Description
কবি জহুরুল ইসলাম ১৯৮১ সালের ১ ফেব্রুয়ারি পাবনা সদর উপজেলার অন্তর্গত দাপুনিয়া ইউনিয়নের সাহাদিয়াড় গ্রামে তার মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন । পৈত্রিক নিবাস একই ইউনিয়নের মির্জাপুর গ্রামে। পিতা- মোঃ ফয়েজ উদ্দীন, মাতা- জোসনা বেগম। শৈশব থেকেই তিনি সাহিত্যের প্রতি অনুরাগী ছিলেন। কবিতার প্রতি তার বিশেষ দুর্বলতা থাকলেও প্রবন্ধ ও গল্পের প্রতিও তিনি অনুরাগী। এখনও তার লেখা অব্যাহত রয়েছে। স্থানীয় বিভিন্ন পত্র পত্রিকায় লেখা প্রকাশের পাশাপাশি বর্তমানে তার লেখা বিভিন্ন জাতীয় দৈনিকে এবং সাহিত্য সাময়িকীতে প্রকাশিত হচ্ছে। তার প্রথম কবিতা বই- ‘জলের আগুনে জ্বলে’।


























মানবজনম যেনো গল্পের মোড়কে আবদ্ধ। প্রতিটি জীবনে কিছু গল্প থাকে। কিছু গল্প প্রকাশ করা যায়, আবার কিছু গল্প হৃদয়ের গহীনে অপ্রকাশিত হয়ে জমা থাকে। যা বলা যায় না। জীবনপাঠে এই অধ্যায়ের বলা বা না বলা গল্প নিয়ে সাজানো হয়েছে ‘সে শুধু আড়ালে থাকে’। প্রতিটি গল্প জীবনের সাথে মিলে যাবে। মনে হবে এতো আমার জীবনের গল্প, আমার হৃদয়ের আড়ালে থাকা অনুভূতির বহিঃপ্রকাশ। গল্পগুলো অতীত, বর্তমান ও ভবিষ্যৎের উপর ভিত্তি করে লেখা হয়েছে। প্রিয়জনকে পাবার অপেক্ষা, না পাবার বেদনা, বিচ্ছেদের সারসংক্ষেপ, বেঁচে থাকার আকুতি, জীবনপাঠে বাস্তবতার মুখোমুখি, আবেগ আর অনুভূতির সংমিশ্রন, নিঃসঙ্গতার সাথে বনিবনা, সুখের বেড়াজাল, বেদনায় কাতরতা অসংখ্য বিষয়বস্তুকে নিয়ে সাজানো হয়েছে গল্পগুলো। বারোটি গল্প, ভিন্ন ভিন্ন আঙ্গিকে উপস্থাপিত হয়েছে।

There are no reviews yet.