Description
লেখক পরিচিতি
ছোটোগল্পকার, গবেষক, তথ্যচিত্র নির্মাতা, সাংবাদিক এবং শিশুসাহিত্যিকÑ অনেকগুলো পরিচয় মিলিয়েই জ্যোৎস্নালিপি। বাড়ি কুষ্টিয়া জেলার খোকসা থানায়। মা, গীতা মোদক ও বাবা, ডা. বৈদ্যনাথ বিশ^াস। লেখালেখির শুরু কৈশোরেই। ইতোমধ্যে শিশুসাহিত্যিক হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন। রাজশাহী বিশ^বিদ্যালয় থেকে বাংলা সাহিত্য নিয়ে লেখাপড়া করেছেন। ছোটোগল্প নিয়ে গবেষণা করে অর্জন করেছেন পিএইচ.ডি ডিগ্রি। দৈনিক দেশবাংলার শিশুসাহিত্য পাতা ‘ডানপিটেদের আসর’ ও সংবাদের জনপ্রিয় শিশুসাহিত্য পাতা ‘খেলাঘর’ দীর্ঘদিন সম্পাদনা করেছেন তিনি। এছাড়া, ‘ধ্রæব’ নামে একটি লিটল ম্যাগাজিনও সম্পাদনা করেছেন। তাঁর প্রকাশিত শিশুতোষ গ্রন্থ: ‘রাখাল ছেলে ও সাতপরি’, ‘কাঠবিড়ালীর বিয়ে’, ‘চরকা কাটা বুড়ি’, ‘ভালোদাদু’, ‘প্রকৃতির আঁকিবুঁকি’,‘চাঁদমামার জামা’ ‘ডিমের ছানা’, ‘ঢাকা শহরে ভূত এলো’, ‘জোনাকমেয়ে’, ‘এমন যদি হতো’, মেঘপরিদের সোনার নূপুর, ‘জাদুর মুড়ি’; গল্পগ্রন্থ: ‘অথবা বিমূর্ত অন্তর্দাহ’; সম্পাদনা গ্রন্থ: ‘খবরের খোঁজে’, ‘সংবাদের তালাশে’, যৌথ সম্পাদনা: ‘আলতাফ মাহমুদ স্মারকগ্রন্থ’, ‘ক্রীড়া সাংবাদিকতা’, গবেষণা গ্রন্থ: ‘গ্রামীণ সাংবাদিকতায় মোনাজাতউদ্দিন: জনসাংবাদিকতার রূপকল্প অনুসন্ধান’ এবং অন্যান্য গ্রন্থ ‘সাংবাদিকদের জন্য গণমাধ্যম সহায়িকা: নারীর ক্ষমতায়ন’সহ তাঁর গ্রন্থের সংখ্যা বিশের অধিক।



















মুহাম্মদ ফরিদ হাসানের চিত্রকলার জগৎ পড়তে গিয়ে প্রথমেই এ কথা মনে হলো যে, লেখক কঠিন বিষয়কে পাঠকের হৃদয়গ্রাহী করার দুরূহ কাজটি সাবলীলভাবে করেছেন। তত্ত্ব, তথ্য, তারিখের জটিল সমীকরণগুলি জীবনের গল্পের সঙ্গে মিলিয়ে মনোগ্রাহী করে তুলেছেন। লেখক তার গ্রন্থে আমাদের প্রবেশ করাচ্ছেন শিল্প মতবাদ দিয়ে। এই প্রবন্ধের মাধ্যমে চিত্রকলা বিষয়ে শিক্ষিত তথা আনাড়ি, সবার মনে চিত্রকলার বিবর্তনের সম্যক ধারণা তৈরি হবে। এছাড়া শিল্পীদের জীবন ও মনের সংকুল যাত্রাপথ লেখক চমৎকার তুলে ধরেছেন তার বিভিন্ন প্রবন্ধে। লেখাগুলো গল্পের মতন তরতরিয়ে পড়া যায়।















তন্ময় ও সুস্ময় নামের দুই জমজ ভাইয়ের কার্যকলাপ নিয়েই “আলোকিত মানুষ ” গল্পটি সুন্দরভাবে সাজানো হয়েছে। এই দুভাই পড়ালেখায় বেশ মনোযোগী কিন্তু তাদের শিক্ষক পড়ালেখার পাশাপাশি তাদেরকে সামাজিক কার্যক্রম চালিয়ে যাওয়ার তাগিদ দেন। এক ঈদে তিনি তার শিক্ষার্থী দের প্রত্যেককে এমন এক একটা ভালো কাজ করতে বলেন, যে কাজের উজ্জ্বলতার রেশে তাদের চারপাশ আলোকিত হবে এবং তারা আলোকিত মানুষ হিসাবে পরিগণিত হবে।
There are no reviews yet.