিছু চরিত্র আছে, যে চরিত্রগুলোকে কেন্দ্র করে গল্প দাঁড় করানো যায়। যেমন, এক বনলতা সেনকে নিয়ে বাংলা সাহিত্যে বেশ কিছু গল্প-উপন্যাস লেখা হয়েছে। কবিতাকে অবলম্বন করে গড়ে ওঠা বেশ কিছু গল্প এক মলাটে আনার প্রয়াসেই এ সংকলনের পরিকল্পনা।
এখন প্রশ্ন আসতে পারে—কেন এমন সংকলন? কেন কবিতাকে গল্পে রূপান্তরের প্রয়াস? গল্প লেখার বিষয় বা প্লট কি এতই অপ্রতুল হয়ে পড়ল যে কবিতার আশ্রয় নিতে হবে, কবিতাকে অবলম্বন করতে হবে? কবিতা কবিতার মতো থাক কবিতার জগতে, গল্প গড়ে তুলুক গল্পের জগৎ। দুটো জগতকে এক জগতে একাকার করার যৌক্তিকতা কী? প্রশ্নগুলো আকাশ-বাতাস থেকে আসে নি, আমাদের ভেতর থেকেই এসেছে। আসলে আমার কাছে যে উত্তর আছে তাকে শক্ত কোনো যৌক্তিক উত্তর দাবি করছি না। আর প্রয়োজনীয়তার প্রসঙ্গে যাবই না। এতটুকু বলতে পারি—ভাবনাটা যখন মাথায় এসেছিল তখন একটা বিষয় আমাকে প্রভাবিত করেছিল, তা হলো ‘বন্ধন’। কবিতাকে গল্পে রূপান্তর—কবিতা আর গল্পের মাঝে কি একটা বন্ধন তৈরি করছে না? সাহিত্যের অন্যতম দুটি শাখা হিসেবে কবিতা এবং গল্পের মাঝে গড়ে ওঠা এমন বন্ধন সাহিত্যের কোনো ক্ষতি অন্তত করবে না—এ কথা জোর দিয়েই বলা যায়। জোর দিয়ে এ-ও বলা যায়, কবিতার বীজে গড়ে ওঠা গল্প বরং কিছুটা হলেও সমৃদ্ধ করবে কথাসাহিত্যকে—এ সংকলনে লিপিবদ্ধ গল্পগুলো সে স্বাক্ষরই বহন করছে।
এ সংকলনের পাঠকদের জন্য আগাম শুভকামনা।
গল্পরূপে প্রিয় কবিতা
প্রতিদিন নিজের নামে একটা করে গাছ লাগাই। সেচ করি, নিড়ানি দেই, হাওয়া লাগাই। ঋতুর বিরুদ্ধে গিয়ে নিজের মতো করে ফুল ফোটাই। ফলের কাছে নত হয়ে থাকি। আর এভাবেই হেমন্ত পেরুতে গিয়ে শীতের কবলে পড়ে যাই। শীত পেরুতে গিয়ে গাছটি হারিয়ে ফেলে তার আয়ুর পালক।
ভাবি, ফের যদি গাছটিকে আয়ু দিতে পারতাম!
Bratyavitar Naksha by Hasnain Hira
তিন বোন—তাদের জীবনের ক্লান্তি, প্রতিবাদের সাহস, আর এক অনিশ্চিত যাত্রা। ঘর ছেড়ে পালিয়ে তারা পৌঁছায় কক্সবাজারে, যেখানে ট্রেনেই পরিচয় হয় ইরফানের সাথে। কিন্তু তারা জানতো না, ইরফান একজন সেনা কর্মকর্তা—আর তার ভাগ্যে লেখা আছে এক ভয়ংকর ষড়যন্ত্র।
টেকনাফের সাগর, গুলির শব্দ, আর অন্ধকারে হারিয়ে যাওয়া ইরফান। সাংবাদিক তুষার আহমেদের সাহসিকতায় সে ফিরে আসে, কিন্তু গল্প তখনই মোড় নেয়। জামশেদ বাহিনীর ছায়া, ইমতিয়াজের রহস্যময় রূপান্তর, আর এক অদৃশ্য শক্তির নির্দেশ—সব মিলিয়ে শুরু হয় এক বিপ্লবের খেলা।
বাংলাদেশের সরকার বদলে যায়, বদলে যায় চরিত্রগুলোও। মৃত জামশেদ ফিরে আসে জীবিত হয়ে, তার সাথে সাদা মুনি, নাথাম বম। অনন্যা কি ফিরে পাবে তার মুক্তি? নাকি এই যুদ্ধে হারিয়ে যাবে হৃদয়বতীর আত্মা?
