Description
ভূমিকা :
কবি বসলেন ঈশ্বরের মুখোমুখি। সৃষ্টির শক্তি কবিকে নিরাশার বাইরে টেনে নিয়ে যুক্ত করে এক অবিচল প্রতাপের ঐশ্বর্যে। ‘হৃদয় ও রাজপথ’ কাব্য সম্ভারে দ্রোহ ও প্রেম ক্রিয়াশীল কবির হৃদয় ও রাজপথে। কবির প্রেমে রয়েছে আশ্চর্য গীতল সুর আর দ্রোহে দুরন্ত উচ্চাভিলাষ। যেখানে কবি ও ঈশ্বর চলেছেন সমান্তরাল।


















নিলীয়মান পৃথিবীর শরীর থেকে রাতের আঁচল খসে গেলে তার জন্ম মুহূর্তের শুরু। সেই সাথে শুরু অনন্তদিনের গোলকধাঁধাময় যাত্রা। যাত্রাপথের অলিগলি ঘুরে শেষ অবধি ঘরের চৌকাঠে পৌঁছাতে পারা তাই সহজ কিছু নয়। ফেরার পথে কতো অগুনতি গল্পের হাওয়া মনের শরীর ছুঁয়ে যায়! সেই হাওয়াগুলো কখনো হয় কেবল পকেট বন্দি, আবার কখনো তারা বেমালুম ফসকে যায়। তাদের ফিরিয়ে আনার মতো দু:সাধ্য কিছু নেই। যদিও বা ফেরে, তখন হয়ত বদলে যায় তাদের অবয়ব। কখনো স্বেচ্ছায় মুঠোবন্দি হলে তাদের নাম দেয়া যায় ‘প্রজা কাহিনি’।


There are no reviews yet.