Description
কামরুল ইসলাম মূলত কবি। নিসর্গ আর সুপ্রাচীন প্রত্ন ইতিহাস ঐতিহ্যের গভীরে এবং নীলাভ্রের কলুষ বিষবাষ্পে ম্রিয়মান ও যন্ত্রণাদগ্ধ জীবন ও অস্তিত্বের এই যৌথচেতনা তার কবিসত্তা ও চৈতন্যের অন্তর্গূঢ় আকাঙ্ক্ষা নির্মাণ করেন অগ্রসর নন্দনে। নির্মাণের এই অস্মিত প্রকৌশল বিদ্যায় কবিতার গভীর বোধ ও ব্যঞ্জনার ভেতর বাস করেই কামরুল ইসলাম প্রবেশ করেন প্রবন্ধের প্রদোষে। স্বদেশ ও বিশ্ব কবিতার ভেতর পরিভ্রমণ তার নিরন্তর, কবিতার নন্দন ও নির্মাণ তিনি দেখতে চেয়েছেন নির্মোহ কিন্তু আত্মনিষ্ঠ দৃষ্টিতে। এভাবে রবীন্দ্রনাথ থেকে নজরুল, জীবনানন্দ থেকে এজরা পাউন্ড তার গভীর পর্যবেক্ষণশীল ও আধুনিক নন্দনতাত্ত্বিক দৃষ্টিবিন্দুতে প্রবন্ধিত হয়েছে কবিতার কৃতি ও কৃত্য।






















মানবজনম যেনো গল্পের মোড়কে আবদ্ধ। প্রতিটি জীবনে কিছু গল্প থাকে। কিছু গল্প প্রকাশ করা যায়, আবার কিছু গল্প হৃদয়ের গহীনে অপ্রকাশিত হয়ে জমা থাকে। যা বলা যায় না। জীবনপাঠে এই অধ্যায়ের বলা বা না বলা গল্প নিয়ে সাজানো হয়েছে ‘সে শুধু আড়ালে থাকে’। প্রতিটি গল্প জীবনের সাথে মিলে যাবে। মনে হবে এতো আমার জীবনের গল্প, আমার হৃদয়ের আড়ালে থাকা অনুভূতির বহিঃপ্রকাশ। গল্পগুলো অতীত, বর্তমান ও ভবিষ্যৎের উপর ভিত্তি করে লেখা হয়েছে। প্রিয়জনকে পাবার অপেক্ষা, না পাবার বেদনা, বিচ্ছেদের সারসংক্ষেপ, বেঁচে থাকার আকুতি, জীবনপাঠে বাস্তবতার মুখোমুখি, আবেগ আর অনুভূতির সংমিশ্রন, নিঃসঙ্গতার সাথে বনিবনা, সুখের বেড়াজাল, বেদনায় কাতরতা অসংখ্য বিষয়বস্তুকে নিয়ে সাজানো হয়েছে গল্পগুলো। বারোটি গল্প, ভিন্ন ভিন্ন আঙ্গিকে উপস্থাপিত হয়েছে।
There are no reviews yet.