একটি গল্প—যেখানে প্রেম, বিপ্লব এবং অতিপ্রাকৃত একসাথে মিশে যায়।
একটি উপাখ্যান—যা পাঠককে নিয়ে যাবে বাস্তবের সীমা ছাড়িয়ে, এক নতুন জগতে।
Hridoyboti by Mizanur Rahman Rana
গ্রন্থিত গল্পগুলি বিভিন্ন জাতীয় পত্রিকা সহ মাসিক গল্প বিষয়ক সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছে। গত ছত্রিশ বছরে মোট ২২টি গল্প লেখা হয়েছিল। সেখান থেকে বিভিন্ন স্বাদের ১০টি নির্বাচিত গল্প এ বইটিতে গ্রন্থিত হয়েছে। আশা করা যায়, যারা গল্প পড়তে ভালবাসেন সেসব পাঠকদের কাছে গল্পগুলি সুখপাঠ্য হবে। জীবন থেকে নেয়া এবং দু’ একটি গল্পের পটভ‚মি কালপঞ্জিতে একটু দূর বোধ হলেও পাঠক সেই অতীতের নিঃস্তরঙ্গ সময়টাকে অনুধাবন করতে পারবেন। মানুষের অন্তলীন জয় পরাজয়ের বিবরণ পাঠ করে আনন্দ-বেদনায় আপ্লুত হবেন তা নিশ্চিত করে বলা যায়।
Mousumi Brishtir Golpo By Amal Saha
বাঙালির ইতিহাসে, বাঙালির জীবনে গর্ব করার মত যত অধ্যায় আছে, তার মধ্যে সবচে বড় অধ্যায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ বাঙালির অহঙ্কার, মাথা উঁচু করে চলার দৃপ্ত অঙ্গীকার। সৌভাগ্যক্রমে আমার জন্ম হয়েছিল মুক্তিযুদ্ধের ছয় বছর পূর্বে, তাই ছয় বছর বয়সে আমিও হতে পেরেছিলাম মহান মুক্তিযুদ্ধের একজন অংশীদার।
আমার অনেকদিনের ইচ্ছে, আমাদের শৈশব কৈশোরের দিনলিপি নিয়ে ‘চোখ যায় যদ্দুর’ নামে তিন পর্বে বই লিখবো। তিন পর্বে থাকবে মুক্তিযুদ্ধ পূর্বকাল, মুক্তিযুদ্ধকাল ও মুক্তিযুদ্ধ পরবর্তীকাল।
মুক্তিযুদ্ধ হয়েছিল ১৯৭১ সালে, ঊনপঞ্চাশ বছর পেরিয়ে গেছে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, বাঙালির অহঙ্কারের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে বর্তমান প্রজন্ম খুব বেশি কিছু জানে না। আজও তারা বিভ্রান্ত হয় মুক্তিযোদ্ধা আর রাজাকার শব্দ দুটো নিয়ে। কারণ কে মুক্তিযোদ্ধা কে রাজাকার, সেই তালিকা আজও নির্ণিত হয়নি।
বর্তমান প্রজন্ম জানে, মুক্তিযুদ্ধ হয়েছিল। মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধা ছিল, পাকবাহিনী ছিল, রাজাকার ছিল, মিত্রবাহিনী ছিল।
বর্তমান প্রজন্ম জানে না, মুক্তিযুদ্ধের ইতিহাসে মুক্তিযোদ্ধা আর রাজাকার ছাড়াও রিফিউজি নামে আরেকটি শ্রেণির সৃষ্টি হয়েছিল। রিফিউজিদের কথা কেউ আলাদা করে বলেনি, রিফিউজিদের কথা কেউ আলাদা করে লিখে না। তাই বর্তমান প্রজন্ম রিফিউজি শ্রেণির সাথে পরিচিত নয়।
