Description

রাহমান ওয়াহিদ। জন্ম বগুড়ার কাহালু উপজেলার পাইকড় গ্রামে। ১৯৫৬ সালের ১৭ জানুয়ারী। পরবতীর্তে বাবার চাকরির সুবাদে পাবনার রেল জংশনের শহর ঈশ্বরদীতে যাওয়া। সেখানেই বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই লেখালেখির অভ্যেস। এখনও চলছে। কবিতার পাশাপাশি শিশুতোষ গল্প,উপন্যাস ছোটগল্পও লিখছেন। বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সসহ স্নাতকোত্তর এই লেখক একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থ ২০টি।
লেখকের প্রকাশিত গ্রন্থসমূহঃ
কবিতা
নীলজল সমুদ্দুরে যাবো কবিতাগ্রন্থ ২০০৯ সাল, অর্ধেক তুমি বাকিটা অন্য কেউ কবিতাগ্রন্থ ২০১০ সাল, শেকড়ে বকুলের গন্ধ কবিতাগ্রন্থ ২০১১ সাল, ভেঙে ভেঙে জেগে থাকে নদীর হৃদয়, কবিতাগ্রন্থ ২০১২ সাল, ধুলো অক্ষরের চিঠি কবিতাগ্রন্থ ২০১৩ সাল, কেউ কখনও বাড়ি ফেরে না কবিতাগ্রন্থ ২০১৪ সাল, মৃত নক্ষত্রের শহরে কবিতাগ্রন্থ ২০১৫ সাল, ভালোবাসাও ভ্রমণে যায় কবিতাগ্রন্থ ২০২২ সাল।
শিশুতোষ গল্পগ্রন্থ
পাগলা রাজার টেনশন শিশুতোষ গল্পগ্রন্থ ২০১২ সাল, পিকু ও পাখি শিশুতোষ গল্পগ্রন্থ ২০১২ সাল, ভূতকন্যা শিশুতোষ গল্পগ্রন্থ ২০১৩ সাল, নীল ঝরনার দেশে শিশুতোষ গল্পগ্রন্থ ২০১৩ সাল, পিংকি ও একটি লাল গোলাপ শিশুতোষ গল্পগ্রন্থ ২০১৪ সাল, হঠাৎ দুরন্ত মুক্তিসেনা শিশুতোষ গল্পগ্রন্থ ২০১৪ সাল
গল্পগুলো ছোটদের শিশুতোষ গল্পগ্রন্থ ২০১৪ সাল,
গল্পগ্রন্থ
বন্দুকে ফুটো গল্পগ্রন্থ ২০২০ সাল
উপন্যাস
মুক্তিযুদ্ধের ভিন্ন এক রণাঙ্গনে উপন্যাস ২০১৬ সাল, মুখোমুখি মোহনায় উপন্যাস ২০১৭ সাল, আতোর—আদুরি উপাখ্যান বগুড়ার আঞ্চলিক ভাষায় লেখা উপন্যাস ২০১৯ সাল, বিহঙ্গ সময়ের অ্যালবাম আত্মজৈবনিক উপন্যাস ২০২২ সাল
সম্মাননা
বগুড়ার আঞ্চলিক ভাষায় লেখা উপন্যাস(আতোর—আদুরি উপাখ্যান)এর জন্য জনপ্রিয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান বগুড়া ইয়ূথ কয়্যার থেকে গুণীজন সম্মাননা পদক প্রাপ্ত। ২০১৯ সাল
























বাংলা ছোটোগল্পের ইতিহাস খুব পুরানো নয়, তবু এগিয়েছে পাশ্চাত্যের সাথে তাল মিলিয়ে। আলাদা করে বলতে গেলে, বাংলাদেশের ছোটোগল্পের যে স্বকীয়তা তা বোধ করি সচেতন পাঠকগণ সহজেই অনুমান করতে পারেন। একুশ শতকের দুটি দশক পার হবার পরে বাংলা ছোটোগল্প এখন তার আধুনিকায়নের নতুন স্তরে পৌঁছে গেছে। তারই ধারাবাহিকতায় এদেশর তরুণ গল্পকারেরা বিষয় নির্বাচনে গ্রাম্যজীবন ছেড়ে এখন হয়েছে নগরমুখী। আধুনিক নাগরিক জীবনের একাকিত্ব, অন্তর্দ্বন্দ্ব, প্রেম, হতাশা, চিন্তা চেতনা, যৌনতা থেকে শুরু করে সবকিছুতেই এসেছে ভিন্নতা। সেই নগর জীবনের একাকী মানুষ থেকে শুরু করে দেশের ইতিহাসের কিছু উল্লেখযোগ্য বিষয় গল্প হয়ে উঠে এসেছে ‘পিওর মশগ্রীন’ গল্পগ্রন্থে। এই এক মলাটে স্থান পেয়েছ মোট দশটি গল্প। দশটি গল্পের প্রতিটি গল্পকে আলাদা করা যায় তার বিষয় বৈচিত্রতায়। গল্পগুলোতে উঠে এসেছে জাদুবাস্তবতা, মুক্তিযুদ্ধ, দেশভাগ, করোনাকালীন সময়ে ব্রোথেলের অভ্যন্তরিন সংকট, রাজশাহী অঞ্চলের লোকসংগীত আলকাপ শিল্পীর অর্থনৈতিক দৈউলিয়াত্ব ও পর্ণগ্রাফির মতো বিষয়। গল্পের বিষয় ভিন্নতা ও তার আধুনিক উপস্থাপনের কারণে গল্পগুলো পাঠকের মনে এক দীর্ঘ চিন্তার খোরাক যোগাবে বলে মনে করি।



মৃত্যু কি বিচ্ছিন্নতা তৈরি করতে পারে পিতা আর সন্তানের মাঝে?
There are no reviews yet.