Description

অহ নওরোজ
জন্ম যশোরের অভয়নগরে। পরিসংখ্যানে পড়েছেন। চাকুরিসূত্রে সম্পাদনার সঙ্গে জড়িত ছিলেন বহুদিন। বর্তমানে বার্লিনে বসবাস।
প্রকাশিত বই:
রোমন্থনের সনদ [কবিতা, ২০১৬]
অতিলৌকিক কবিতাসমূহ [কবিতা (বাংলা-জার্মান দ্বিভাষিক), ২০১৯]
মহাকাশের রহস্য [জ্যোতির্বিজ্ঞান, ২০১৮]
সংযুক্ত ছবির ক্যাপশন
আলোকচিত্র : আহমেদ শিপলু






































বর্তমান বাংলাদেশে কবিতার ছদ্মবেশে যারা নির্মাণ করে যাচ্ছেন চিন্তা আর বিমূর্ত বোধের সুনিপুণ ভাস্কর্য, এমরান হাসান তাদের একজন। শিল্পিত বোধ-যাপনের ভেতর দিয়ে এমরান হাসান সৃষ্টি করেন এক অনার্য ঘরানার সাহসী ওঙ্কার। তার চিন্তানির্মাণকৌশল আপোষহীন, প্রথাবিরোধী। নিজস্ব ভাবনাগুলোকে অতিক্রম করে নতুন সত্যের জন্ম দেয় তার নির্মিত চিন্তা। জাগতিক মোহ, তৃষ্ণা আর প্রেমময় তন্দ্রাচ্ছন্নতাকে প্রশ্নবিদ্ধ করে তাঁর কবিতা। অনশ্বর বোধের সুনিবিড় তৈলচিত্রের গভীর আহ্বান ও রূপকচৈতন্যের বিমূর্ত আলোর মননশীলতা সময়ের পাঠচিন্তাকে পৌঁছে দেয় সুপ্রাচীন এক স্বচ্ছ সরোবরে।
There are no reviews yet.