রিফিউজি কারা ছিল, কেন তারা রিফিউজি হয়েছিল! কেমন ছিল রিফিউজিদের জীবন! রিফিউজি হওয়া কি স্বস্তির নাকি বেদনার! ভয়াবহ যুদ্ধ চলাকালে রাজাকারের চোখ এড়িয়ে, পাকসেনাদের গুলি বাঁচিয়ে বন বাদাড়, মাঠঘাট, নদী নালা পেরিয়ে পার্শ্ববর্তী দেশে পৌঁছে নিজেকে রিফিউজি ঘোষণা করা যে কী নিদারুণ কষ্টের আত্মসমর্পণ, অন্যের দয়ায় দিনাতিপাত করা কতখানি গ্লানিকর তা অতীত বর্তমান কোনো প্রজন্মই অনুধাবন করতে পারবে না।
অতীত এবং বর্তমান প্রজন্ম রিফিউজি সম্পর্কে জানে না, কিন্তু ভবিষ্যত প্রজন্ম জানুক রিফিউজিদের কথা।
মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল সাড়ে ছয় বছর, বড়দা ছিল কিশোর, মেজদা বালক, ছোট ভাই চার বছর বয়সের শিশু।
না, আমরা কেউ বন্দুক হাতে মুক্তিযুদ্ধ করিনি। চারটে ছেলেমেয়ে যুবতী স্ত্রী বৃদ্ধা মাকে পাকবাহিনীর গোলার মুখে ফেলে বন্দুক হাতে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মত দুঃসাহস আমাদের বাবার ছিল না। বাবা তাই সবাইকে নিয়ে প্রাণ বাঁচাতে পার্শ্ববর্তী দেশ ভারতে পৌঁছে রিফিউজি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কেউ সাধ করে আশ্রিতের জীবন বেছে নেয় না।
এক দিনে আমরা ভারতে পৌঁছাইনি, দীর্ঘ পনের দিন লেগেছে নারায়ণগঞ্জ থেকে আগরতলা হয়ে কলিকাতা পৌঁছাতে। সেই যাত্রাপথ কেমন ছিল, কি কি ঘটেছিল, অথবা কি কি ঘটতে পারতো, কলিকাতা পৌঁছে আমরা কেমন ছিলাম, কলিকাতাবাসী আমাদের প্রতি কতখানি আন্তরিক ছিল, এসব সত্য যদি লিপিবদ্ধ না থাকে, মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পূর্ণ হবে না।
ইতিহাস সৃষ্টি হয় সত্যের ওপর ভর দিয়ে, ইতিহাস দাঁড়ায় সত্যের ভিত্তির ওপর। একাত্তরের মুক্তিযুদ্ধ মিছে নয়, মুক্তিযুদ্ধ বানানো কাহিনি নয়, মুক্তিযোদ্ধা আর রাজাকার নিয়ে মুক্তিযুদ্ধ নয়, সেখানে রিফিউজি নামে মুক্তিযুদ্ধের যে নীরব সাক্ষী আছে, সেই রিফিউজিরাও মুক্তিযুদ্ধের অংশ, তারাও মুক্তিযোদ্ধা।
শিশুরা মিথ্যা বলে না, শিশুরা মিথ্যা দেখে না। শিশুরা ছল চাতুরী জানে না, আদালতে শিশুরা মিথ্যে সাক্ষ্য দেয় না। মাঝে মাঝে শিশুরাই হতে পারে ন্যায় বিচারক।
