Description

আমিনুল ইসলাম। জন্ম ও বেড়ে উঠা ঢাকা শহরে। ঢাকায় স্কুল ও কলেজ পাঠ শেষে সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন। এরপর সুইডেন ও ইংল্যান্ডে উচ্চ শিক্ষা নিয়ে বর্তমানে এস্তনিয়ার একটা বিশ্ববিদ্যালয়ে ক্রিয়েটিভিতি এন্ড ইনোভেশন ডিপার্টমেন্টের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ঢাকার নর্থ-সাউথ ইউনিভার্সিটি এবং আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছিলেন। নিয়মিত কলাম লিখেছেন প্রথম আলো পত্রিকায়। লেখকের প্রথম উপন্যাস মায়াবী তুষার রাত্রি ২০১৫ সালে এবং দ্বিতীয় বই এসো মানুষ হই ২০১৯ সালের বই মেলায় প্রকাশিত হয়েছে। সব শেষ বই লাইফ এজ ইট ইজ প্রকাশিত হয়েছে ২০২৩ বই মেলায়।




















পিয়াইনে রাত্রি নেমে এলে মারিয়া আসে, কিন্তু মেনজপ কেন মারিয়াকে ছুঁতে পারে না? শুধু যাত্রাশিল্পী হওয়ায় ফিরোজা সুন্দরীর সাথে সুখুর মিলন হয় না। তবু ফিরোজা রঙেই কেন সুখু আটকে থাকে? কেন হঠাৎ মেলা বন্ধ হয়ে যায়? অনেক চেষ্টার পর যখন পারুলী বহুদিন আগে লুকিয়ে রাখা আতপ চাল খুঁজে পায়। আলুর দম মাংসের মতো খেতে যেন হয় ভেবে দারুচিনি চেয়ে আনে। পুতুল চেটেপুটে খেতে খেতে আরও ঝোল চায়, তখন পারুলীর সব উল্টে কেন আসতে চায়! একটা টোনা মাছের ভাজি কেন ঝিল্লিকে বস্তি থেকে বঙ্গোপসাগরের বালুকায় টেনে নিয়ে যায়! হরহরের বউয়ের বাচ্চা কেন ধূপের গন্ধে কাঁদে! এক টুকরা মাছ কেন বিধবার লুকিয়ে খেতে হবে! উঠান জুড়ে পুতুলের মতো ছোট্ট মেয়েটির পরনে হিরামনের মতোই বেনারশী। অথচ সেই শাড়িটি পরিমলের বোনা নয়! আষাঢ়ের পয়লা বৃষ্টিতে আনন্দীর অমন কান্না পায় কেন? পয়ত্রিশ বছর পর মহব্বত ফাতিমাকে কি বলতে চায়? শিউলিফোটা রাতে শ্রী দাস লেনে ভুবন চিনু কী নিয়ে এত কথা বলে? জীবনানন্দ চলে যাওয়ার আগেই কেন দুখী ছাই নিয়ে গলিতে আসে না! গাজায় রক্তমাখা শিশুরা ঈদে কী করল, কী করল না- তা নিয়ে রাইসু কেন কাঁদে? চারদিকে এত খিদে, এত কান্না- তার মধ্যেও ঈশ্বরের ভাতঘুম কেন ভাঙে না! এমন সব অমীমাংসিত জিজ্ঞাসা নিয়ে গল্পকার জয়শ্রী সরকার লিখেছেন ‘ঈশ^রকে বল দুখী ডাকছে’।
There are no reviews yet.