Description
শঙ্করী দাস। জন্ম : ৮ মে, ১৯৫৮ সাল। নিজের জেলা জামালপুরে। লেখা যার নেশা।
প্রকাশিত গল্পের বই : ‘প্রতিবিম্ব ও অন্যান্য গল্প’, ‘জলমাটির গল্প’, ‘পায়ের চিহ্ন’ ‘রাহুর চন্দ্রগ্রাস’ ও ‘শঙ্করী দাসের ষোলোটি গল্প’।
কবিতার বই : ‘ঘাসবোনা গ্রাম তাঁতবোনা গ্রাম’, ‘বিহান বেলার ঈশ^র’, ‘বল তোমার কুশলশুনি’।
ছড়ার বই : শোলক।
গবেষণামূলক বই : গণমানুষের স্মৃতিতে আমাদের মুক্তিযুদ্ধ ১ম ও ২য় খণ্ড।
সম্মাননা : ‘জল মাটির গল্প’র জন্য ‘পাক্ষিক ঐকতান’ (বর্ধমান) পত্রিকা পদক। ‘শিশু কবি রকি সাহিত্য পুরস্কার’ ও ‘নক্ষত্র সাহিত্য পুরস্কার’।



































দিনের বৃষ্টির চেয়ে রাতের বৃষ্টি অনেক বেশি আবেদন নিয়ে মানুষের কাছে ধরা দেয়। ঝড়ের রাতে মেঘের ডাক মানুষের মনে অজানা এক রহস্যের আভাস দেয়। শিক্ষা সফরে রাঙামাটি গিয়ে এমনই এক ঝড়ের রাতে অতিপ্রাকৃত সব গল্পের আসর জমে ওঠে। গল্পের মধ্যমণি বিশ্ববিদ্যালয়ের ষাটোর্ধ্ব বয়সের একজন অধ্যাপক। মেঝেতে থাকা অর্ধগলিত মোমের আলোর সাথে বৃদ্ধ এই শিক্ষকের তীক্ষ্ণ চোখ আর ভারী গলা পরিবেশকে আরো গম্ভীর করে তোলে। গ্রাম বাংলার প্রচলিত নানান ভৌতিক গল্পের বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা তিনি ছাত্রদের মাঝে উপস্থাপন করেন। এক সময় যখন মনে হতে থাকে অতিপ্রাকৃত বলে কিছু হয় না, সকল কিছুই বিজ্ঞান। ঠিক তখন এই অধ্যাপকের কণ্ঠ হতে ভেসে আসে ভিন্ন সুর। এবার তিনি বলতে আরম্ভ করেন তাঁর জীবনে ঘটে যাওয়া বিচিত্র আর অদ্ভূত সব গল্প । অবারিত এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল ঘটনা ব্যাখার মাঝে সীমাবদ্ধ নয়। শেষ বেলায় এসেও কোথায় যেন একটা ‘কিন্তু’ থেকেই যায়…





There are no reviews yet.