একাত্তরে আমরা ছিলাম শিশু বালক বালিকা, আমরাই হয়েছিলাম রিফিউজি, আমরাই ছিলাম মুক্তিযুদ্ধের সত্যদর্শী সাক্ষী। রিফিউজিদের কথা যেন ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে, সেই দায় মাথায় নিয়ে আমাদের বাল্যকালের সত্যনিষ্ঠ স্মৃতিভান্ডার থেকে কুড়িয়ে যতটুকু সত্য আহরণ করতে পেরেছি, সেটুকুই ‘চোখ যায় যদ্দুর’র মুক্তিযুদ্ধকাল পর্ব ‘একাত্তরের বালক বালিকা’ খণ্ডে লিপিবদ্ধ করে রাখতে চেয়েছি। একাত্তরের বালক বালিকা পর্বটি সত্যদর্শী বালক বালিকার সত্য বয়ানের লিপিবদ্ধ রূপ।
Chokh Zay Joddur - চোখ যায় যদ্দুর (একাত্তরের বালক বালিকা) - দ্বিতীয় মুদ্রণ
রাহমান ওয়াহিদ। মূলত কবি। পাড়ি দিয়ে এসেছেন তিনি দীর্ঘ এক রোদমেঘবৃষ্টির জীবন। মধ্যবিত্তের সেই জীবনে ঘটে যাওয়া নানান ধরনের গল্প নিয়ে সাজিয়েছেন এই ‘বিহঙ্গ সময়ের অ্যালবাম।’ কিছু গল্পের দিকে নজর দেয়া যাক।
ঢাকায় চাকরি করতে করতে বিয়ের জন্য মেয়ে খুঁজেছেন লেখক। ফোনে আলাপে ভালোলাগা এক অসুন্দর মেয়ের মুখোমুখি হওয়ার পর দমে যান তিনি। ফোনে মেয়েটি কান্না জড়ানো কণ্ঠে বলতে থাকে: আমার চেহারা নেই। রূপ নেই। তাতে কী? মন তো মিলেছে বন্ধু। অনেক ভালোবাসবো আমি তোমাকে। সমুদ্রকেও হার মানাবে সে ভালোবাসা।’ আর ফোনের ওপাশে? মধ্যবিত্তের সস্তা হিসেব নিকেশ। পারলেন না লেখক তার কান্নায় সাড়া দিতে। নিজেকে সান্তনা দিলেন এভাবেঃ সমুদ্র মধ্যবিত্তের ঘরে আসে না।
গ্রামের মহিলাদের দৃষ্টিভঙ্গির স্ববিরোধীতাও তার দৃষ্টি এড়ায় নি। একবার তিনি এক গ্রামের পুকুর পাড়ের দিকে যেতে যেতে বলছেনঃ পুকুরটার বাম পাশে সরু পায়ে চলার পথ। দুই চারজন পুরুষ আমাকে অতিক্রম করিয়া সেই পথ দিয়া চলিয়া গেল। সমস্যা হইল না। আমি আর আগাইবো কিনা ভাবিতেছি,এমন সময় এক ঝাঁঝালো নারীকণ্ঠ কর্ণে আসিয়া ধাক্কা মারিলঃ’এইদিকে আসে ক্যা? পুরুষটার কপালে কি চক্ষু নাই?’ আমার আশেপাশে তখন আর কেহ নাই। বুঝিলাম- কণ্ঠটি আমাকেই উদ্দেশ্য করিয়া। শুনিয়া আমি তো হতবাক! খানিক পূর্বে যে কয়েকজন পুকুরের পাশ দিয়া চলিয়া গেল,তাহারা তবে কী? পুরুষ নহে?
আরেক গল্পে এক শাশ্বত নারী শিশির তার স্বপ্নপুরুষকে খানিকটা ক্ষোভ দেখিয়ে বলছে,‘আচ্ছা, তোমার মাথায় এসব আজেবাজে ব্যাপার আসে কী করে,বল তো? তুমি না আমার রাজা; রাজা কেন এক টুকরো কিসমিসের ভিখেরি হবে? পারলে পুরো আমাকেই নিয়ে নাও না? পারবে? সে সাহস আছে?’
