Description
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বড় বোয়ালিয়া গ্রামের কৃতী সন্তান আনোয়ার রশীদ সাগর। কবি,গল্পকার ও ঔপন্যাসিক । শিক্ষকতার পাশাপাশি সাহিত্যের সকল শাখায় তাঁর অবাধ বিচরণ। তিনি নিয়মিত জাতীয় দৈনিক,পাক্ষিক ও সাপ্তাহিক পত্রিকাসহ বিভিন্ন অনলাইনের সাহিত্য পাতায় লেখালেখি করে চলেছেন। ‘জাতিস্মর’ গল্পগ্রন্থ এবং “খোলাচুলে বনলতা” উপন্যাস আনোয়ার রশীদ সাগরের এক অনবদ্য সৃষ্টি।
তিনি ‘মোহাঃ আনোয়ারুল ইসলাম সাগর ‘ নামে হারদী মীর শামসুদ্দীন আহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন এবং বর্তমানে আলমডাঙ্গা পৌরসভার কোর্টপাড়ায় বসবাস করেন।
প্রকাশিত বইগুলোঃ
গল্পগ্রন্থ- বিচ্ছিন্ন হতাশা, নোম্যান্স ল্যান্ড, নাচো তুমি ঢেউবুকে, জাতিস্মর, হারানো অরণ্য, সূর্যাস্তের দ্বিতীয় পর্ব, এবং অণুগল্পের একশো এক শয্যা।
কবিতা গ্রন্থ- না যাবো না, ও মেঘ ও নারী, মুখোশ মন্ত্রের ফড়িংকাব্য, বৃষ্টি প্রেমে শ্রাবণ সন্ধ্যা, আকাশ জুড়ে বাজপাখি ছোঁ এবং ,দরজা খুলে খুলে যায়।
উপন্যাস- পাখি এক অষ্টাদশীর নাম, স্রোতের কালো চোখ, স্বপ্ন জলে জ্যোৎস্না, এবং খোলাচুলে বনলতা।
অন্যান্য- একাত্তরের রণাঙ্গণে কাকিলাদহ যুদ্ধ, এবং আলমডাঙ্গার রাজনীতি।






























বাংলা ছোটোগল্পের ইতিহাস খুব পুরানো নয়, তবু এগিয়েছে পাশ্চাত্যের সাথে তাল মিলিয়ে। আলাদা করে বলতে গেলে, বাংলাদেশের ছোটোগল্পের যে স্বকীয়তা তা বোধ করি সচেতন পাঠকগণ সহজেই অনুমান করতে পারেন। একুশ শতকের দুটি দশক পার হবার পরে বাংলা ছোটোগল্প এখন তার আধুনিকায়নের নতুন স্তরে পৌঁছে গেছে। তারই ধারাবাহিকতায় এদেশর তরুণ গল্পকারেরা বিষয় নির্বাচনে গ্রাম্যজীবন ছেড়ে এখন হয়েছে নগরমুখী। আধুনিক নাগরিক জীবনের একাকিত্ব, অন্তর্দ্বন্দ্ব, প্রেম, হতাশা, চিন্তা চেতনা, যৌনতা থেকে শুরু করে সবকিছুতেই এসেছে ভিন্নতা। সেই নগর জীবনের একাকী মানুষ থেকে শুরু করে দেশের ইতিহাসের কিছু উল্লেখযোগ্য বিষয় গল্প হয়ে উঠে এসেছে ‘পিওর মশগ্রীন’ গল্পগ্রন্থে। এই এক মলাটে স্থান পেয়েছ মোট দশটি গল্প। দশটি গল্পের প্রতিটি গল্পকে আলাদা করা যায় তার বিষয় বৈচিত্রতায়। গল্পগুলোতে উঠে এসেছে জাদুবাস্তবতা, মুক্তিযুদ্ধ, দেশভাগ, করোনাকালীন সময়ে ব্রোথেলের অভ্যন্তরিন সংকট, রাজশাহী অঞ্চলের লোকসংগীত আলকাপ শিল্পীর অর্থনৈতিক দৈউলিয়াত্ব ও পর্ণগ্রাফির মতো বিষয়। গল্পের বিষয় ভিন্নতা ও তার আধুনিক উপস্থাপনের কারণে গল্পগুলো পাঠকের মনে এক দীর্ঘ চিন্তার খোরাক যোগাবে বলে মনে করি।




There are no reviews yet.