Description
সালেহা চৌধুরী দীর্ঘকাল লিখছেন। ব্রিটেনে বাস করছেন ’৭২ সাল থেকে। ঘরসংসারের চাপে প্রায় বিশ বছর কিছু না লিখলেও নব্বই সাল থেকে নিয়মিত লিখছেন। এখন তাঁর গ্রন্থ সংখ্যা একশোরও বেশি। প্রবাসে থেকে এত বই কেউ লিখেছেন বলে জানা যায় না। সাহিত্যের সব শাখাতেই অবাধ বিচরণ। গল্প দিয়ে শুরু। তারপর উপন্যাস, প্রবন্ধ, কবিতা, শিশুসাহিত্য এবং প্রচুর অনুবাদ। অনুবাদের স্বীকৃতিস্বরূপ দুবার পুরস্কার পেয়েছেন। শেষবার বাংলা একাডেমি থেকে। এছাড়া আরও নানা পুরস্কার পেয়েছেন অন্যান্য লেখার কারণে। তাঁর কথা- পুরস্কার পাব বলে লিখতে বসিনি। তবে পুরস্কার আমার লেখার স্বীকৃতি, প্রকাশকের বই প্রচারে প্রয়োজনীয়।
তাঁর লেখার গভীর গোপন নির্মল স্বাদ, অপরূপ শব্দ চয়ন, হৃদয়ের নিবিড় স্পন্দন, কখনও প্রবন্ধে অনেক বিশাল জীবন দেখা, কখনও কবিতায় দলছুট শব্দের অবাধ পাখামেলা। সব মিলিয়ে সালেহা চৌধুুরী আমাদের গর্ব।













































There are no reviews yet.