Description
অনিকেত সুর।। জাতীয় দৈনিকে প্রকাশিত প্রথম কবিতা ‘নিসর্গ বিষয়ক’। বেরোয় ২০০২ সালে। দৈনিক ‘প্রথম আলো’য়। কবিতার পাশাপাশি গল্প ও প্রবন্ধ লেখা, সাহিত্য সমালোচনা এবং অনুবাদেও সমান অভিনিবেশ।
লেখালেখি শুরু তারুণ্যকালের সূচনায়। কিন্তু হঠাৎ বিয়ে, অতঃপর দাম্পত্য সম্পর্কের জটিলতা, সংকট ও স্বগৃহের পৌনঃপুনিক অন্তর্ঘাতে বিপর্যস্ত জীবিকা ও জীবন। বন্ধ হয়ে যায় লেখা। আরব্ধ বেশকিছু কাজ অসমাপ্ত অবস্থায় হারিয়ে যায়। ২০১৯ সালে পুনরায় লিখতে শুরু করেন। ‘রহস্য বাড়ি’ নামে একটি কিশোর উপন্যাস ইতোপূর্বে প্রকাশিত।
‘ঘুড়িসখা, তোর সাথে’ তাঁর প্রথম কাব্যগ্রন্থ। ‘খুলে যায় বন্য বীজপাতা’ ও ‘ঢেঁকিঘরে সারিগান’ নামে আরও দুটি কবিতা-পাণ্ডুলিপি গ্রন্থাকারে প্রকাশের অপেক্ষায়।

























মুহাম্মদ ফরিদ হাসানের চিত্রকলার জগৎ পড়তে গিয়ে প্রথমেই এ কথা মনে হলো যে, লেখক কঠিন বিষয়কে পাঠকের হৃদয়গ্রাহী করার দুরূহ কাজটি সাবলীলভাবে করেছেন। তত্ত্ব, তথ্য, তারিখের জটিল সমীকরণগুলি জীবনের গল্পের সঙ্গে মিলিয়ে মনোগ্রাহী করে তুলেছেন। লেখক তার গ্রন্থে আমাদের প্রবেশ করাচ্ছেন শিল্প মতবাদ দিয়ে। এই প্রবন্ধের মাধ্যমে চিত্রকলা বিষয়ে শিক্ষিত তথা আনাড়ি, সবার মনে চিত্রকলার বিবর্তনের সম্যক ধারণা তৈরি হবে। এছাড়া শিল্পীদের জীবন ও মনের সংকুল যাত্রাপথ লেখক চমৎকার তুলে ধরেছেন তার বিভিন্ন প্রবন্ধে। লেখাগুলো গল্পের মতন তরতরিয়ে পড়া যায়।








There are no reviews yet.