Description
বইটি এদেশের সাহিত্যজগতে কতিপয় খ্যাতনামা ও অল্পখ্যাত ব্যক্তিত্বের সাক্ষাৎকার সংকলন। এদের মধ্যে প্রবীনতম হাসান আজিজুল হক এবং বয়ঃকণিষ্ঠ কুমার অরবিন্দ। যে কোন সাক্ষাৎকারের বিশেষ চরিত্র হলো যার সঙ্গে আলাপ চারিতা চলছে তার নিজের জবানীতে অর্থাৎ আত্মকথনে নিজের স্বরূপ উদঘাটন। লেখক এ প্রয়োজনীয় ও মূল্যবান বই পাঠককে উপহার দিয়েছেন তাই তিনি সকলের কাছে ধন্যবাদ প্রার্থী।



















মানবজনম যেনো গল্পের মোড়কে আবদ্ধ। প্রতিটি জীবনে কিছু গল্প থাকে। কিছু গল্প প্রকাশ করা যায়, আবার কিছু গল্প হৃদয়ের গহীনে অপ্রকাশিত হয়ে জমা থাকে। যা বলা যায় না। জীবনপাঠে এই অধ্যায়ের বলা বা না বলা গল্প নিয়ে সাজানো হয়েছে ‘সে শুধু আড়ালে থাকে’। প্রতিটি গল্প জীবনের সাথে মিলে যাবে। মনে হবে এতো আমার জীবনের গল্প, আমার হৃদয়ের আড়ালে থাকা অনুভূতির বহিঃপ্রকাশ। গল্পগুলো অতীত, বর্তমান ও ভবিষ্যৎের উপর ভিত্তি করে লেখা হয়েছে। প্রিয়জনকে পাবার অপেক্ষা, না পাবার বেদনা, বিচ্ছেদের সারসংক্ষেপ, বেঁচে থাকার আকুতি, জীবনপাঠে বাস্তবতার মুখোমুখি, আবেগ আর অনুভূতির সংমিশ্রন, নিঃসঙ্গতার সাথে বনিবনা, সুখের বেড়াজাল, বেদনায় কাতরতা অসংখ্য বিষয়বস্তুকে নিয়ে সাজানো হয়েছে গল্পগুলো। বারোটি গল্প, ভিন্ন ভিন্ন আঙ্গিকে উপস্থাপিত হয়েছে।
There are no reviews yet.