এরকম নানান আঙ্গিকে ভিন্ন ভিন্ন স্বাদের গল্প এসেছে এই আখ্যানে। নিজ জীবনের গল্পের শৈল্পিক বুনন ও সরল কথন কখন যে পাঠকের মনও স্পর্শ করে যায় তা পাঠক নিজেও হয়তো টের পাবেন না। এটুকু অন্তত জোর দিয়েই বলা যায়।
বিহঙ্গ সময়ের অ্যালবাম- Bihongo Somoyer Album
ডিজিটাল শব্দটা এখন যে কোনো দেশেই উন্নয়ন ও আধুনিক জীবনযাত্রার অনুষঙ্গ। অন্যদিকে কৃষ্ণবিবরের বৈজ্ঞানিক ও প্রতীকী ধারণাও বিশ^ব্যাপী অভিন্ন। এই দুই অনুষঙ্গে বাঁধা সমকালীন বিশ^বাস্তবতাকে গভীর অন্তর্দৃষ্টিতে পর্যবেক্ষণ করেছেন লেখক আটটি গল্পে পরিচিত পটভূমি ও চেনাজানা চরিত্রের মধ্য দিয়ে। সম্প্রতি বৈশি^ক মহামরি করোনার অভিঘাত দেশের মজুরশ্রেণী, মধ্যবিত্ত কি উচ্চবিত্ত মানুষের জীবনযাত্রায় যে প্রতিক্রিয়া এনেছিল, তার মর্মস্পর্শী মানবিক দিকটি ধরা পড়েছে এ গ্রন্থের করোনা বিষয়ক তিনটি গল্পে। ‘টোপ’ এবং ‘একটি হ্যান্ডশ্যাক ও হাাজরো দীর্ঘশ্বাস’ গল্প দুটিও নিছক মুক্তিযুদ্ধের গল্প নয়, বরং মুক্তিযুদ্ধের চেতনার বিবর্তন ও বিকৃতির রাজনৈতিক দিকটি প্রতীকী ব্যঞ্জনায় উদ্ভাসিত হয় পাঠকচিত্তে। তথ্যপ্রযুক্তির বিপ্লবে ডিজিটাল বিশ্বে মানবজীবনে অভূতপূর্ব গতির পাশে যে দুর্ভোগ-দুর্গতি এনেছে, আখেরে তা বিনাশের আশঙ্কাটি বড় করে তুলছে। সোস্যাল মিডিয়ার ফাঁদে অবসরপ্রাপ্ত এক সচিবের গোপন প্রেম-উদ্বেগ; সন্তান ও নাতি-নাতনি পরিবেষ্ঠিত মধ্যবিত্ত পরিবারে বৃদ্ধের একাকিত্ব ও প্রেমের মাধ্যমে মুক্তি পেতে তাঁর মৃত্যুঞ্জয়ী লম্ফ এবং নাম-গল্পটিতে গাঁয়ের একটি ভূমিহীন দরিদ্র পরিবারের নিখোঁজ-রহস্য ঘিরে লেখক যে বহুমুখি বাস্তবের কুহক নির্মাণ করেছেন, তা দেশকালের এক ভয়াবহ বাস্তবের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় পাঠককে।
আমরা অনুপ্রাণন প্রকাশন থেকে ইতিপূর্বে শক্তিমান কথাশিল্পী মঞ্জু সরকারের ‘রূপান্তরের গল্পগাথা’, ‘অগস্ত্যযাত্রা ও অন্যান্য গল্প’ নামে দুটি মৌলিক গল্পগ্রন্থ প্রকাশ করেছি। এছাড়াও নির্বাচিত বিশেষ কিছু গল্প নিয়ে প্রকাশিত হয়েছে ‘রাজনৈতিক গল্প’ সংকলন। অনুপ্রাণন থেকে ধারাবাহিক প্রকাশিত তৃতীয় এবং লেখকের ত্রয়োদশ এই গল্পগ্রন্থটি সময় ও সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধ লেখকের সৃজনশীলতাকে নতুন মাত্রা দিয়েছে বলে আমাদের বিশ^াস।
- আবু এম. ইউসুফ
ডিজিটাল দেশের কৃষ্ণবিবর - Digital Desher Krishnobibor
নাগরিক বিগ্রহে ক্ষত-বিক্ষত হৃদয়ের বহিঃপ্রকাশ ‘সোনালী রোদ ও কুয়াশা দিন’, যার ডালে বাসা বেঁধেছে ৫৬ টি রংবেরঙের পাখি। বিদগ্ধ সময়, সামাজিক অসঙ্গতি, দ্রোহ ও ভালোবাসা এর সমন্বয়ে হৃদয় ছুঁয়ে যাবার এক অনন্য অনুভূতি। আকাশ সংস্কৃতির প্রভাব ক্রমশ যখন প্রজন্মকে বিপথগামীর দিকে ঠেলে দিচ্ছে তখন প্রতিরোধের পোস্টার হোক ভালো বই। ব্যস্ততম জীবনের মূল্যবান অবসর প্রাণবন্ত করতে বইয়ের বিকল্প কোথায়?
Sonali Rod O Kuyasha Din - Ainal Hoque
Get access to your Orders, Wishlist and Recommendations.




















There are no reviews yet.