Description
তিন ফিট দূরত্বে থাকি-
এলোমেলো ভাবনাবৃন্দ, আর কতো?
মাস্কযুক্ত জীবন সংসার
স্বার্থহীন হোক মানবকল্যাণ।
ভালোবাসায় দেখি না ভালোবাসা
স্বপ্নে দেখি না কোনো স্বপ্ন।
বাড়ছে দূরত্ব দিন দিন,
মানুষেরা স্বপ্নহীন।
করোনা লাফাচ্ছে ভীত জোড়া জোড়া চোখ,
আবাল বৃদ্ধ বণিতার আতঙ্কিত জোড়া মুখ।
পরিবার নিয়ে থাকি আজও
আলীশান রোড়, বুধাগাজি পাড়া
গোরকঘাটা হাঁটে- ক্লান্ত যৌবন।















মুহাম্মদ ফরিদ হাসানের চিত্রকলার জগৎ পড়তে গিয়ে প্রথমেই এ কথা মনে হলো যে, লেখক কঠিন বিষয়কে পাঠকের হৃদয়গ্রাহী করার দুরূহ কাজটি সাবলীলভাবে করেছেন। তত্ত্ব, তথ্য, তারিখের জটিল সমীকরণগুলি জীবনের গল্পের সঙ্গে মিলিয়ে মনোগ্রাহী করে তুলেছেন। লেখক তার গ্রন্থে আমাদের প্রবেশ করাচ্ছেন শিল্প মতবাদ দিয়ে। এই প্রবন্ধের মাধ্যমে চিত্রকলা বিষয়ে শিক্ষিত তথা আনাড়ি, সবার মনে চিত্রকলার বিবর্তনের সম্যক ধারণা তৈরি হবে। এছাড়া শিল্পীদের জীবন ও মনের সংকুল যাত্রাপথ লেখক চমৎকার তুলে ধরেছেন তার বিভিন্ন প্রবন্ধে। লেখাগুলো গল্পের মতন তরতরিয়ে পড়া যায়।





There are no reviews yet.