Description

শফিক নহোর, মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ ও লালন করা এ প্রজন্মের আধুনিক এবং সমসাময়িক তরুণ গল্পকার । তিনি ১৯৮৬ খ্রিষ্টাব্দের ১১ নভেম্বর স্রোতস্বিনী পদ্মাতীরের পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের নওয়াগ্রামে সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মো. আব্দুল মাজেদ শেখ, মাতা হামেদা খাতুন। তিনি ভাই ও বোনদের মধ্যে সবার ছোটো।
পারিবারিকভাবে সুমি খাতুনের সাথে ২০১০ খ্রিষ্টাব্দে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুই কন্যা সন্তান; শেখ সাহেরা ইসলাম লামহা ও শেখ আরবী জান্নাত। বর্তমানে নাসির গ্লাসওয়্যার অ্যান্ড টিউব ইন্ডা. লি.-এ আইটি বিভাগে অ্যাসিস্ট্যান্ট ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।
শফিক নহোর এ সময়ের জনপ্রিয় একজন গল্পকার হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন। গ্রামবাংলার সাধারণ মানুষের বেঁচে থাকার সংগ্রাম তার লেখার মুখ্য বিষয়। বিভিন্ন সময় লেখকের লেখা গল্প, প্রবন্ধ, কবিতা, জাতীয় পত্রিকায় প্রকাশিত হচ্ছে। বিভিন্ন জাতীয় পত্রিকা ও অনলাইন সৃজনশীল ওয়েবম্যাগগুলোতে নিয়মিত লিখছেন।
এছাড়া তিনি টিভি নাটক ও গান লিখছেন। ব্যক্তিগত জীবনে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত। এছাড়া তিনি ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিনে নিয়মিত লিখছেন।
প্রকাশিত গল্পগ্রন্থ- ১. মায়াকুসুম, ২. বিষফুল, ৩. কসুর
প্রকাশিত কাব্যগ্রন্থ- ১. মিনুফুলের ঘ্রাণ
~ প্রকাশক









































দিনের বৃষ্টির চেয়ে রাতের বৃষ্টি অনেক বেশি আবেদন নিয়ে মানুষের কাছে ধরা দেয়। ঝড়ের রাতে মেঘের ডাক মানুষের মনে অজানা এক রহস্যের আভাস দেয়। শিক্ষা সফরে রাঙামাটি গিয়ে এমনই এক ঝড়ের রাতে অতিপ্রাকৃত সব গল্পের আসর জমে ওঠে। গল্পের মধ্যমণি বিশ্ববিদ্যালয়ের ষাটোর্ধ্ব বয়সের একজন অধ্যাপক। মেঝেতে থাকা অর্ধগলিত মোমের আলোর সাথে বৃদ্ধ এই শিক্ষকের তীক্ষ্ণ চোখ আর ভারী গলা পরিবেশকে আরো গম্ভীর করে তোলে। গ্রাম বাংলার প্রচলিত নানান ভৌতিক গল্পের বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা তিনি ছাত্রদের মাঝে উপস্থাপন করেন। এক সময় যখন মনে হতে থাকে অতিপ্রাকৃত বলে কিছু হয় না, সকল কিছুই বিজ্ঞান। ঠিক তখন এই অধ্যাপকের কণ্ঠ হতে ভেসে আসে ভিন্ন সুর। এবার তিনি বলতে আরম্ভ করেন তাঁর জীবনে ঘটে যাওয়া বিচিত্র আর অদ্ভূত সব গল্প । অবারিত এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল ঘটনা ব্যাখার মাঝে সীমাবদ্ধ নয়। শেষ বেলায় এসেও কোথায় যেন একটা ‘কিন্তু’ থেকেই যায়…


There are no reviews yet.